ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, দিলেন প্রতিশ্রুতিও ডোকু-ডি ব্রুইনাকে নিয়ে মাঠে নামছে বেলজিয়াম, স্পেনের বেঞ্চে পেদ্রি আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি দাওয়াতের আড়ালে চুরির চেষ্টা, ‘মুরুব্বী’ বিবেচনায় রেহাই শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা বন্যা মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতিতে ক্ষোভ চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক স্পেনে নিয়ন্ত্রণের বাইরে দাবানল, বাড়ছে প্রাণহানি জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর ট্রাম্পকে হত্যার ছক: ইসরায়েলের গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের হাতে বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন বেরোবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বৃষ্টিতে টেকনাফে ১২শ পরিবার পানিবন্দি, ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা মাদারীপুর থানায় নারী আসামি পালানোর অভিযোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা, ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা কিয়ার স্টারমারের উত্তরসূরি হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম কুষ্টিয়ার খোকসায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর কমিটি গঠন টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চবিতে শাটল ট্রেন চলাচল বন্ধ রাষ্ট্রের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি ফার্মা ও বিজনেস খাতের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ঢাবিতে আইএসবিএম ক্যারিয়ার ওয়ার্কশপ বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’

মেসি বললেন, এভাবে শেষ করতে পারাটা আমার স্বপ্ন ছিল

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
মেসি বললেন, এভাবে শেষ করতে পারাটা আমার স্বপ্ন ছিল
সংগৃহীত

দুই অর্ধে দুই গোল লিওনেল মেসির। আর্জেন্টিনা জিতল ৩-০ ব্যবধানে। দুর্দান্ত বিদায়ী ম্যাচ শেষে আর্জেন্টাইন জাদুকর বললেন, এভাবে শেষ করতে পারাটা আমার স্বপ্ন ছিল।

মেসি তার সব স্বপ্নই পূরণ করেছেন ফুটবলে। ক্যারিয়ারের শেষভাগে তিনি একটি অধ্যায়ের ইতি টেনেছেন। দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন শেষ ম্যাচ। তাই মনুমেন্টালে ভেনেজুয়েলার বিপক্ষে লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ছিল বিশেষ, যা রাঙিয়ে দারুণ এক সমাপ্তিই টানলেন মেসি।

আজ ভোরে (৫ সেপ্টেম্বর) আর্জেন্টিনার প্রথম গোলটি করেন মেসি। দ্বিতীয়ার্ধে (৭৬ মিনিটে) ব্যবধান দ্বিগুন করেন লাউতারো মার্টিনেজ। ৮০ মিনিটে দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ গোলটি করেন মেসি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘এভাবে এখানে শেষ করতে পারাটাই আমার সবসময় স্বপ্ন ছিল। এই মাঠে আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, ভালো এবং মন্দ, কিন্তু আমাদের ভক্তদের সামনে আর্জেন্টিনায় খেলা সবসময়ই আনন্দের।’

অনিক/

রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:০০ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:০৫ এএম
রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার রোমাঞ্চকর লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। শুরুতে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি স্পেন। পরে চার্লস ডি কেটেলারের দুর্দান্ত হেডে সমতায় ফেরে বেলজিয়াম।

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। তবে প্রথম দিকে বেলজিয়ামের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় লা রোজারাদের।

অবশেষে ম্যাচের ৩০ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাম প্রান্তে দুর্দান্ত দক্ষতায় জেরেমি ডোকুকে পরাস্ত করে নিচু ক্রসে বল বাড়ান পেদ্রো পোরো। তার বাড়ানো বল পেয়ে বক্সের মাঝখান থেকে শট নেন দানি ওলমো। তবে সেই প্রচেষ্টা দারুণ দক্ষতায় প্রতিহত করেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

কিন্তু ফিরতি বল চলে আসে ফাবিয়ান রুইজের সামনে। সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। শটটি তিমোথি কাস্তানিয়ের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও শেষ পর্যন্ত বেলজিয়ামের জালে জড়ায়। ফলে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করে স্পেন। ম্যাচের ৩৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় তারা। লামিনে ইয়ামালের নেওয়া দুর্দান্ত শট অবশ্য ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া।

