ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা? ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে? সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী

ভারতের সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
ভারতের সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রবিন উথাপ্পা। ছবি: সংগৃহীত

ভারত ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জালিয়াতির অভিযোগে পুলাকেশিনগর পুলিশকে এই নির্দেশ দিয়েছেন অঞ্চলের পিএফ কমিশনার গোপাল রেড্ডি।

শনিবার (২১ ডিসেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সেঞ্চুরিস লাইফস্টাইল নামক কোম্পানির প্রতিষ্ঠাতা উথাপ্পা। তবে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কল্যাণ তহবিল (পিএফ) থেকে কর্মীদের প্রাপ্য প্রায় ২৩ লাখ টাকা কেটে নেওয়ার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তাকে।

এই ঘটনায় ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও ঠিকানায় অভিযুক্তকে না পাওয়ায় নির্দেশ কার্যকর করা সম্ভব হয়নি।

এর প্রেক্ষিতে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কর্তৃপক্ষ।

আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশে। 

জানা গেছে পরিবার নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন সাবেক এই ক্রিকেটার।

রবিন ভারতের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এ ছাড়া জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরিচিত মুখ ছিলেন তিনি।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪ ম্যাচের ক্যারিয়ারে সাতটি অর্ধশতকসহ উথাপ্পার মোট সংগ্রহ এক হাজার ১৮৩ রান।

আইপিলে কোলকাতা নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গ্যালারি মাতিয়েছেন এই ওপেনিং ব্যাটার।

উথাপ্পার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পিএফ কমিশনার গোপাল রেড্ডি। সূত্র: ইন্ডিয়া টুডে
 
নাইমুর/অমিয়/

১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম
১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল পেতে মাত্র ১০ মিনিট সময় লাগল আর্জেন্টিনার। লিওনেল মেসির কর্নার কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। 

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে বল দখলে সুইজারল্যান্ড আধিপত্য দেখালেও আক্রমণে উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। তাতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এসজি/ 

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৩ এএম
সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?
ম্যাচ শেষে উদ্‌যাপনে ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিতে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলকে পাবে থ্রি-লায়ন্সরা। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের গোলে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের অন্যটি গোলটিও করেন বেলিংহাম। 

অন্যদিকে নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার গোলেই প্রথমে এগিয়ে যায় নরওয়ে। তবে লিড ধরে রাখতে না পারা ও গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

এসজি/ 

সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১১ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশ নিয়েই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচের একাদশ থাকা আর্ডন জাশারির জায়গায় মিডফিল্ডে সুযোগ পেয়েছেন জিব্রিল সো।

এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা নিশ্চিত করেছে থ্রি-লায়ন্সরা। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। 

সুইজারল্যান্ডের একাদশ: গ্রেগর কোবেল (গোলরক্ষক), দেনিস জাকারিয়া, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো, ফাবিয়ান রিডার, দান এনদোয়ে, ব্রিল এমবোলো।

এসজি/

বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:০১ এএম
বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

জুড বেলিংহামের জোড়া গোলে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে থ্রি-লায়ন্সরা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়। যেখানে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম এবং নরওয়ের পক্ষে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ।

ম্যাচে দুই দলের একটি করে গোল বাতিল হয়। অফসাইডের কারণে ইংল্যান্ডের একটি গোল বাতিল করা হয়, আর ফাউলের কারণে বাতিল হয় নরওয়ের একটি গোল।

অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মরগান রজার্স জোরালো শট নেন। নরওয়ের গোলরক্ষক নিলান্ড বলটি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে ফিরতি বল পেয়ে যান বেলিংহাম। ফাঁকা জালে বল পাঠিয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ম্যাচে বড় সুযোগ পায় ইংল্যান্ড। বক্সের মধ্যে ডেস্টিনি উডোজি স্পেন্স পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে ভিএআর পর্যালোচনার পর মনিটরে দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন রেফারি ক্লেমঁ তুরপিন। রিপ্লেতে দেখা যায়, স্পেন্সই চ্যালেঞ্জের সময় নরওয়ের অস্কার বোবের সামনে পা বাড়িয়ে সংস্পর্শ তৈরি করেছিলেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ চালিয়ে যায়। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড একাধিকবার দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান। প্রথমে বুকায়ো সাকার শট ঠেকিয়ে দেন তিনি। এরপর স্পেন্সের নিচু শটও বাঁ দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন। পরে সাকার আরেকটি শটও আটকে দেন তিনি।

শেষ দিকে নরওয়ে ফ্রি-কিক থেকে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড এগিয়ে এসে ঘুষি মেরে বল ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত করেন।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড। অন্যদিকে কোয়ার্টার ফাইনালেই শেষ হলো নরওয়ের বিশ্বকাপ অভিযান।

এসজি/

আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৩২ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম
আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

আবারও গোল করে ইংল্যান্ডকে লিড এনে দিলেন জুড বেলিংহাম। তার গোলে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ ও ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম গোল করেন। এ ছাড়া অফসাইডের কারণে ইংল্যান্ডের ও ফাউলের কারণে নরওয়ের একটি করে গোল বাতিল করেন রেফারি।

অতিরিক্ত সময়ে লিড নিতে শুরু হয় লড়াই। সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন মরগান রজার্স। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড বলটি সহজেই ঠেকিয়ে দিবেন মনে হলেও তার হাত ফসকে বল বেরিয়ে যায়। সেখানে বল পেয়ে যান বেলিংহাম। আর তা সহজেই জালে পাঠিয়ে ইংল্যান্ডকে লিড এনে দেন তিনি।

পরে ডেস্টিনি উডোজি স্পেন্স নরওয়ের ডিফেন্ডারের চাপের মধ্যে বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। রিপ্লেতে দেখা যায়, স্পেন্স চ্যালেঞ্জ করতে গিয়ে অস্কার বোবের সামনে পা বাড়িয়ে দিয়ে পড়ে যান।

তাতে শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

এসজি/