ক্রিকেটে সবচেয়ে বড় ও ঐতিহাসিক ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। ১৯৭৫ সালে প্রুডেন্সিয়াল বিশ্বকাপ নামে যাত্রা শুরু ক্রিকেটের এই মেগা ইভেন্টের। যেকোনো দলের জন্য এই ট্রফি জয় ক্রিকেটে সর্বোচ্চ স্বীকৃতি। চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া বৈশ্বিক মঞ্চে ক্রিকেটাররা রাখেন নিজেদের সামর্থ্যের স্বাক্ষর। কেউ বল হাতে, কেউ বা দুর্দান্ত ব্যাটিংয়ে। আজ জেনে নেওয়া যাক ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি ও সেঞ্চুরিয়ানদের ইতিকথা।
বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান
ওয়ানডে বিশ্বকাপে মোট সেঞ্চুরি হয়েছে ১৯৬টি। প্রথম আসরের প্রথম দিনেই হয়েছিল দুটি। ১৯৭৫ সালের ৭ জুনে লর্ডসে ভারতের বিপক্ষে ১৩৭ রান করেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস।
বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান ডেনিস
সেই ম্যাচটি আজও স্মরণীয় ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কারের ১৭৪ বলে ৩৬ রানের ‘কুখ্যাত’ ইনিংসের জন্য। সেদিনই বার্মিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭১ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ড ওপেনার গ্লেন টার্নার।
বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার
টুর্নামেন্টটির ইতিহাসে ১১৭ জন ভিন্ন ক্রিকেটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর মধ্যে ৪৫ ক্রিকেটার দুইবার বা তার বেশি তিন অঙ্কের রানে পৌঁছান।
বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি রোহিতের
সর্বাধিক ছয়টি করে সেঞ্চুরির রেকর্ড দুই ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার। বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের মতো আধুনিক যুগের গ্রেটদের দুটি বিশ্বকাপ সেঞ্চুরি রয়েছে।
বিশ্বকাপে সেরা দশ সেঞ্চুরিয়ান
নাম দেশ ইনিংস সেঞ্চুরি
রোহিত শর্মা ভারত ১৭ ৬
শচীন টেন্ডুলকার ভারত ৪৪ ৬
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ৪২ ৫
কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ৩৫ ৫
এবি ডি ভিলিয়ার্স দ. আফ্রিকা ২২ ৪
তিলকরত্নে দিলশান শ্রীলঙ্কা ২৫ ৪
সৌরভ গাঙ্গুলী ভারত ২১ ৪
মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা ৩৪ ৪
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ১৮ ৪
মার্ক ওয়াহ অস্ট্রেলিয়া ২২ ৪
বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর
টি-টোয়েন্টি ফরম্যাটের উত্থানে বদলে গেছে ক্রিকেট। বিশেষ করে ব্যাটিংয়ে। ব্যাটারদের ক্ষুধার্ত মনোভাব যেন বেড়েই চলেছে। তারই প্রমাণ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। ওই আসরে জোড়া ডাবল সেঞ্চুরি হয়েছিল।
বিশ্বকাপের সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস গাপটিলের
মার্টিন গাপটিল খেলেছিলেন ২৩৭ রানের হার না মানা ঝলমলে এক ইনিংস। ক্যারিবীয় সুপারস্টার ক্রিস গেইলের ব্যাট থেকে এসেছিল ২১৫ রান। গাপটিল ও গেইল যথাক্রমে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার।
বিশ্বকাপে ব্যক্তিগত ইনিংসে সেরা দশ
নাম দেশ স্কোর প্রতিপক্ষ বছর
মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ২৩৭* ওয়েস্ট ইন্ডিজ ২০১৫
ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ২১৫ জিম্বাবুয়ে ২০১৫
গ্যারি কারস্টেন দক্ষিণ আফ্রিকা ১৮৮* আমিরাত ১৯৯৬
সৌরভ গাঙ্গুলী ভারত ১৮৩ শ্রীলঙ্কা ১৯৯৯
ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ ১৮১ শ্রীলঙ্কা ১৯৮৭
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ১৭৮ আফগানিস্তান ২০১৫
কপিল দেব ভারত ১৭৫* জিম্বাবুয়ে ১৯৮৩
বীরেন্দর শেবাগ ভারত ১৭৫ বাংলাদেশ ২০১১
ক্রেইগ উইসার্ট জিম্বাবুয়ে ১৭২* নামিবিয়া ২০০৩
গ্লেন টার্নার নিউজিল্যান্ড ১৭১* ইস্ট আফ্রিকা ১৯৭৫
কে হবেন ২০০তম সেঞ্চুরিয়ান?
ক্রিকেটের সবচেয়ে বড় আসর আবারও কড়া নাড়ছে দরজায়। ১০ দলের অংশগ্রহণে বিশ্বকাপের পর্দা ওঠবে ৫ অক্টোবর। আয়োজক ভারত, চতুর্থবারের মতো। তবে এই প্রথম একক আয়োজক তারা। দেশের মাটিতে কোনো ভারতীয় ক্রিকেটার হতে পারবেন টুর্নামেন্টের ২০০তম সেঞ্চুরিয়ান? নাকি কোনো ভিনদেশি ক্রিকেটার?