কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহর ইমাম হাফেজ মুফতি মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী। তবে ঈদের দিন সকালে বৈরী আবহাওয়া বিরাজ করলে ঈদগাহের পাশে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ্ উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঈদগাহ উপদেষ্টা কমিটির সভাপতি কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইসলামী ফাউন্ডেশন কুমিল্লার দেওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা, সাড়ে ৮টা এবং ৯টায়।
এর মধ্যে সকাল সাড়ে ৮টায় রানীর বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মনির হোসেন। একই সময়ে মুনসেফ বাড়ি জামে মসজিদে ইমামতি করবেন মাওলানা মিজানুর রহমান। পুলিশ লাইন জামে মসজিদে ইমামতি করবেন মাওলানা শরফুদ্দিন। কালিয়াজুরী বড় মসজিদে ইমামতি করবেন মাওলানা সাইদুর রহমান। জানু মিয়া জামে মসজিদে ইমামতি করবেন মাওলানা ফজলুল হক। মুন্সী বাড়ি জামে মসজিদে ইমামতি করবেন মাওলানা নুরুল ইসলাম। আড়াইওড়া শাহী ঈদগাহে ইমামতি করবেন মাওলানা আলী হোসেন। দূর্গাপুর দিঘিরপাড় ঈদগাহে ইমামতি করবেন মাওলানা ইমাম হোসেন। সার্ভে ইনস্টিটিউট জামে মসজিদে ইমামতি করবেন মাওলানা সিদ্দিকুর রহমান। শুভপুর শাহী ঈদগাহ ময়দানে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
সকাল ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা শাহজালাল সিরাজী। একই সময়ে বাগিচাগাঁও বড় মসজিদে ইমামতি করবেন মাওলানা আবুল হাসান রাজাপুরী। রেসকোর্স সুন্নিয়া জামে মসজিদে ইমামতি করবেন মাওলানা নুরুল্লাহ আল কাদেরী। কাসেমুল উলুম মাদরাসায় ইমামতি করবেন মাওলানা মামুনুর রশিদ। দরিয়ারপাড় ঈদগাহ ময়দানেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে রেসকোর্স নুর মসজিদে। এতে ইমামতি করবেন মাওলানা আবুল হাসান। একই সময়ে কুমিল্লা জেলা মডেল মসজিদে ইমামতি করবেন মাওলানা শাহাদাত হোসেন। দারোগা বাড়ি জামে মসজিদে ইমামতি করবেন হাফেজ মাওলানা ইয়াসিন নুরী। ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহে ইমামতি করবেন মাওলানা আনোয়ার হোসাইন।
অন্যদিকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ্ উপদেষ্টা কমিটির সভা সূত্রে জানা গেছে, দূরবর্তী মুসল্লিদের সুবিধার্থে নিউ মাকের্টের পঞ্চম তলায় অবস্থিত মসজিদে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
শান্ত/সালমান/