ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল বালোগুনের লাল কার্ড বিতর্কে রেফারির পাশে ফিফা সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন আবারও ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ট্রাম্পের খোঁচা ব্রাজিলের বিপক্ষে জয় কীভাবে উদযাপন করলেন হালান্ড? ফাঁশ করলেন বান্ধবী ৫ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা গৃহযুদ্ধের আশঙ্কায় ৬০ শতাংশ ইসরায়েলি প্রস্তুতিমূলক কাজেই ৪ বছর পার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প চবিতে ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: রোনালদো রাজবাড়ীতে তরুণ-তরুণীকে বেঁধে পিটিয়ে বিয়ে

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:২০ এএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত
ছবি : খবরের কাগজ

রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নুরমহান আক্তার নুরী নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতব্বরপাড়া ২নং জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহী নুরমহান আক্তার নুরী (১৮) বগুড়া জেলার শাজাহানপুর থানার খাদেম রাজবাড়ী গ্রামের আব্দুল বারিকের মেয়ে। আহত মোটরসাইকেল চালক রাহুল (২০) রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের হানিফের ছেলে। 

স্থানীয়রা জানান, গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতব্বরপাড়া ২নং জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেলের পেছন থেকে সাকুরা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নুরী নিহত হন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। 

আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাকুরা পরিবহনটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মেহেদী রনি/জোবাইদা/

যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:০৯ এএম
যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার
প্রাইভেটকার উদ্ধার/ ছবি: খবরের কাগজ

মাগুরা জেলার শতখালী এয়ার জুট মিল সংলগ্ন এলাকায় ফেলে রাখা প্রাইভেটকার ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে মহাসড়কের পশ্চিম পাশে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির সামনের নম্বরপ্লেটে ঢাকা মেট্রো-গ-৩০-১০২৮ লেখা থাকলেও এর নিচে আরও একটি নম্বরপ্লেট থাকার বিষয়টি নজরে আসে। এছাড়া গাড়িটির পেছনে কোনো নম্বরপ্লেট ছিল না। গাড়ির একটি দরজা খোলা অবস্থায় ছিল এবং সামনের লাইট জ্বলছিল।

ধারণা করা হচ্ছে, গাড়িটি চালু অবস্থায় কিংবা ইগনিশনে চাবি রেখেই ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্র জানায়, গাড়িটি যশোর থেকে ঢাকামুখী পথে চলছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, পরিত্যক্ত গাড়িটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। গাড়ির মালিক সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কেশবপুরে একটি গাড়ি চুরির ঘটনার সঙ্গে এর সম্ভাব্য সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

পুলিশ জানায়, গাড়িটির প্রকৃত মালিকানা, নম্বরপ্লেটের অসঙ্গতি এবং এটি কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

কাসেমুর রহমান শ্রাবণ/তামান্না রুপা/

দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫
যুব নাগরিক শক্তি বিভাগ রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেন। ছবি: খবরের কাগজ

দিনাজপুরে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব নাগরিক শক্তির এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিদের কোতোয়ালি থানায় নেওয়ার পর তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় আরও দুইজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৭জুলাই) দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন (২৯), সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সমজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)। তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের পাঁচমাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার নিজ খামারবাড়ি থেকে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তিকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও প্রথমদিকে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সন্ধ্যায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অপহৃত আব্দুস সামাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসসহ আরিফ মুন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে অপহৃত আব্দুস সামাদের ছেলে বাদী হয়ে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করলে আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলয়ের পরিচয়ধারী কয়েকজন নেতা-কর্মী কোতোয়ালি থানায় জড়ো হন।

অভিযোগ রয়েছে, তারা পুলিশের গাড়ি থেকে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশ ও উপস্থিত স্থানীয় জনগণের বাধায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ জানায়, থানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকেই সমজিদুল মিনহাজ ও হৃদয় হোসেনকে আটক করা হয়। পরে তাদেরও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অপহরণের শিকার আব্দুস সামাদ অভিযোগ করেন, শনিবার রাতে খামারবাড়ি থেকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর সারারাত বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। ভোরে একটি কবরস্থানে নিয়ে গিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে অপহরণকারীরা তার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর-কষাকষির মাধ্যমে ১২ লাখ টাকায় সমঝোতা হয়।

তিনি বলেন, ‘অপহরণকারীরা তাকে বাধ্য করে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে। তাদের নির্দেশনা অনুযায়ী ছেলেকে গোর-এ-শহীদ বড় ময়দানে টাকা নিয়ে আসতে বলা হয়। পরিবারের সদস্যরা টাকা নিয়ে সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং আরিফ মুন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেনকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করে।’

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, ’অপহরণের ঘটনায় ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়  করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সুলতান মাহমুদ/আজহার/

হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে মো. মিলন উদ্দিন (৫০) নামে এক জেলে নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ৫নং ওয়ার্ডের মুন্সি গ্রামের আব্দুল বাবির ছেলে মো. মিলন উদ্দিন জোয়ারের সময় মেঘনা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় তিনি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুরের দিকে অনুসন্ধান চালিয়ে মিলন উদ্দিনের ব্যবহৃত মাছ ধরার জাল উদ্ধার করেন। তবে দীর্ঘ সময় পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় নদীতে আরও অনুসন্ধান চালানো হলে একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিঝুমদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরে দীর্ঘ অনুসন্ধানের পর মিলন উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

