ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা? ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে? সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ

এজবাস্টনে ৩৩৬ রানের জয়ে সিরিজে সমতা ভারতের

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:৪৫ এএম
এজবাস্টনে ৩৩৬ রানের জয়ে সিরিজে সমতা ভারতের
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন যেই এজবাস্টনে টেস্ট জয়ের স্বাদ নিতে পারেনি ভারত, সেই ভেন্যুতেই সিরিজের দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানের বিশাল জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শুভমান গিলরা। বিদেশের মাটিতে যা কিনা ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয় টেস্টে। তাই এই জয় ঐতিহাসিক বললে মোটেও কম বলা হবে না।

দারুণ এই জয়ে ভারতের নায়ক তরুণ পেসার আকাশ দীপ। তার ঝুলিতে এই টেস্টে গেছে মোট ১০ উইকেট। যার মধ্যে ৬টি দ্বিতীয় ইনিংসে ৯৯ রান খরচায়। ভারতীয় বোলারদের মধ্যে ইংলিশদের মাটিতে সবচেয়ে সেরা ম্যাচ পারফরম্যান্স এটিই। এই ভেন্যুতে এশিয়ান দলগুলোর মধ্যে একমাত্র ভারতেরই টেস্ট জয়ের কীর্তি রয়েছে।

প্রথম ইনিংসে অধিনায়ক গিলের ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানের ইনিংসে অন্যতম বড় ভূমিকা রেখেছিল এই টেস্ট জয়ে সফরকারীদের জন্য। দুই ইনিংসে ৪৩০ রান করেন গিল।  ভারতের অধিনায়ক হিসেবে এটিই সর্বোচ্চ স্কোর এবং টেস্ট ইতিহাসে ব্যক্তিগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ এক ম্যাচে।

টেস্টের প্রথম ইনিংসে শুভমানের সঙ্গে দুটি দারুণ জুটি গড়েছিলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ভারতের প্রথম ইনিংস থেমেছিল ৫৮৭ রানে। সেটির জবাব দিতে নেমে ৮৪ রানে ৫ উইকেট হারিয়েও জেমি স্মিথের অপরাজিত ১৮৪ ও হ্যারি ব্রুকের ১৫৮ রানে ঘুরে দাঁড়িয়ে ৪০৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

১৮০ রানের লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসেও দাপট দেখায় ব্যাট হাতে। দ্বিতীয় ইনিংসেও গিলের শতক (১৬১), জাদেজা অপরাজিত ৬৭ ও পন্তের ৬৫ রানের ৬ উইকেট হারিয়ে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬০৮। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। বৃষ্টিবিঘ্নিত পঞ্চম দিনের খেলা শুরু হয় দেরিতে। কিন্তু ভারতের পেসাররা ঠিকই চড়াও হন স্বাগতিকদের ওপর। অলি পোপ ও হ্যারি ব্রুককে দ্রুত ফেরান আকাশ দীপ। স্মিথ একা লড়াই করলেও শতক পাননি, থামেন ৮৮ রানে। ইংল্যান্ড অলআউট হয় ২৭১ রানে।

এই জয় সিরিজে ভারতকে সমতায় ফেরাল এবং লর্ডস টেস্টের আগে দিল আত্মবিশ্বাসের জ্বালানি। এজবাস্টনের 'অভিশাপ' ঘুচে যাওয়ার সঙ্গে নতুন যুগের সূচনা করলেন গিল-আকাশরা।

সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টারের গোলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা  

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে বল দখলে সুইজারল্যান্ড আধিপত্য দেখালেও আক্রমণে উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান ম্যাক আলিস্টার। সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল কোনো সুযোগই পাননি সেটি ঠেকানোর। তাতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

ম্যাচের ২০ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেনসুইজারল্যান্ডের মিডফিল্ডার জিব্রিল সোর। কিন্তু কোনো ঝামেলা ছাড়াই শটটি ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। 

ম্যাচের ৩২ মিনিটে গোলের দারুণ এক সুযোগ পায় সুইজারল্যান্ড। বল পেয়ে এগিয়ে যান ব্রিল এমবোলো। তার কাছাকাছি ছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বল ক্লিয়ার করতে গিয়ে তিনি এমবোলোকে কিছুটা জায়গা দিয়ে ফেলেন। 

পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তিনি বক্সের ভেতরে স্লাইড করে এমবোলোর শট নেওয়ার সুযোগ নষ্ট করে দেন। তাতে রক্ষা পায় আর্জেন্টিনা।

প্রথমার্ধের শেষ দিকে বক্সের ঠিক বাইরে বাঁ দিকে ফ্রি-কিক পায় সুইজারল্যান্ড। দারুণ জায়গায় ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেনি সুইসরা। রেমো ফ্রয়লার শটটি গোলপোস্টের বাইরে চলে যায়।

এরপর আর কোনো সুযোগ না পাওয়ায় ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে আছে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

এসজি/

কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম
কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে। দেশটির সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাট্টিনের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন লিওনেল মেসিরা। 

শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান রাট্টিন। তিনি ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২৮টি গোল করেন এবং দলকে চারটি লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। এছাড়া ১৯৬৩ সালে বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও তুলেছিলেন তিনি।

১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেন রাট্টিন। তিনি ১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

এদিকে ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। চলতি বিশ্বকাপ খেলে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই মারা যান এই মিডফিল্ডার।

এসজি/

১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম
১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল পেতে মাত্র ১০ মিনিট সময় লাগল আর্জেন্টিনার। লিওনেল মেসির কর্নার কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। 

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে বল দখলে সুইজারল্যান্ড আধিপত্য দেখালেও আক্রমণে উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। তাতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এসজি/ 

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৩ এএম
সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?
ম্যাচ শেষে উদ্‌যাপনে ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিতে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলকে পাবে থ্রি-লায়ন্সরা। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের গোলে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের অন্যটি গোলটিও করেন বেলিংহাম। 

অন্যদিকে নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার গোলেই প্রথমে এগিয়ে যায় নরওয়ে। তবে লিড ধরে রাখতে না পারা ও গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

এসজি/ 

সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১১ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশ নিয়েই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচের একাদশ থাকা আর্ডন জাশারির জায়গায় মিডফিল্ডে সুযোগ পেয়েছেন জিব্রিল সো।

এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা নিশ্চিত করেছে থ্রি-লায়ন্সরা। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। 

সুইজারল্যান্ডের একাদশ: গ্রেগর কোবেল (গোলরক্ষক), দেনিস জাকারিয়া, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো, ফাবিয়ান রিডার, দান এনদোয়ে, ব্রিল এমবোলো।

এসজি/