চলমান ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাষ্কার ট্রফির মাঝপথে অবসরের ঘোষণা করেন অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। তার জায়গায় ভারতের স্কোয়াডের ডাক পেয়েছেন তানুশ কোটিয়ানকে।
অভিজ্ঞ অশ্বিনের জায়গায় প্রথমবারের মতো দলে সুযোগ পাওয়া তানুশ কোটিয়ানকে নিয়ে আগ্রহ জন্ম নিয়েছে ভারতীয় ক্রিকেটের ভক্তদের।
প্রথমবারের মতো ভারত দলে ডাক পাওয়া এই ক্রিকেটারের বয়স ২৬। অশ্বিনের মতো তিনিও একন স্পিন বোলিং অলরাউন্ডার। ঘরোয়া লিগে টানা অনেকদিন ভালো পারফর্মে পুরস্কার পেয়েছেন তিনি জাতীয় দলে ডাক পেয়ে।
সবশেষ রঞ্জি ট্রফিতে টুর্নামেন্টে ব্যাট হাতে তিনি করেন ৫০২ রান ও বল হাতে ২৯ উইকেট নিয়েছেন তিনি। তার এই পারফরম্যান্স মুখ্য ভূমিকা রাখে দলকে রঞ্জি ট্রফি জেতাতে। এই পারফরম্যান্সে হয়েছিলেন সিরিজসেরাও।
সদ্য ভারতের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া এই অলরাউন্ডার ২৭ বছরের খরা কাটিয়ে মুম্বাইকে জিতিয়েছেন ইরানি কাপ।
সব মিলিয়ে কোটিয়ান প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩৩টি। ১০১ উইকেট নিয়েছেন, সঙ্গে ৪১.২১ গড়ে ১৫২৫ রানও আছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তিন ম্যাচ শেষে এখন ১-১ সমতা, আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে ফের মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া।