ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
সাম্বা নেই, সাফল্যও নেই সমতা ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র, প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম কেটেলারের গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম বালোগুনকে নিয়ে নামছে যুক্তরাষ্ট্র, বেলজিয়ামের বেঞ্চে ডোকু-ডি ব্রুইনা বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ স্পেনের জোড়া বিশ্বরেকর্ড কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? চোখের জলে শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায় শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন, পর্তুগালের বিদায় প্রথমার্ধে গোলশূন্য পর্তুগাল-স্পেন বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার পর্তুগাল-স্পেনের একাদশ ঘোষণা বালোগুনের পর এবার ওলিসে, ফিফার দ্বারস্থ ফ্রান্স পর্তুগাল-স্পেন ম্যাচে কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী গ্রামসরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে: মির্জা ফখরুল মিরপুরে অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ টন জিরা আমদানি ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু নওগাঁয় মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু সরিষাবাড়ীতে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট আফগানিস্তানের উন্নয়নে নারী-পুরুষ সবার অংশগ্রহণ প্রয়োজন: জাতিসংঘ তুরস্ককে এফ-৩৫ না দিতে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর আহ্বান জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড বিশ্বে জাহাজভাঙা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধারে কাজ করছে সরকার: পাটমন্ত্রী তানধান ডিপিটি রিনিউয়েবল ডিভিশনের সৌর ও লিথিয়াম পাওয়ার সলিউশন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাইকা প্রেসিডেন্ট

সোনারগাঁয় নারীদের অংশগ্রহণে বিএনপির ব্যাতিক্রমী আলোচনা ও গণসংযোগ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম
সোনারগাঁয় নারীদের অংশগ্রহণে বিএনপির ব্যাতিক্রমী আলোচনা ও গণসংযোগ
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয় নারীদের অংশগ্রহণে একটি ব্যাতিক্রমী উঠান বৈঠক, মুক্ত আলোচনা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছে উপজেলা মহিলা দল।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মতিউর রহমান হাই স্কুল প্রাঙ্গণে এ ব্যাতিক্রমী সভা অনুষ্ঠিত হয়।  

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সহধর্মিণী সাদিয়া ইসলাম জুঁই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোন মারিয়া ইসলাম মুন্নি। তারা সভায় এলাকার সাধারণ নারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

সাদিয়া ইসলাম জুঁই বলেন,“আজকের নারী শুধুমাত্র সংসার সামলায় না, দেশও সামলায়। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে, যেখানে ভোট দিতে পারব নিজের ইচ্ছায়, যেখানে ন্যায়ের শাসন ফিরবে। বিএনপি সেই স্বপ্নের রাজনীতি করছে মানুষের অধিকার ফিরিয়ে আনার রাজনীতি।” আপনাদের সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার অনুরোধ করছি।  

মারিয়া ইসলাম মুন্নি তার বক্তব্যে বলেন,“এই দেশটা আমাদের, কিন্তু আজ আমরা আমাদেরই অধিকার থেকে বঞ্চিত। আমাদের মা-বোনেরা কষ্টে আছে, ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা আমাদের বাঁচার স্বপ্ন। আমরা সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।”তারেক রহমানের সে স্বপ্ন বাস্তবায়নে আমার বাবা তার পুরো জীবন  আপোষহীনভাবে জনগণের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। আশা করি আপনারা বিএনপির পাশে থাকবেন। একই সাথে সোনারগাঁ আসনটি তারেক রহমানকে উপহার দিবেন। 

এ সময় অন্যান্য বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পথে ফিরবে। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের মুক্তি নেই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মোস্তাক হোসেন, রাকিব হাসান,  কাউসার আহমেদ, সোহেল প্রধান, সেলিম হোসেন দিপু, আলিনুর বেপারী,মাহফুজ ইসলামসহ কয়েক'শ নেতৃবৃন্দ।  

অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের হাতে হাতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরন ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করেন৷ 

ইমরান/মেহেদী

সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে হঠাৎ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায়।

সে সময় সমাবেশমঞ্চে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শীর্ষ নেতাদের উপস্থিতিতে এমন ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কি না বা হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এএফ/

