প্রথম অধ্যায়
ব্যবসায়ের মৌলিক ধারণা
সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ‘প্রথম অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা’ থেকে ২৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটি?
ক. গুদামজাতকরণ খ. পরিবহন
গ. উৎপাদন ঘ. বাজারজাতকরণ
২। কোনটি পেশাগত সেবা?
ক. চিকিৎসা খ. জ্বালানি
গ. বিদ্যুৎ ঘ. হোটেল
৩। প্রজনন শিল্পের অন্তর্গত হলো-
i. মাছের রেণু উৎপাদন ii. হাঁস-মুরগির খামার
iii. ফলমূল চাষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। Business শব্দটি কোন ভাষার?
ক. ইংরেজি খ. ইতালিয়
গ. ফ্রেঞ্চ ঘ. ফার্সি
৫। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. স্বত্বগত খ. রূপগত
গ. স্থানগত ঘ. সময়গত
৬। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. সম্পত্তি অর্জন খ. মুনাফা অর্জন
গ. মানবসেবা ঘ. গ্রাহক সন্তুষ্টি
৭। প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত হলো-
i. শিক্ষক ii. প্রকৌশলী
iii. রেস্তোরাঁ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে-
i. মুনাফা সর্বাধিকরণ ii. দারিদ্র্য দূরীকরণ
iii. সামাজিক সমস্যাসমূহ সমাধান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. রূপগত খ. অর্থগত
গ. স্থানগত ঘ. সময়গত
১০। সাবান তৈরি কোন ধরনের শিল্পের অন্তর্গত?
ক. বিশ্লেষণ খ. প্রস্তুত
গ. সংযোজন ঘ. যৌগিক
১১। বিজ্ঞাপন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. ঝুঁকিগত খ. জ্ঞানগত
গ. স্থানগত ঘ. কালগত
১২। সাধারণ অর্থে পণ্য ক্রয়-বিক্রয়ের কাজকে কী বলে?
ক. ব্যবসায় খ. বাণিজ্য
গ. বিক্রয় ঘ. বাজারজাতকরণ
১৩। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হলো-
i. পণ্য রপ্তানি ii. জনশক্তি রপ্তানি
iii. পণ্য আমদানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। কর্ণফুলী টানেল কোন ধরনের শিল্প?
ক. যৌগিক খ. সংযোজন
গ. নির্মাণ ঘ. সেবা
১৫। একজন ব্যবসায়ী যেসব উপযোগ সৃষ্টি করে-
i. স্থানগত ii. রূপগত iii. ব্যক্তিগত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ i, ii ও iii
১৬। ব্যাংকিং কোন ধরনের বাধা দূর করে?
ক. সময়গত খ. রূপগত
গ. অর্থগত ঘ. ঝুঁকিগত
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রণয় রাজশাহীতে আম কিনে সেগুলো হিমাগারে সংরক্ষণ করা হয়। পরে আকার অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করা হয়।
১৭। প্রণয় আমের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. স্থানগত খ. ঝুঁকিগত
গ. কালগত ঘ. রূপগত
১৮। প্রণয় কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন?
ক. পর্যায়িতকরণ খ. মোড়কীকরণ
গ. প্রমিতকরণ ঘ. হিসাবভুক্তকরণ
১৯। প্রত্যক্ষ সেবার অন্তর্গত ব্যবসায় হলো-
i. বিউটি পার্লার ii. ছাপাখানা
iii. ইঞ্জিনিয়ারিং ফার্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। ফ্লাইওভার কোন ধরনের শিল্প?
ক. সেবা খ. নির্মাণ
গ. যৌগিক ঘ. সংযোজন
২১। নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত?
ক. প্রজনন খ. যৌগিক
গ. নির্মাণ ঘ. সংযোজন
২২। পুনঃরপ্তানির উদ্দেশ্য হলো-
i. অধিক মুনাফা অর্জন
ii. বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন
iii. বাণিজ্য ঘাটতি পূরণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। উৎপাদনের বাহনকে কী বলা হয়?
ক. ব্যবসায় খ. বাণিজ্য
গ. শিল্প ঘ. মানবসম্পদ
উত্তর: ১. ক, ২. খ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. খ, ২১. ক, ২২. ঘ, ২৩. গ।
লেখক:
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
জাহ্নবী