তৃতীয় অধ্যায়
সৌরজগৎ ও ভূমণ্ডল
সুপ্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘তৃতীয় অধ্যায়: সৌরজগৎ ও ভূমণ্ডল’ থেকে আরও ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৫। বিষবু রেখা বৃত্তাকার কেন?
ক. পৃথিবীর গোলাকার আকৃতির কারণে
খ. পৃথিবীর ডিম্বাকৃতির কারণে
গ. পৃথিবীর ঘূর্ণনের কারণে
ঘ. পৃথিবীর আবর্তন গতির কারণে
২৬। অনিক লম্বা একটি সুঁই দিয়ে তাদের প্লাস্টিকের ভূগোলকটির ‘x’ বিন্দু ছিদ্রি করে ঠিক বিপরীত বিন্দু দিয়ে বের করল। ছিদ্রায়িত বিন্দুদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ?
ক. দুই স্থানের সময় একই হবে
খ. স্থানদ্বয়ের অক্ষরেখা একই হবে
গ. এরা পরস্পর প্রতিপাদ স্থান হবে
ঘ. এরা একই দ্রাঘিমায় অবস্থান করবে
২৭। কিসের ফলে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে?
ক. আহ্নিক গতি খ. বার্ষিক গতি
গ. রৈখিক গতি ঘ. দ্বি-মাত্রিক গতি
২৮। ঋতু পরিবর্তনের জন্য নিচের কোনটি দায়ী-
ক. বার্ষিক গতি খ. আহ্নিক গতি
গ. দ্বি-মাত্রিক গতি ঘ. রৈখিক গতি
২৯। কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ জুন ঘ. ২২ ডিসেম্বর
৩০। কোন দিন উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি ঝুঁকে থাকে?
ক. ২৩ সেপ্টেম্বর খ. ২১ জুন
গ. ২২ ডিসেম্বর ঘ. ২১ মার্চ
উত্তর: ২৫. ক, ২৬. গ, ২৭. খ, ২৮. ক, ২৯.খ, ৩০. খ।
লেখক: সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
জাহ্নবী