সনোরান মরুভূমি দক্ষিণ-পশ্চিম অ্যারিজোনা, দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়া ও উত্তর-পশ্চিম মেক্সিকোজুড়ে বিস্তৃত একটি বড়, নিচু, ঊষর মরুভূমি। এই মরুভূমিতে এক দৈত্যাকার ক্যাকটাস জন্মায়। এর নাম সাগুয়ারো ক্যাকটাস। এই ক্যাকটাস শুধু সনোরান মরুভূমিতে দেখা যায়। এটি বিশ্বের বৃহত্তম ক্যাকটাসগুলোর একটি। বাহু উঁচিয়ে আকাশে মাথা তুলে দৈত্যের মতো দাঁড়িয়ে থাকে এই ক্যাকটাস। সন্ধ্যার অন্ধকারে একে দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে। সাগুয়ারো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ক্যাকটাস।
এই ক্যাকটাসের বৈজ্ঞানিক নাম ঈধৎহবমরবধ মরমধহঃবধ। শিল্পপতি এবং জনহিতৈষী অ্যান্ড্রু কার্নেগির নামে সাগুয়ারো ক্যাকটাসের নামকরণ করা হয়েছে।
সাগুয়ারো ক্যাকটাস বৃহৎ, স্তম্ভাকার। এই ক্যাকটাস ধীরে ধীরে বৃদ্ধি পায়। পরিপক্ব সাগুয়ারো ক্যাকটাস ১২ থেকে ১৮ মিটার পর্যন্ত লম্বা হয় এবং ১৫০-২০০ বছর পর্যন্ত বাঁচে। কিছু সাগুয়ারো ক্যাকটাস একক স্তস্ত নিয়ে বৃদ্ধি পায়। এরা যখন ৫০ থেকে ৭০ বছর বয়সে পৌঁছায় তখন এর নিচের অংশে বাহুর মতো তৈরি হয়। এদের কোনো কোনোটিতে শুধু একটি বাহু থাকে আবার কোনোটিতে ১৬টি বাঁকানো বাহু থাকে। সাগুয়ারোর চূড়ায় ফ্যানের মতো গঠন তৈরি হয়। তাই এই ক্যাকটাসগুলোকে ঝুঁটিওয়ালা সাগুয়ারো বলা হয়।
সনোরান মরুভূমি অঞ্চলে ২ হাজার ঝুঁটিওয়ালা সাগুয়ারো ক্যাকটাসকে নথিভুক্ত করেছেন উদ্ভিদ বিজ্ঞানীরা। সাগুয়ারোর সাধারণ ঝুঁটি আড়াআড়িভাবে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়। সবচেয়ে লম্বা ঝুঁটিটির ব্যাস ৯ ফুট পর্যন্ত হয় বলে জানা যায়। এদের চূড়া কৌণিকভাবে বা অর্ধবৃত্তাকারে বৃদ্ধি পায়, যার কারণে অনন্য এবং চমকপ্রদ প্রাকৃতিক নকশা তৈরি হয়। বসন্তকালে এদের ফুল ফোটে।
গরমের সময় বীজ তৈরি হয় এবং চূড়ায় এক থেকে দুটি বাহু তৈরি হয়। সাগুয়ারো ক্যাকটাসে ঝুঁটি তৈরি হওয়া অন্য কোনো বিষয় নয়। যেহেতু এরা বিরল প্রকৃতির এবং এদের বৃদ্ধির ধরনটা ভিন্ন ধরনের, তাই অবৈধ ক্যাকটাস শিকারিদের কারণে এরা বিপজ্জনক অবস্থায় আছে। সাগুয়ারো ক্যাকটাস এমন একটি অদ্ভুত প্রজাতি, যা সারা বিশ্বে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এরা তীব্র গরমেও টিকে থাকতে পারে।
খরা এবং কঠোর পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য সাগুয়ারোরা জল সঞ্চয় করার ক্ষমতাসহ কয়েকটি কৌশল তৈরি করেছে। সাগুয়ারোদের অ্যাকর্ডিয়ন-সদৃশ পাঁজর এবং একটি কাণ্ড রসালো, যা তাদের বৃষ্টিপাতের সময় শত শত গ্যালন জল সঞ্চয় করতে দেয়। অ্যাকর্ডিয়ন হচ্ছে হারমোনিয়ামের মতো দেখতে এক ধরনের বাদ্যযন্ত্র, যা একদিকে হাতে চেপে অন্য হাত দিয়ে বাজানো হয়। যত বেশি জল জমা হয়, সাগুয়ারোর চামড়া আরও সঞ্চয়ের জন্য জায়গা তৈরি করতে প্রসারিত হতে শুরু করে। ফলস্বরূপ এই ক্যাকটাসগুলো খুব ভারী হতে পারে। একটি সাগুয়ারো এক টন ওজনের হতে পারে।
মরুভূমির বন্যপ্রাণীর জন্য এক অনন্য আশ্রয় এই ক্যাকটাস। সাগুয়ারো ক্যাকটাস বিভিন্ন মরুভূমির বন্যপ্রাণীর জন্য একটি হোটেল হিসেবে কাজ করে। গিলা কাঠঠোকরা সাধারণত প্রথম প্রাণী যারা সাগুয়ারোতে গর্ত তৈরি করে বাসা বানায়। সাগুয়ারোর অভ্যন্তরীণ সজ্জাগৃহের চারপাশে একটি শক্ত আবরণে শুকাতে দেওয়ার জন্য তারা এটি ব্যবহারের আগে কয়েক মাস অপেক্ষা করে।
পাখিগুলো তাদের বাচ্চাদের বড় করার পর, বাসার গর্তগুলো পেঁচা, ফ্লাইক্যাচার, ক্যাকটাস রেন এবং অন্যান্য প্রজাতিসহ কয়েকটি প্রাণীর জন্য একটি মূল্যবান আশ্রয় হয়ে ওঠে। ২৫টি বাহু পর্যন্ত হতে পারে এদের। সাগুয়ারো ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাদের প্রথম বাহু বাড়াতে প্রায় ৫০ থেকে ৭০ বছর সময় লাগতে পারে। কোনো কোনো সাগুয়ারো ক্যাকটাসের ২৫টি বাহু থাকার প্রমাণ পাওয়া যায়। অন্য অনেক সাগুয়ারো আছে যাদের কোনো বাহু গজায় না।
কেন গজায় না এটা এখনো জানা জায়নি। সাধারণত মে এবং জুনের মধ্যে ফুল হয়। ফুল দেখতেও খুব সুন্দর। এর লাল পাকা ফল পাখির খুব প্রিয়।
কলি