প্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায়: আকাঈদ’ থেকে আরও ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
৮৬। আখিরাতে বিশ্বাস মানুষকে জীবন পরিচালনায় কী অনুসরণ করতে বাধ্য করে?
ক. মনুষ্যত্বে অভ্যাস
খ. নীতি ও আদর্শের
গ. শালীনতা ও লজ্জাশীলতা
ঘ. উত্তম চরিত্র ও আচার-আচরণ
৮৭। কিসের দ্বারা আকাঈদের বিষয়গুলো প্রমাণিত?
ক. ইজমা ও কিয়াস
খ. কুরআন ও হাদিস
গ. জ্ঞান ও গবেষণা
ঘ. বিবেক ও বুদ্ধি
৮৮। কুফরের বিপরীত কী?
ক. তাওহিদ খ. রিসালাত
গ. ইসলাম ঘ. ঈমান
৮৯। কোনটির মাধ্যমে কবরের জীবনের সমাপ্তি হবে?
ক. হাশর খ. সিরাত
গ. কিয়ামত ঘ. শাফাআত
৯০। ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?
ক. চুরি করা খ. মিথ্যা বলা
গ. কুফরি কাজ ঘ. শিরক
৯১। নিফাকের ফলে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে-
ক. ভণ্ডামিতে খ. নেশায়
গ. মিথ্যাচারে ঘ. অংশীদারে
৯২। পরকালে মুশরিকদের জন্য কী রয়েছে?
ক. কবরের কষ্ট
খ. যন্ত্রণাদায়ক শাস্তি
গ. হাশরের উত্তাপ
ঘ. সিরাতের ভয়াবহতা
৯৩। ‘আল্লাহতায়ালাই ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকেও রাসুল মনোনীত করেন।’ কোন সুরায় বলা হয়েছে?
ক. আল-হাজ্জ খ. সুরা ফালাক
গ. আল-মায়িদা ঘ. আল-বাকারা
৯৪। কোন বিশ্বাস মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে?
ক. আকাঈদ খ. তাওহিদ
গ. কিতাব ঘ. রিসালাত
৯৫। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো-
ক. ঈমান খ. আকিদা
গ. আকাঈদ ঘ. নৈতিকতা
৯৬। মানব চরিত্রকে উন্নত করার জন্য বিশ্বাস করতে হবে-
ক. কিতাবে খ. তাওহিদে
গ. ইসলামে ঘ. আখিরাতে
৯৭। ইবাদত ও আনুগত্যের মাধ্যমে কী সজিব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকাশিত হয়?
ক. ঈমান খ. শরিয়ত
গ. ইসলাম ঘ. রিসালাত
৯৮। মানিক মদ পান করাকে হালাল মনে করে। তার এ কাজটি কিসের অন্তর্ভুক্ত?
ক. শিরকের খ. কুফুরির
গ. নিফাকে ঘ. সগিরা গুনাহ
৯৯। রাসুল (স.)-এর যুগে মুনাফিকদের চরিত্র কেমন ছিল?
i. ইসলামের ক্ষতির জন্য কাজ করত
ii. বাহ্যিকভাবে ইবাদতে লিপ্ত ছিল
iii. শুধু যুদ্ধের ময়দানে কাফিরদের সহায়তা করত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৮৬। খ, ৮৭। গ, ৮৮। ঘ, ৮৯। গ, ৯০। ঘ, ৯১। গ, ৯২। খ, ৯৩। ক, ৯৪। খ, ৯৫। গ, ৯৬। ঘ, ৯৭। গ, ৯৮। খ, ৯৯। ক।
সিনিয়র শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
কলি