স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকবিরোধী ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকবিরোধী ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। ছবি: খবরের কাগজ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের মাদকবিরোধী ভূমিকা নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজ জেলার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারাদেশে মাদক নিয়ন্ত্রণের কথা বলা বাস্তবসম্মত নয়। তিনি দাবি করেন, দেশের সবাই জানে কক্সবাজার জেলা দিয়েই বিভিন্ন মাদকদ্রব্য সারা দেশে প্রবেশ করে। এ অবস্থায় শুধু বড় বড় বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ থেকে জুলাই পদযাত্রার সূচনা করা হয়। পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। সমাবেশ শুরুর আগে এনসিপির নেতা-কর্মীরা একটি পদযাত্রা বের করেন।

পলাশ প্রধান/রিফাত/

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা
ছবি: খবরের কাগজ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয় দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ’আইনি কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর- সেটিই উনি ফলো করবেন।’

বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরেধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকামড।’

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/

জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম
জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল
জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক মামলার আসামি, তালিকাভুক্ত মাদককারবারি এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানকে কেন্দ্র করে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ওই অডিওতে তাকে এক পুলিশ কর্মকর্তাকে এ ধরনের অভিযানে না যাওয়ার বিষয়ে ধমক দিতে শোনা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক টুটুল তালিকাভুক্ত মাদককারবারি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপে আনোয়ার হোসেন খান খোকনকে বলতে শোনা যায়, ‘শুনলাম আপনি কিছু ছেলেপেলেকে নিয়ে টুটুলের বাসায় গিয়েছিলেন, আইসি সাহেবও ছিলেন। তাদের প্ররোচনায় পড়বেন না। সে আওয়ামী লীগ করে, তাই বলে সে খারাপ, এমন কথা নয়। তবে আমাদের কিছু মানুষজন আছে, যারা তাকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। যারা প্রকৃত বদমাশ, তাদের ধরেন, আমার আপত্তি নেই। আর যদি ওসি সাহেব গিয়ে থাকেন, বলেন, আমি দেখছি।’
 
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘টুটুলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। প্রায় ছয় মাস আগে যশোরের একটি পক্ষের সঙ্গে ফেনসিডিলের টাকা নিয়ে তার বিরোধ হয়েছিল।’

আরও জানা যায়, টুটুলের বিরুদ্ধে যশোরের কোতোয়ালি থানার এফআইআর নং-১৬, জি আর নং-৯৯২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪২ ধারায় একটি মামলা রয়েছে। এছাড়া জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৩০ ধারায় হওয়া এফআইআর নং-১, জি আর নং-৬১/১২ মামলায়ও তিনি আসামি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, টুটুলের বিরুদ্ধে যশোর থানায় একটি মাদক মামলা এবং জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। 

এ বিষয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন বলেন, ‘আওয়ামী লীগের সবাই তো খারাপ না। আওয়ামী লীগের যারা নিরীহ আছে তাদের যেন হয়রানি না করা হয়। আর যার জন্য বলেছি, সে কোনো মাদককারবারি না।’

একই সঙ্গে তিনি ভাইরাল হওয়া কলরেকর্ডকে অবান্তর বলে দাবি করেন।

মিজানুর রহমান/অদিতি/

পেকুয়ায় অসহায় নারীদের মাঝে চাল বিতরণ বিএনপির

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
পেকুয়ায় অসহায় নারীদের মাঝে চাল বিতরণ বিএনপির
ছবিঃ খবরের কাগজ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিএনপির মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) পেকুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। 

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পেকুয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।

ইকবাল হোছাইন বলেন, বিএনপি সবসময়ই দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় আমাদের এই জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম চলবে। সমাজের প্রতিটি অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।

সাবিনা ইয়াসমিন জিন্নু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পক্ষ থেকে অসহায় নারীদের এই খাদ্য সহায়তা বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা দুস্থ মানুষের পাশে থাকব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শওকত আরা সেপু ও সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন।

এ সময় পেকুয়া উপজেলা মহিলা দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা উপস্থিত শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর হাতে চালের প্যাকেট তুলে দেন।

রকিবুল হাসান/অদিতি/