হানিফ উদ্দিন/থিওটোনিয়াস/

মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:১৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম
মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
পারভেজ ব্যাপারী। ছবি: খবরের কাগজ

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযানের একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পরে  লক্ষীগঞ্জ এলাকায় গোপন সংবাদে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় তার ফেলে যাওয়া ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম জানান, পারভেজকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। এই সুযোগে পারভেজকে ছিনিয়ে নিয়ে যায় তারা। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজকে আটকের পর অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ তাকে একটি পুকুরপাড় এলাকায় নিয়ে যায়। পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই কয়েকজন ব্যক্তি একের পর এক বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধোঁয়া ও আতঙ্কের মধ্যে পারভেজকে ছিনিয়ে নিয়ে দ্রুত সরে পড়ে তারা।

ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। বোমা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। একই সঙ্গে পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

ঘটনাটি এলাকায় মাদককারবার, অপরাধী চক্রের সক্রিয়তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সশস্ত্র বাধা দেওয়ার বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। 

 রফিকুল/খাদিজা রুমি/

পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার তিনটি উন্নয়ন কাজের ই-জিপি টেন্ডারে একই তিনটি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় নিবন্ধিত ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 

টেন্ডারের ফলাফল প্রকাশের পর সোমবার (৬ জুলাই) পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে তিনটি টেন্ডার বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের দাবিতে পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ই-টেন্ডার নোটিশ নং ০৪/২০২৫-২৬ (এলটিএম) এর আওতায় তিনটি উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। টেন্ডার আইডি ১৩০০০৩২, ১৩০০০৪৯ ও ১৩০০০৫৬ এর দরপত্র উন্মুক্ত করার পর সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী সমান সর্বনিম্ন দরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।

টেন্ডার আইডি ১৩০০০৪৯-এর আওতায় প্রায় ২৭ লাখ ৮৩ হাজার ৫৮৩ টাকা ব্যয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হযরত শাহচাঁন্দ আউলিয়া (রহ.) মাজার সড়কে ইউনি ব্লক স্থাপনের কাজের জন্য ৫৮টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় জাহিন এন্টারপ্রাইজ।

টেন্ডার আইডি ১৩০০০৩২ এর আওতায় প্রায় ২৪ লাখ ১৯ হাজার ৩৯১ টাকা ব্যয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি মোড় থেকে বাইপাস এলাকার আমিরিয়া মাদ্রাসা ও এতিমখানা সড়কে ইউনি ব্লক স্থাপনের কাজের জন্য ৫৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় সিমিন কনস্ট্রাকশন।

এছাড়া টেন্ডার আইডি ১৩০০০৫৬ এর আওতায় প্রায় ১৪ লাখ ৯৯ হাজার ৫৯৫ টাকা ব্যয়ে ৭ নম্বর ওয়ার্ডে বনবিভাগের বাউন্ডারি ওয়াল সংস্কার, পটিয়া ক্যারাটি ক্লাবে বৈদ্যুতিক সামগ্রী সরবরাহ, ২ নম্বর ওয়ার্ডের একতা আবাসিক এলাকায় রিটার্নিং ওয়াল নির্মাণ এবং ৯ নম্বর ওয়ার্ডে আবদুস সোবহান বাড়ির সড়কে আরসিসি নির্মাণকাজের জন্য ৫৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় তানজিনা এন্টারপ্রাইজ।

টেন্ডারের ফলাফল প্রকাশের পর অংশগ্রহণকারী ঠিকাদাররা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পরে তিনটি টেন্ডার বাতিল করে পুনঃদরপত্র আহ্বানের দাবিতে প্রশাসকের কাছে লিখিত আবেদন দেন।

রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাকিব হাসান বলেন, ‘ই-জিপি পদ্ধতির উদ্দেশ্য হলো স্বচ্ছতা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা। কিন্তু একই কয়েকটি প্রতিষ্ঠান বারবার কার্যাদেশ পাওয়ায় অন্যান্য ঠিকাদারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।’

টেন্ডার প্রক্রিয়ার সময় পৌরসভায় উপস্থিত থাকা সদ্য বিদায়ী সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘অফিস সময়ের পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। তখন টেন্ডারের লটারির কার্যক্রম চলছিল। আমার উপস্থিতিকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন আমি কোনো প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়েছি, সেটি সঠিক নয়।’

জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান বাবলু বলেন, ‘আমরা নিয়ম মেনে টেন্ডারে অংশ নিই। কিন্তু বছরের পর বছর একই প্রতিষ্ঠান কাজ পেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে তিনটি টেন্ডার পুনরায় আহ্বান করা উচিত।’

পটিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র বলেন, ‘জাতীয় ই-জিপি সিস্টেম ও সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ করেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আলাদা সুযোগ নেই। কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে।’

এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আলভী/রিফাত/