অষ্টম অধ্যায় : রেচন প্রক্রিয়া
(গত ১৬ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩। বৃক্কে পাথর অপসারণের চিকিৎসা নিচের কোনটি?
i. বৃক্কে অস্ত্রোপচার করা
ii. আল্ট্রাসনিক লিথট্রিপসি করা
iii. পানি গ্রহণ ও ওষুধ সেবন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i, ii ও iii ঘ) i ও iii
১৪। ডায়ালাইসিস প্রক্রিয়াটিতে-
i. মেশিনের ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কব্জির ধমনির সঙ্গে সংযোজন করা হয়
ii. মেশিনের ডায়ালাইসিস টিউবের অন্য প্রান্ত একই হাতের কব্জির শিরার সঙ্গে যুক্ত করা হয়
iii. ডায়ালাইসিস মেশিনের টিউবটি অন্য মেশিনের সঙ্গে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জমিলা খাতুন বেশ কিছু দিন থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখলেন জমিলা খাতুনের দুটি বৃক্কই অর্থাৎ কিডনি বিকল হয়ে গেছে।
১৫। জমিলা খাতুনের কোন অঙ্গটি বিকল হয়েছে?
ক) হৃৎপিণ্ড খ) বৃক্ক
গ) ফুসফুস ঘ) যকৃৎ
১৬। জমিলা খাতুনের সুস্থ হওয়ার উপায়-
i. ডায়ালাইসিস প্রক্রিয়ায় বৃক্ক সচল করা
ii. বৃক্ক প্রতিস্থাপন করা
iii. ফুসফুস প্রতিস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৭। ইউরিয়া কোথায় তৈরি হয়?
ক) বৃক্কে খ) যকৃতে
গ) দেহকোষে ঘ) রেনাল ধমনিতে
আরো পড়ুন : রেচন প্রক্রিয়া অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
১৮। বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা কমে-
i. শারীরিক ওজন হ্রাস পেলে
ii. কম পানি পান করলে
iii. স্বল্প পরিমাণ আমিষ খেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। নিচের কোনটিতে ইউরোক্রোম বিদ্যমান?
(ক) রক্তে (খ) লসিকায়
(গ) মূত্রে (ঘ) পাচক রসে
২০। কোনটি গ্রহণের ফলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
(ক) আম (খ) সবজি
(গ) চিনি (ঘ) মাছ
উত্তর: ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯.গ, ২০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর