ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সন্তানের সবচেয়ে বড় যা প্রয়োজন রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি? ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বাগ্‌দান, পরে গ্রেপ্তার দম্পতি রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য বাড়াতে হবে ঘাটাইল উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু পেটের আলসারের কারণ, লক্ষণ ও চিকিৎসা বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন এ মাসেই ‘শিকার’ শুরু করছেন অপু বিশ্বাস বিশ্বকাপের গানে ‘টুডে শো’র মঞ্চ মাতালেন সানজয় ও নোরা আর্জেন্টিনার স্কোয়াডে ফিরছেন ক্রিশ্চিয়ান রোমেরো ১০টি ফুটবল মাঠের সমান এক জাহাজ! এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড চীনে এবার রোবটের ব্যান্ডদল বিশ্বকাপের উন্মাদনার গল্প বলবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার বরিশালে ধর্ষকের মৃত্যুদণ্ড, ভুক্তভোগী মা-শিশুর দায়িত্ব রাষ্ট্রের কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭৩৪৩ শিক্ষার্থী এমবাপ্পেকে ঘিরে গুঞ্জনের কেন্দ্রে স্প্যানিশ অভিনেত্রী এস্টার ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বেসরকারি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন নিয়ে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ইউনিসেফ ও ইউএনডিপি

(১৬ জুলাই প্রকাশের পর)

৪। বর্তমানে ইউনিসেফ কয়টি দেশে কাজ করছে?
(ক) ১৭১টি দেশে        (খ) ১৮১টি    দেশে
(গ) ১৯১টি দেশে         (ঘ) ১৯৩টি দেশে

৫। কোন প্রতিষ্ঠান শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে?
(ক) সেভ দ্য চিলড্রেন        
(খ) ওয়ার্ল্ড ভিশন
(গ) রেডক্রিসেন্ট সোসাইটি        
(ঘ) ইউনিসেফ

৬। ইউনিসেফের কার্যক্রমের মধ্যে নিচের কোনটি অন্যতম?
(ক) বয়স্ক শিক্ষা প্রদান        
(খ) লিঙ্গবৈষম্য নিরসন
(গ) আর্থসামাজিক উন্নয়ন        
(ঘ) অর্থনৈতিক সক্ষমতা অর্জন

৭। নিচের কোন সংস্থাটি শিশু শিক্ষায় সহায়তা দিয়ে থাকে?
(ক) ইউএনডিপি    (খ) ইউনিসেফ
(গ) ব্র্যাক               (ঘ) গ্রামীণ ব্যাংক

৮। মিনা কার্টুন সম্প্রচার করে কোন প্রতিষ্ঠান?
(ক) ব্র্যাক               (খ) ইউএনডিপি    
(গ) ইউনিসেফ        (ঘ) গ্রামীণ ব্যাংক

৯। ইউনিসেফ প্রচার-প্রচারণার মাধ্যমে সমাজকর্মের কোন পদ্ধতিকে অগ্রগামী করে?
(ক) সামাজিক গবেষণা    (খ) সামাজিক কার্যক্রম
(গ) সমাজকর্ম পদ্ধতি     (ঘ) ব্যক্তি সমাজকর্ম

১০। লিঙ্গ সমতা ও নারীর উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?
(ক) ইউএনডিপি        (খ) ব্র্যাক    
(গ) ইউনিসেফ          (ঘ) গ্রামীণ ব্যাংক

১১। ইউএনডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৫ সালে    (খ) ১৯৬৫ সালে
(গ) ১৯৬৭ সালে    (ঘ) ১৯৭২ সালে

১২। বিশ্বের কয়টি দেশে ইউএনডিপির কার্যক্রম পরিচালিত হচ্ছে?
(ক) ১৬৮টি    (খ) ১৬৯টি    
(গ) ১৭০টি      (ঘ) ১০টি

১৩। ইউএনডিপির সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) নিউইয়র্কে         (খ) বোস্টনে
(গ) ওয়াশিংটনে        (ঘ) জেনেভায়

আরো পড়ুন : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

১৪। ইউএনডিপির লক্ষ্য হচ্ছে-
(ক) উন্নয়নশীল বিশ্ব    (খ) নিরক্ষরমুক্ত বিশ্ব
(গ) রোগমুক্ত বিশ্ব       (ঘ) দারিদ্র্যমুক্ত বিশ্ব

১৫। বিশ্বব্যাপী কয়টি ক্ষেত্রে ইউএনডিপি কার্যক্রম পরিচালনা করছে?
(ক) ২টি    (খ) ৩টি    
(গ) ৪টি    (ঘ) ৫টি

১৬। ইউএনডিপি কোন ধরনের সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করে?
(ক) স্বৈরতান্ত্রিক        
(খ) গণতান্ত্রিক
(গ) রাজতান্ত্রিক    
(ঘ) একনায়কতান্ত্রিক

১৭। কত সালে বাংলাদেশে ইউএনডিপির মানবাধিকার কর্মসূচি প্রকল্প শুরু হয়?
(ক) ২০১৫ সালে    (খ) ২০১৬ সালে    
(গ) ২০১৭ সালে    (ঘ) ২০১৮ সালে

১৮। উন্নত দেশগুলোর অতিমাত্রায় কার্বন নিঃসরণে দরিদ্র দেশগুলো ক্ষতির শিকার হয়-
i. পরিবেশগত দিক থেকে        
ii. জলবায়ুর দিক থেকে
iii. শাসনতান্ত্রিক কাঠামোর দিক থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii    
(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii

১৯। পরিবেশ ও জ্বালানি প্রকল্পের মাধ্যমে UNDP বাংলাদেশকে কতভাবে সাহায্য করছে?
(ক) দুই ভাবে    (খ) তিন ভাবে    
(গ) চার ভাবে    (ঘ) পাঁচ ভাবে

২০। ইউনিসেফ পুষ্টিসংক্রান্ত কর্মসূচির আওতায়-
i. পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে
ii. WHO-এর সঙ্গে যৌথভাবে ওষুধ সরবরাহ করে থাকে
iii. পুষ্টি বিষয়ে বিশ্বব্যাপী রিপোর্ট প্রণয়ন করে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii    
(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii

২১। ইউএনডিপির উদ্দেশ্যের অন্তর্ভুক্ত-
i. এমডিজি অর্জনে সহায়তা        
ii. আন্তর্জাতিক উন্নয়নে সহায়তা
iii. গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii       (খ) i ও iii    
(গ) ii ও iii      (ঘ) i, ii ও iii

উত্তর: ৪. গ, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ, ২১. ক।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
পৃথিবীর ভূমিরূপ। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩। গিরিজনি আলোড়নের সঙ্গে জড়িত মতবাদ হলো-
i. প্লেট সঞ্চালন    
ii. পরিচলন স্রোতে
iii. মহীভাবক আলোড়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৪। মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটের গতির কারণ-
i. পরিচলন স্রোত    
ii. ভূমিকম্প
iii. ঘনত্বের তারতম্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৫। জাপানে বছরে প্রায় কতটি ভূমিকম্প সংঘটিত হয়?
ক) ৬০০০টি    খ) ৬৫০০টি
গ) ৭০০০টি     ঘ) ৭৫০০টি

৬। কত সালের ভূমিকম্পে আসামের দিবং নদীর গতি পরিবর্তিত হয়?
ক) ১৮৯৯ সালের    খ) ১৯২০ সালের
গ) ১৯৫০ সালের     ঘ) ১৯৫২ সালের

৭। ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কী?
ক) সিসমোগ্রাফ    খ) ব্যারোমিটার
গ) ক্রোনোমিটার    ঘ) ল্যাকটোমিটার

আরো পড়ুন :  ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

৮। ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে নিচের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়?
ক) পদ্মা নদীর    খ) মেঘনা নদীর
গ) তিস্তা নদীর    ঘ) ব্রহ্মপুত্র নদীর

৯। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়-
i. মার্সেলি স্কেল 
ii. রিখটার স্কেল 
iii. ভার্নিয়ার স্কেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১০। ভূমিকম্পের ফলে-
i. সমুদ্রতলের পরিবর্তন হয়    
ii. আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়
iii. ভূপাত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১১। প্রশান্ত মহাসাগরের বড় দ্বীপগুলো কীসের ফলে সৃষ্টি হয়েছে?
ক) অগ্ন্যুৎপাতের    খ) ভূমিকম্পের
গ) সমুদ্র স্রোতের    ঘ) জোয়ার-ভাটার

১২। বিচূর্ণীভবনের কারণে শীতপ্রধান দেশে কী পরিলক্ষিত হয়?
ক) স্তরমোচন    খ) খণ্ডীকরণ
গ) ট্যালাস         ঘ) ক্ষুদ্রকণা বিসরণ

১৩। লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?
ক) অক্সিডেশান    খ) সলিউশান
গ) কার্বনেশান       ঘ) হাইড্রেশান

