প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
(গত ২৬ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৮২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
হ্যাপি লিমিটেড ১০ শতাংশ সুদে সোনালী ব্যাংক থেকে ৫০ লাখ টাকা ঋণ নিল। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানি ১০ হাজার টাকা মুনাফা করল। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার অনুপাতে বণ্টন করল। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে কাঁচামাল কিনতে গিয়ে কোম্পানি দেখল পর্যাপ্ত পরিমাণে নগদ অর্থ নেই।
৮২। উদ্দীপকে হ্যাপি লিমিটেডের গৃহীত সিদ্ধান্ত হচ্ছে-
i. তহবিল সংগ্রহ করা
ii. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা
iii. তহবিল বণ্টন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮৩-৮৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রেডিক্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক কাঁচামাল কেনার জন্য ব্যাংক থেকে ৬ মাস মেয়াদি ঋণ গ্রহণ করেন। অন্যদিকে একটি নতুন ওষুধ উৎপাদনের জন্য মেশিন কেনার চিন্তা করেন।
৮৩। ওপরের উদ্দীপকের আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন?
ক) অর্থের সময়মূল্য খ) বহুবিধকরণ
গ) উপযুক্ততা ঘ) ঝুঁকি ও মুনাফা
৮৪। ওপরের উদ্দীপকের আর্থিক ব্যবস্থাপকের অর্থায়নের জন্য নিচের কোনটি উপযুক্ত?
ক) মুদ্রাবাজার ও বাণিজ্যিক পত্র
খ) মূলধন বাজার ও বন্ড
গ) মূলধন বাজার ও ট্রেজারি বিল
ঘ) মুদ্রা বাজার ও ট্রেজারি বন্ড
আরো পড়ুন : অর্থায়নের সূচনা অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১১তম পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ৮৫-৮৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ব্যবসায় সম্প্রসারণের জন্য অজান্তা ইলেকট্রনিক্স লি.-এর আর্থিক ব্যবস্থাপক আজীম তিনটি বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করেছেন। এগুলো হলো- ‘ক’ চার্জার লাইট তৈরি, ‘খ’ মোবাইল ব্যাটারি তৈরি এবং ‘গ’ মোবাইল চার্জার তৈরি। প্রতিটি প্রকল্পে বিনিয়োগের জন্য ৫ কোটি টাকা প্রয়োজন এবং প্রত্যেকটি প্রকল্পই লাভজনক। বিভিন্ন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আজীম সাহেব এক্সিম ব্যাংক থেকে ৩ কোটি টাকা ঋণ গ্রহণ এবং ২ কোটি টাকার অগ্রাধিকার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। অধিক লাভজনক বিধায় আজীম সম্পূর্ণ অর্থ মোবাইল চার্জার প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব পরিচালনা পর্ষদে উপস্থাপন করলেন। পরিচালনা পর্ষদ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে একাধিক প্রকল্পে বিনিয়োগের সুপারিশ করে।
৮৫। অর্থায়নের কোন নীতির আলোকে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তকে যৌক্তিক বলা যায়?
ক) মুনাফা ও তারল্য
খ) মুনাফা ও ঝুঁকি
গ) পোর্টফোলিও বৈচিত্রায়ন
ঘ) অর্থের সময়মূল্য
৮৬। আজীম সাহেবের মাধ্যমে সম্পাদিত সিদ্ধান্ত হচ্ছে-
i. বিনিয়োগ সিদ্ধান্ত
ii. আর্থিক সিদ্ধান্ত
iii. লভ্যাংশ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮৭-৮৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আলীম একজন ব্যাংকার। তিনি ৭ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা ব্যাংকে FDR করে রাখেন এবং বাকি ২ লাখ টাকা দিয়ে যমুনা অয়েল কোম্পানির শেয়ার কেনেন। মি. হাশেম একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি ওই প্রতিষ্ঠানের অর্থ বিনিয়োগ ও ঋণ গ্রহণ সংক্রান্ত বিষয়গুলোর সিদ্ধান্ত দিয়ে থাকেন।
৮৭। ওপরের উদ্দীপকে আলীম বিনিয়োগের ক্ষেত্রে কোন নীতিটি অনুসরণ করেছেন?
ক) তারল্য ও মুনাফা
খ) ঝুঁকি ও মুনাফা
গ) পোর্টফোলিও বৈচিত্রায়ন
ঘ) অর্থের সময়মূল্য
৮৮। মি. হাশেম একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের অর্থ বিনিয়োগ ও ঋণ গ্রহণ সংক্রান্ত বিষয়গুলোর সিদ্ধান্ত দিয়ে থাকেন। মি. হাশেমের পদমর্যাদা কোনটি?
ক) হিসাবরক্ষক
খ) আর্থিক ব্যবস্থাপক
গ) উদ্যোক্তা
ঘ) পরিচালক
উত্তর: ৮২. খ, ৮৩. গ, ৮৪. খ, ৮৫. গ, ৮৬. ক, ৮৭. খ, ৮৮. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর