ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে? সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট উদ্বেগে আইসিসি, সমাধানের আহ্বান

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
উদ্বেগে আইসিসি, সমাধানের আহ্বান
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করার সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিসি) প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়েছে, তারা একটি ‘পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান’ চায়, যা সব পক্ষের স্বার্থ রক্ষা করবে।

পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া ঘোষণার প্রায় তিন ঘণ্টা পর আইসিসি এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমের জন্য ক্ষতিকর হতে পারে। আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে পিসিবির কাছ থেকে কোনো চিঠি পায়নি বলেও জানানো হয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি পাকিস্তান সরকারের দেওয়া বিবৃতি লক্ষ্য করেছে, যেখানে ২০২৬ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচিতভাবে অংশগ্রহণের জন্য তাদের জাতীয় দলকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্তের কথা বলা হয়েছে। আইসিসি পিসিবির আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় থাকলেও, নির্বাচিতভাবে অংশগ্রহণের এই অবস্থান একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যেখানে সব যোগ্য দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে প্রতিযোগিতা করার প্রত্যাশা করা হয়।’

তাতে আরও বলা হয়, ‘আইসিসি টুর্নামেন্টগুলো খেলাধুলার সততা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও ন্যায্যতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে এবং নির্বাচিতভাবে অংশগ্রহণ প্রতিযোগিতার চেতনা ও পবিত্রতাকে ক্ষুণ্ন করে। যদিও আইসিসি জাতীয় নীতির বিষয়ে সরকারগুলোর ভূমিকার প্রতি সম্মান দেখায়, এই সিদ্ধান্তটি বৈশ্বিক খেলাধুলার স্বার্থে নয় বা সারা বিশ্বের ভক্তদের কল্যাণে নয়, যার মধ্যে পাকিস্তানের লক্ষ লক্ষ মানুষও অন্তর্ভুক্ত।’

বিবৃতির শেষ অংশে বলা হয়, ‘আইসিসি আশা করে পিসিবি নিজ দেশের ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি ও গুরুত্বপূর্ণ প্রভাব বিবেচনা করবে, কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমকে প্রভাবিত করতে পারে, যার সদস্য ও সুবিধাভোগী তারা নিজেরাই। আইসিসি এটি প্রত্যাশা করে যে পিসিবি এমন একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান অনুসন্ধান করবে, যা সব অংশীজনের স্বার্থ রক্ষা করে।’

পাকিস্তান ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। তারা টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ খেলবে। ৭ ফেব্রুয়ারি, উদ্ধোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান যদি ম্যাচটি বয়কট করে, তবে তারা ওই ম্যাচের দুই পয়েন্ট হারাবে।

আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, বয়কটের ফলে পাকিস্তানের নেট রান রেটেও প্রভাব পড়বে, তবে ভারতের ওপর কোনো প্রভাব পড়বে না।

অনিক/

১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম
১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল পেতে মাত্র ১০ মিনিট সময় লাগল আর্জেন্টিনার। লিওনেল মেসির কর্নার কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। 

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে বল দখলে সুইজারল্যান্ড আধিপত্য দেখালেও আক্রমণে উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। তাতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এসজি/ 

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৩ এএম
সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?
ম্যাচ শেষে উদ্‌যাপনে ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিতে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলকে পাবে থ্রি-লায়ন্সরা। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের গোলে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের অন্যটি গোলটিও করেন বেলিংহাম। 

অন্যদিকে নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার গোলেই প্রথমে এগিয়ে যায় নরওয়ে। তবে লিড ধরে রাখতে না পারা ও গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

এসজি/ 

সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১১ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশ নিয়েই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচের একাদশ থাকা আর্ডন জাশারির জায়গায় মিডফিল্ডে সুযোগ পেয়েছেন জিব্রিল সো।

এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা নিশ্চিত করেছে থ্রি-লায়ন্সরা। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। 

সুইজারল্যান্ডের একাদশ: গ্রেগর কোবেল (গোলরক্ষক), দেনিস জাকারিয়া, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো, ফাবিয়ান রিডার, দান এনদোয়ে, ব্রিল এমবোলো।

এসজি/

বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:০১ এএম
বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

জুড বেলিংহামের জোড়া গোলে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে থ্রি-লায়ন্সরা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়। যেখানে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম এবং নরওয়ের পক্ষে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ।

ম্যাচে দুই দলের একটি করে গোল বাতিল হয়। অফসাইডের কারণে ইংল্যান্ডের একটি গোল বাতিল করা হয়, আর ফাউলের কারণে বাতিল হয় নরওয়ের একটি গোল।

অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মরগান রজার্স জোরালো শট নেন। নরওয়ের গোলরক্ষক নিলান্ড বলটি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে ফিরতি বল পেয়ে যান বেলিংহাম। ফাঁকা জালে বল পাঠিয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ম্যাচে বড় সুযোগ পায় ইংল্যান্ড। বক্সের মধ্যে ডেস্টিনি উডোজি স্পেন্স পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে ভিএআর পর্যালোচনার পর মনিটরে দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন রেফারি ক্লেমঁ তুরপিন। রিপ্লেতে দেখা যায়, স্পেন্সই চ্যালেঞ্জের সময় নরওয়ের অস্কার বোবের সামনে পা বাড়িয়ে সংস্পর্শ তৈরি করেছিলেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ চালিয়ে যায়। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড একাধিকবার দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান। প্রথমে বুকায়ো সাকার শট ঠেকিয়ে দেন তিনি। এরপর স্পেন্সের নিচু শটও বাঁ দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন। পরে সাকার আরেকটি শটও আটকে দেন তিনি।

শেষ দিকে নরওয়ে ফ্রি-কিক থেকে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড এগিয়ে এসে ঘুষি মেরে বল ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত করেন।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড। অন্যদিকে কোয়ার্টার ফাইনালেই শেষ হলো নরওয়ের বিশ্বকাপ অভিযান।

এসজি/

আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৩২ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম
আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

আবারও গোল করে ইংল্যান্ডকে লিড এনে দিলেন জুড বেলিংহাম। তার গোলে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ ও ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম গোল করেন। এ ছাড়া অফসাইডের কারণে ইংল্যান্ডের ও ফাউলের কারণে নরওয়ের একটি করে গোল বাতিল করেন রেফারি।

অতিরিক্ত সময়ে লিড নিতে শুরু হয় লড়াই। সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন মরগান রজার্স। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড বলটি সহজেই ঠেকিয়ে দিবেন মনে হলেও তার হাত ফসকে বল বেরিয়ে যায়। সেখানে বল পেয়ে যান বেলিংহাম। আর তা সহজেই জালে পাঠিয়ে ইংল্যান্ডকে লিড এনে দেন তিনি।

পরে ডেস্টিনি উডোজি স্পেন্স নরওয়ের ডিফেন্ডারের চাপের মধ্যে বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। রিপ্লেতে দেখা যায়, স্পেন্স চ্যালেঞ্জ করতে গিয়ে অস্কার বোবের সামনে পা বাড়িয়ে দিয়ে পড়ে যান।

তাতে শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

এসজি/