প্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘প্রবন্ধ: উপেক্ষিত শক্তির উদ্বোধন’ থেকে আরও ৩টি এবং প্রবন্ধ: শিক্ষা ও মনুষ্যত্ব থেকে ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রবন্ধ: উপেক্ষিত শক্তির উদ্বোধন
২৩। কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহ্বান করেছেন?
ক) নেতৃত্ব দানকারীদের
খ) উপেক্ষিত ভাইদের
গ) অবহেলিত ভাইদের
ঘ) দেশকে যারা হাতের মুঠোয় এনে দিয়েছে
২৪। দেশের দুর্দশা ও জাতির দুর্গতি কারা বোঝে?
ক) ভদ্র সম্প্রদায়
খ) মহাত্মা ব্যক্তিরা
গ) ছোটলোক সম্প্রদায়
ঘ) উপেক্ষিত মানুষ
২৫। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আত্মা শিহরিয়া ওঠার কথা বলা হয়েছে যে পরিপ্রেক্ষিতে-
ক) জন্মগত বৈষম্যের নির্মমতা বোঝাতে
খ) কলুষিত আত্মার কষ্ট বোঝাতে
গ) ভদ্রলোকদের চরিত্র বোঝাতে
ঘ) জাতির যুগান্তর পরিবর্তন আনা বোঝাতে
উত্তর: ২৩.খ, ২৪.ক, ২৫.ক।
প্রবন্ধ: শিক্ষা ও মনুষ্যত্ব
১. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০২ সালে খ. ১৯০৩ সালে
গ. ১৯০৪ সালে ঘ. ১৯০৫ সালে
২. লেখক মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?
ক. শিখা খ. দৈনিক ইত্তেফাক
গ. সাপ্তাহিক খাদেম ঘ. নারীশক্তি
৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. মনুষ্যত্ব খ. সংস্কৃতিকথা
গ. রেখাচিত্র ঘ. উন্নত জীবন
৪. ‘নিগড়’ শব্দের অর্থ কী?
ক. শিকল খ. বন্ধন
গ. সীমাবদ্ধতা ঘ. জাল
৫. শিক্ষার আসল কাজ কী?
ক. মূল্যবোধ সৃষ্টি খ. জ্ঞান দান
গ. পরীক্ষায় পাস করা
ঘ. সার্টিফিকেট পাওয়া
৬. জীবসত্তাকে টিকিয়ে রাখতে কী দরকার?
ক. অন্নবস্ত্র খ. শিক্ষা
গ. ধনসম্পদ ঘ. ফসল
৭. মানুষের কয়টি সত্তা রয়েছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: ১. খ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. খ।
লেখক : সিনিয়র শিক্ষক, বাংলা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
জাহ্নবী