আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়তে আর্জেন্টিনার ৩১ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ তারকা থেকে শুরু করে বেশ কয়েকজন তরুণ উদীয়মান ফুটবলারও।
গোলপোস্ট সামলাবেন- এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুলি।
রক্ষণভাগে রয়েছেন- ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনজালো মন্টিয়েল, লিওনার্দো বালার্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তাগলিয়াফিকো, মারকোস আকুনা, হুলিও সোলের ও ফাকুন্দো মেদিনা।
মধ্যমাঠের দায়িত্বে থাকবেন- আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালান বারেলা, লিয়ান্দ্রো পারেদেস, তিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো ও ভ্যালেন্টিন কার্বোনি।
এদিকে আক্রমণভাগে রয়েছে তারকার সমাবেশ। লিওনেল মেসির সঙ্গে আছেন জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল কোরেয়া, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমেওনে, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুওনো এবং প্রথমবার ডাক পাওয়া হোসে ম্যানুয়েল লোপেজ।
দলের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ঘরের মাঠের খেলা। তাই এই ম্যাচ ঘিরে প্রত্যাশা আলাদা মাত্রা পেয়েছে।
অন্যদিকে, দলে সুযোগ পাওয়া নতুনদের মধ্যে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তুওনো, এফসি পোর্তোর অ্যালান বারেলা, ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি এবং পালমেইরাসের হোসে ম্যানুয়েল লোপেজ। অভিজ্ঞতা ও তারুণ্যের সুন্দর সমন্বয় ঘটিয়ে স্কালোনি সাজিয়েছেন এই দল।
আগামী ৬ জুন সান্তিয়াগো দে চিলিতে চিলির বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং ১১ জুন মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
মেহেদী/