কিছুক্ষণ পর আবারও আক্রমণে উঠেন ইয়ামাল। দুর্দান্ত ফুটওয়ার্কে ডোকুকে পেছনে ফেলে কাছের পোস্ট লক্ষ্য করে শট নেন তিনি। তবে অল্পের জন্য সেটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

তবে স্পেনের আক্রমণের মধ্যেও সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বেলজিয়াম। ম্যাচের ৪১ মিনিটে তিমোথি কাস্তানিয়ের অসাধারণ ক্রসে বক্সের ভেতর থেকে দারুণ হেডে গোল করেন চার্লস ডি কেটেলারে। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের জালে বল জড়াল কোনো দল।

এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে আধিপত্য ছিল স্পেনের। তারা বেলজিয়ামের গোলমুখে মোট ১০টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বেলজিয়াম ২টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এসজি/

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:২৫ এএম
পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
জর্জ জেসুস। ছবি: সংগৃহীত

পর্তুগাল ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৭১ বছর বয়সী জর্জ জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের চুক্তিতে দলটির দায়িত্ব পালন করবেন তিনি।

চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপরই ২০২৩ সালের জানুয়ারি থেকে দায়িত্বে থাকা কোচ রবার্তো মার্তিনেজ সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

নতুন দায়িত্বে এসে আবারও পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন জেসুস। গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসরের কোচ হিসেবে রোনালদোর সঙ্গে কাজ করে দলকে সৌদি প্রো লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনালদো জানিয়েছেন, এটিই ছিল শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি।

শুক্রবার (১০ জুলাই) সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ ফুটবলের প্রতীক। যতদিন সে খেলবে এবং জাতীয় দলে খেলার মতো অবস্থায় থাকবে, ততদিন তাকে দলে রাখব। অবশ্যই কিছু সীমাবদ্ধতা থাকবে এবং জাতীয় দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই করব।

রোনালদোর সঙ্গে এখনও কথা হয়নি জানিয়ে তিনি বলেন, এখনও তার সঙ্গে আমার কথা হয়নি। সে কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হবে না, আমার জন্যও নয়। গত এক বছরে তার সঙ্গে কাজ করে দারুণ উপভোগ করেছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ।

আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের গ্রুপ ‘ডি’-তে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের কোচ হিসেবে অভিষেক হবে জেসুসের।

স্পেন ও মরক্কোর সঙ্গে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক পর্তুগাল। সেই আসরকে সামনে রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জেসুসকে দায়িত্ব দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

জেসুস ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন। এর আগে বেনফিকার কোচ হিসেবে ২০১০, ২০১৪ ও ২০১৫ সালে তিনটি পর্তুগিজ লিগ শিরোপা জিতেন। এছাড়া ২০১৯ সালে ব্রাজিলের ফ্লামেঙ্গোর দায়িত্বে থেকে ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেসসহ পাঁচটি বড় শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তার।

এসজি/

ডোকু-ডি ব্রুইনাকে নিয়ে মাঠে নামছে বেলজিয়াম, স্পেনের বেঞ্চে পেদ্রি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:২৬ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:২৮ এএম
ডোকু-ডি ব্রুইনাকে নিয়ে মাঠে নামছে বেলজিয়াম, স্পেনের বেঞ্চে পেদ্রি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আজ মাঠে নামছে স্পেন ও বেলজিয়াম। শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়া একাদশে একটি পরিবর্তন এনেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রিকে রাখা হয়েছে বেঞ্চে। তার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ফাবিয়ান রুইস।

অন্যদিকে, বেলজিয়ামের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ রুডি গার্সিয়া। চোটের কারণে ছিটকে গেছেন আমাদু ওনানা। এছাড়া দোদি লুকেবাকিওকে বদলি হিসেবে বেঞ্চে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু।

স্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি (অধিনায়ক), ফাবিয়ান রুইস, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওয়ারিয়াসাবাল।

