টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক এক মাসে আগে নতুন আরেকটি সমস্যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে উত্থাপিত হয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়রা আসন্ন টুর্নামেন্টের জন্য ভারতীয় ভিসা পাওয়ায় সমস্যার মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি এবং কানাডার মতো দলগুলোর অনেক তারকা পাকিস্তানি পাসপোর্টধারী বা পাকিস্তান থেকে আগত।
সম্মিলিত বোর্ডগুলো এই বিষয়টি নিয়ে আইসিসি এবং বিসিসিআইকে লিখিতভাবে জানিয়েছে, কিন্তু এখনও কোনও প্রতিক্রিয়া পায়নি। ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। মর্যাদাপূর্ণ ইভেন্টটি মাত্র ৩০ দিনের দূরত্বে এবং দলগুলো ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আতঙ্কিত।
জিওনিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বকাপে অংশগ্রহণকারী পাঁচটি দলের ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই এই সমস্যাটি নিয়ে আইসিসির কাছে আবেদন করেছে। এছাড়াও, তারা দ্রুত সমস্যার সমাধান করার জন্য সম্মিলিতভাবে আইসিসিকে লিখিতভাবে জানাতে যাচ্ছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। পরিস্থিতি আরও খারাপ হয় ২০২৫ সালের মার্চে, যখন ভারতের পেহলগামে একটি সন্ত্রাসী হামলা হয়। ওই ঘটনায় ২৬ জন ভারতীয় নাগরিকের প্রাণহানি ঘটটে। তার জবাবে, পাকিস্তানে ভারত আক্রমণ চালায় এবং দুটি দেশের মধ্যে যুদ্ধমুখী পরিস্থিতি সৃষ্টি হয়।
কূটনৈতিক পদক্ষেপ হিসেবে, ভারত পাকিস্তান থেকে যোগাযোগ বন্ধ করে দেয় এবং ভিসা পরিসেবাগুলোও প্রভাবিত হয়। তাই, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সময়মতো ভিসা পেতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন।
অনিক/