তৃতীয় অধ্যায় : বল
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: জড়তা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখ।
উত্তর: জড়তা: প্রত্যেক পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। যেমন- টেবিলের ওপর একখানা বই রাখলে বইটি সারা জীবন টেবিলের ওপর পড়ে থাকবে যদি কেউ বইটি না সরায় বা সরাতে চেষ্টা না করে।
প্রশ্ন: জড়তার প্রকারভেদ কত প্রকার ও কী কী আলোচনা করো।
উত্তর: জড়তার প্রকারভেদ: জড়তাকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. স্থিতি জড়তা ও ২. গতি জড়তা।
স্থিতি জড়তা: স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে স্থিতি জড়তা বলে। যেমন- গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছনের দিকে হেলে পড়ে গতি জড়তার জন্য।
গতি জড়তা: গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা বস্তুর একই গতি অক্ষুণ্ন রাখতে চাওয়ার যে ধর্ম তাকে গতি জড়তা বলে। যেমন- চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে স্থিতি জড়তার জন্য।
আরো পড়ুন : গতি অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান
প্রশ্ন: বল বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখ।
উত্তর: বল: যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বলকে F দিয়ে প্রকাশ করা হয়। বল একটি ভেক্টর বা দিক রাশি। কারণ, এর মান ও দিক উভয়ই আছে। বলের একক kgms–2। একে নিউটন (N) বলা হয়। বলের মাত্রা [F] = [MLT–2]
প্রশ্ন: স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল ও অসাম্য বল কাকে বলে? আলোচনা করো।
উত্তর: স্পর্শ বল: যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। স্পর্শ বলের উদাহরণ- ঘর্ষণ বল, টান বল এবং সংঘর্ষের সময় সৃষ্ট বল। যেমন- মেঝের ওপর দিয়ে একটি বাক্স টেনে নেওয়ার সময় আমরা টান বল প্রয়োগ করি। বাক্সের গতির বিপরীত দিকে তখন ঘর্ষণ বলের সৃষ্টি হয়।
অস্পর্শ বল: দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। যেমন- দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণমূলক মহাকর্ষ বল, দুটি আহ্নিক বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণকারী তড়িৎ বল, দুটি চুম্বকের মেরুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণমূলক বল অথবা চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলগুলো অস্পর্শ বল তথা দূরবর্তী বলের উদাহরণ।
সাম্য বল: কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তবে সেই বলগুলোকে সাম্য বল বলে।
অসাম্য বল: যে বল বা বলগুলোর প্রয়োগের ফলে বস্তু সাম্যাবস্থায় না থেকে এর ওপর একটি লব্ধিবল ক্রিয়া করে তবে ওই বল বা বলগুলোকে অসাম্য বল বলে।
প্রশ্ন: ভরবেগ বলতে কী বোঝায়?
উত্তর: বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। কোনো বস্তুর ভর m এবং বেগ v হলে এর ভরবেগ, p = mv। ভরবেগের একক kg ms–1। ভরবেগের মাত্রা: [p] = [MLT–1]
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ,মতিঝিল, ঢাকা
কবীর