অবশেষে টেস্টে কিছুটা লড়াকু মনোভাব দেখাতে পারল উইন্ডিজ। যদিও তাতে জয়ের সুবাস ছড়ায়নি। পরাজয়ের পথেই তারা, তবে ইনিংস ব্যবধানে নয়। শেষ দিনে দিল্লি টেস্টের জয়ের জন্য মাত্র ৫৮ রানই প্রয়োজন ভারতের। হাতে রয়েছে ৯ উইকেট।
অরুন জেটলি স্টেডিয়ামে ভারত প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৫ উইকেটে ৫১৮ রানে। জবাবে কুলদীপ যাদবের ৫ শিকারে ২৪৮ থামা উইন্ডিজকে ফলোঅন করায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই দেখায় ক্যারিবীয়রা, বিশেষ করে জন ক্যাম্পবেল এবং শাই হোপ। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ক্যাম্পবেল ১১৫ এবং হোপ ১০৩ রান করেন। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১৭৭ রানের জুটি। তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর অধিনায়ক রস্ট চেজের ৪০ ও জাস্টিন গ্রিভসের অপরাজিত ৫০ রানে উইন্ডিজ বেশিদূর আর এগোতে পারেনি ভারতের সামনে বড় লক্ষ্য দাঁড় করানোর জন্য।
উইন্ডিজ ৩৯০ রানে থামলে ভারতের জয়ের লক্ষ্য দাড়ায় ১২১ রান, যা তাড়ায় শুরুতেই জয়সওয়ালকে হারায় স্বাগতিকরা। এরপর লোকেশ রাহুল (২৫) এবং সাই সুদর্শনের (৩০) ব্যাটে ৬৩ রান নিয়ে দিন শেষ করে ভারত। শেষদিনে সিরিজে সফরকারীদের ধবলধোলাই করতে হবে আরও ৫৮ রান, জাতে আছে ৯ উইকেট।
অনিক/নিলয়/