১৪। তাপমাত্রার তারতম্যে শিলার স্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায়, তাকে বলে-
ক) স্তরমোচন             খ) প্রস্তরখণ্ডের বিচ্ছিন্নতা
গ) ক্ষুদ্রকণা বিশরণ    ঘ) খণ্ডীকরণ

উত্তর: ৩. ক, ৪. ঘ, ৫. ঘ, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. ঘ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ক।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম
এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: মাসুদ মিলন, খবরের কাগজ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা হয়েছে বেলা ১টা পর্যন্ত।

রাজধানীর আজিমপুর গভঃ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবক। ছবি: মাসুদ মিলন

এখন দ্বিতীয় শিফটে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে বেলা ২টা থেকে চলবে বিকেল ৫টা পর্যন্ত। পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন অভিভাবকদের দেখা যায় পরীক্ষার্থীর জন্য অপেক্ষা করছে এই কাঠফাঁটা রোদে। 

প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৯৩ জন এবং বরিশাল বোর্ডে সবচেয়ে কম ৫৮ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছেন।

রাজধানীর আজিমপুর গভঃ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা সিসি ক্যামেরায় মনিটরিং করা হয়। ছবি: মাসুদ মিলন

এবার পরীক্ষার কেন্দ্রে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা। সিসিটিভি পর্যবেক্ষণের পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হচ্ছে বডি–ওর্ন ক্যামেরা। 

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ইউএনডিপির কার্যক্রম পরিচালনার পদ্ধতি ব্যাখ্যা করো। 

উত্তর: ইউএনডিপি তার কার্যক্রম পরিচালনায় যেখানে যে ধরনের প্রয়োজন সেখানে সে ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে। বাংলাদেশের কৃষি শ্রমিকরা অসংগঠিত ও বিচ্ছিন্ন হওয়ায় তারা নানাভাবে নির্যাতিত, বঞ্চিত ও শোষিত হচ্ছে। কাজেই ইউএনডিপি কৃষি কার্যক্রমের আওতায় কৃষকদের নিয়ে দল গঠন করে দল সমাজকর্ম পদ্ধতি ও সমষ্টি উন্নয়ন পদ্ধতির মাধ্যমে তাদের উন্নয়নের চেষ্টা করে থাকে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও ইউএনডিপি সমষ্টি উন্নয়ন পদ্ধতি ব্যবহার করে থাকে। আবার ইউএনডিপির স্বাস্থ্য কার্যক্রমে ব্যক্তি সমাজকর্মের অনুশীলন লক্ষ করা যায়।

প্রশ্ন: ইউএনডিপির একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো।

উত্তর: ইউএনডিপির অন্যতম একটি উদ্দেশ্য হলো- নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে নারীর অংশীদারত্ব বাড়ানো। দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাই সংস্থাটির উদ্দেশ্য।

প্রশ্ন: ইউএনডিপি কেন গঠন করা হয়?

উত্তর: উন্নয়নশীল ও অনুন্নত দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য জাতিসংঘের অঙ্গসংগঠন হিসেবে ইউএনডিপি গঠন করা হয়। বিভিন্ন রাষ্ট্রে দারিদ্র্যের হার কমিয়ে আনা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বিভিন্ন সংকট প্রতিরোধে সহায়তা করা এ সংগঠনটির উদ্দেশ্য। এ জন্য ইউএনডিপি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে একটি জাতিকে উন্নত করে গড়ে তুলতে চেষ্টা করে।

আরো পড়ুন : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রশ্ন: দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়? 

উত্তর: কোনো দেশে কম উৎপাদনের ফলে আয় কম  হয়। আয় কম হলে সঞ্চয় কম হয়, সঞ্চয় কম হওয়ায় বিনিয়োগ কম হয়। ফলে মূলধন কম যায়, যার ফলে উৎপাদনে প্রভাব পড়ে। উৎপাদন, আয়, সঞ্চয়, বিনিয়োগ ও মূলধনের এই চক্রাকার প্রবাহকে দারিদ্র্যের দুষ্টচক্র বলে। সাধারণত অনুন্নত দেশে এ ধরনের পরিস্থিতি বেশি দেখা যায়।

প্রশ্ন: সংক্ষেপে ইউএনডিপির পরিচিতি ব্যাখ্যা করো।

উত্তর: UNDP-এর পূর্ণরূপ হচ্ছে United Nations Development Programme। এটি জাতিসংঘের সর্ববৃহৎ উন্নয়নমূলক সংস্থা। স্বল্পোন্নত দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জাতিসংঘের মাধ্যমে সাহায্য  করার লক্ষ্যে ১৯৬৫ সালের ১ নভেম্বর এ সংস্থাটি গঠিত হয়। বিশ্বের প্রায় সব দেশেই এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর সদর দপ্তর আমেরিকার নিউইয়র্কে অবস্থিত। মোট ৪৮ জন সদস্য নিয়ে এর পরিচালনা পর্ষদ গঠিত।

প্রশ্ন: বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ইউএনডিপির ভূমিকা কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: বাংলাদেশ বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। এ দেশের বিভিন্ন সামাজিক সমস্যার মূলে রয়েছে দারিদ্র্য। দারিদ্র্য শুধু সমস্যাই নয় বরং আরও অন্যান্য সমস্যার কারণ বটে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের গৃহীত প্রকল্পগুলোর মধ্যে বেশির ভাগ প্রকল্পেই ইউএনডিপির ভূমিকা রয়েছে। উদাহরণস্বরূপ PRSP প্রকল্পে ইউএনডিপির সহায়তা নেওয়া হয়েছে। তাই দারিদ্র্য বিমোচনে ইউএনডিপির গুরুত্বকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা বাসায় পড়াশোনা করছে। ছবি- সংগৃহীত

গল্প : পড়ে পাওয়া

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯। সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল? 
(ক) লেখক আর বিধু    
(খ) লেখক আর বাদল
(গ) বিধু আর সিধু    
(ঘ) বিধু আর বাদল

২০। বাক্সটিতে নগদ টাকা কত ছিল? 
(ক) ৪০ টাকা      (খ) ৫০ টাকা    
(গ) ৬০ টাকা      (ঘ) ৭০ টাকা

২১। নোটিশ দেওয়ার কতদিন পর একজন কালো লোক চণ্ডীমণ্ডপের সামনে এসে দাঁড়াল?    
(ক) দুই দিন    (খ) তিন দিন    
(গ) চার দিন    (ঘ) পাঁচ দিন

২২। ‘পড়ে পাওয়া’ গল্পের কাহিনির সময়টা কখনকার? 
(ক) কালবৈশাখীর    (খ) বর্ষাকালের
(গ) ঝড়-বাদলের     (ঘ) শিলাবৃষ্টির

আরো পড়ুন : পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

২৩। কিশোরদের দলের সর্দার কে ছিল? 
(ক) সিধু          (খ) নিধু  
(গ) তিনু          (ঘ) বিধু

২৪। ‘পড়ে পাওয়া’ বাক্সটি কোন রঙের টিনের ছিল? 
(ক) হলুদ টিনের     (খ) সবুজ টিনের
(গ) খয়েরি টিনের    (ঘ) কালো টিনের

২৫। বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল? 
(ক) মুরাতিপুর    (খ) বারাকপুর
(গ) অম্বরপুর      (ঘ) নির্বিষখোলা

২৬। ‘যাবার সময় সে শাসিয়ে গেল’ কে শাসিয়ে গেল? 
(ক) প্রথম লোকটি      (খ) দ্বিতীয় লোকটি
(গ) কাপালি                (ঘ) নরহরি বোষ্টম

উত্তর: ১৯. ক, ২০. খ, ২১. গ, ২২. ক, ২৩. ঘ, ২৪. খ, ২৫. গ, ২৬. খ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

এইচএসসি-সমমান পরীক্ষা আজ, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:১০ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
এইচএসসি-সমমান পরীক্ষা আজ, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার
ছবি: মাসুদ মিলন, খবরের কাগজ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রই এবার রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের জন্য থাকবে বডি-ওর্ন ক্যামেরা।

বুধবার (২ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। এতে অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, এবার মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষকদের ওপর অতিরিক্ত খাতার চাপ কমানো হয়েছে এবং আইন সংশোধনের মাধ্যমে প্রয়োজন হলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের (রি-এক্সামিন) সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে র‌্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে পরীক্ষকরা সঠিকভাবে খাতা মূল্যায়ন করছেন কি না, সেটিও যাচাই করা হবে।

কোচিং সেন্টার প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর পাঠদান নিশ্চিত করা গেলে কোচিংয়ের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে। এ লক্ষ্যেই পরীক্ষা, ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রমের সময়সূচি সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় কোচিংনির্ভর না হয়ে পড়ে। তিনি আরও জানান, কোচিং সেন্টার পরিচালনায় সরকারি অনুমোদন ও তদারকি জোরদার করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার হলে ফেসবুক লাইভ করা উচিত নয়। এ ছাড়া কোনো কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে। দুর্যোগ পরিস্থিতিতে কোনো এলাকায় পরীক্ষা আয়োজন নিয়ে সমস্যা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।