বেলজিয়ামের একাদশ: থিবো কোর্তোয়া (গোলরক্ষক), তিমোথি কাস্তান, নাথান নগোয়, ব্র্যান্ডন মেখেলে, ম্যাকসিম ডি কুইপার, ইউরি টিলেমান্স (অধিনায়ক), নিকোলাস রাসকিন, লিয়ান্দ্রো ত্রোসার, কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকু, চার্লস ডি কেটেলারে।

এসজি/

আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৫৯ পিএম
আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি শুধু মাঠেই নন, আর্জেন্টিনার জাতীয় চেতনাতেও কতটা প্রভাব ফেলেন, তার আরেকটি উদাহরণ মিলল দেশটির স্বাধীনতা দিবসে। বুয়েনস এইরেসের ঐতিহাসিক ক্যাথেড্রালে আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে মেসির চার বছর আগের একটি বার্তা উদ্ধৃত করেন আর্চবিশপ হোর্হে গার্সিয়া কুয়েরভা।

গত ৯ জুলাই আর্জেন্টিনার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও। বক্তব্যে আর্চবিশপ বলেন, দেশের মানুষ যেন বিভেদ ভুলে একই লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যায়। সেই আহ্বানকে আরও শক্তিশালী করতে তিনি স্মরণ করিয়ে দেন কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির দেওয়া বার্তাটি।

বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছিলেন, ‘যখন আমরা আর্জেন্টাইনরা একসঙ্গে লড়াই করি, ঐক্যবদ্ধ থাকি, তখন আমরা যে লক্ষ্য ঠিক করি, তা অর্জন করতে পারি।’ সেই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আর্চবিশপ বলেন, ‘আসুন, আমরা এই জার্সি পরি এবং আবেগের সঙ্গে লিওনেল মেসির সেই বার্তাটিকে বাস্তবে রূপ দিই।’

প্রার্থনা সভায় মেসির এই বার্তা উচ্চারিত হওয়ার সময়টিও ছিল তাৎপর্যপূর্ণ। মাত্র দুই দিন আগে বিশ্বকাপের শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে নাম লেখায় আর্জেন্টিনা। সেই জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মেসি।

কাতার বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা ৩৯ বছর বয়সী এই মহাতারকা। টুর্নামেন্টে ইতোমধ্যে ৮ গোল করে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। এখন তার নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।

স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩০ পিএম
স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি
মাইকেল অলিভার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের মাইকেল অলিভার।

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে। ২০১০ সালে দলটি প্রথম বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল। এরপর ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় স্পেনকে, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তাদের যাত্রা শেষ হয় শেষ ষোলোতেই। এবার পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লা রোজারা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বেলজিয়াম। শেষ ষোলোর ম্যাচে চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে জয় পেয়ে শেষ আটে উঠে আসে রেড ডেভিলস।

এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে তিনি ২০২২ বিশ্বকাপে তিনটি ম্যাচ পরিচালনা করেছিলেন। আর চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ। এর আগে তিনি দুটি গ্রুপপর্বের ম্যাচ এবং একটি শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছেন।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৮১৩টি ম্যাচ পরিচালনা করেছেন অলিভার। এসব ম্যাচে তিনি মোট দুই হাজার ৬৬৩টি হলুদ কার্ড দেখিয়েছেন, যা ম্যাচপ্রতি গড়ে ৩.২৭টি। এ ছাড়া তিনি ১১৮টি লাল কার্ড দেখিয়েছেন, যা ম্যাচপ্রতি গড়ে ০.১৪টি।

নিজের ক্যারিয়ারে তিনি দুটি এফএ কাপ ফাইনাল পরিচালনা করেছেন। এছাড়া ২০২২-২৩ মৌসুমের উয়েফা সুপার কাপেরও রেফারি ছিলেন তিনি।

স্পেন বনাম বেলজিয়াম ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা-
রেফারি: মাইকেল অলিভার
সহকারী রেফারি ১: স্টুয়ার্ট বার্ট
সহকারী রেফারি ২: জেমস মেইনওয়ারিং
চতুর্থ কর্মকর্তা: রামন আবাত্তি
রিজার্ভ সহকারী রেফারি: রাফায়েল আলভেস

এসজি/