আজ তোমাদের অর্থনীতি প্রথম পত্রের ‘তৃতীয় অধ্যায়: উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়’ থেকে ২১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। ‘উৎপাদন হলো এরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে।’ উক্তিটি কার?
ক) অধ্যাপক হ্যানির
খ) অধ্যাপক মিলওয়ার্ড
গ) অধ্যাপক মার্শাল
ঘ) অধ্যাপক ডানিয়েল বি, সুইটস
উত্তর: ঘ) অধ্যাপক ডানিয়েল বি, সুইটস।
২। ‘যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়।’ উক্তিটি কার?
ক) অর্থনীতিবিদ ফ্রেসার
খ) অধ্যাপক মিলওয়ার্ড
গ) অধ্যাপক মার্শাল
ঘ) জে বি ক্লার্ক
উত্তর: ক) অর্থনীতিবিদ ফ্রেসার।
৩। ভূমি উৎপাদনের একটি আদি উপাদান। যার বৈশিষ্ট্য হলো-
i. উৎপাদন ব্যয় নেই
ii. সক্রিয় উপাদান
iii. জোগান সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৪। সংগঠনের বৈশিষ্ট্য হলো-
i. নিষ্ক্রিয় উপাদান
ii. বিশেষ ধরনের শ্রম
iii. উৎপাদনকার্য পরিচালনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৫। শ্রমের বৈশিষ্ট্য হলো-
i. ক্ষণস্থায়ী
ii. নিষ্ক্রিয় উপাদান
iii. জোগান সময়সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৬। কোন সমাজে শ্রমের গুরুত্ব সর্বাধিক?
ক) সমাজতান্ত্রিক খ) ধনতান্ত্রিক
গ) মিশ্র ঘ) আদিম
উত্তর: ক) সমাজতান্ত্রিক।
৭। উৎপাদনের উৎপাদিত উপাদানটির বৈশিষ্ট্য হলো-
i. গতিশীল
ii. চিরস্থায়ী
iii. সঞ্চয়ের ফল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৮। স্বল্পকালে পরিবর্তন করা যায়-
i. যন্ত্রপাতি
ii. জ্বালানি
iii. শ্রমিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৯। মাত্রাগত উৎপাদন কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর: খ) তিন।
১০। অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
ক) চাহিদা সৃষ্টি খ) নতুন দ্রব্য সৃষ্টি
গ) উপযোগ সৃষ্টি ঘ) আয় সৃষ্টি
উত্তর: গ) উপযোগ সৃষ্টি।
১১। কোনটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক?
ক) Q = f (L, ) খ) Q = f ( , )
গ) Q = f (L, K) ঘ) Q = f ( , K)
উত্তর: ক) Q = f (L, )

১২। ওপরের চিত্রে স্বল্পকালীন রেখাটি C কী ধরনের ব্যয় রেখাকে নির্দেশ করে?
ক) TC খ) TVC
গ) TFC ঘ) AVC
উত্তর: খ) TVC
উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
| শ্রম(জন) | মোট উৎপাদন (কেজি) |
| ১ | ২০ |
| ২ | ৩৫ |
| ৩ | ৪৮ |
| ৪ | ৫৮ |
১৩। চতুর্থ এককে প্রান্তিক উৎপাদন কত?
ক) ৫৮ খ) ১৫
গ) ১৩ ঘ) ১০
উত্তর: ঘ) ১০
১৪। সূচিটি যে বিধিকে নির্দেশ করে, তাহলো-
i. স্বল্পকালীন সময় বিবেচ্য
ii. স্থির উপকরণের এককসমূহ সমজাতীয়
iii. উৎপাদন কৌশল স্থির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
১৫। যখন AC সর্বনিম্ন হয়, তখন-
ক) AC > MC হয় খ) AC < MC হয়
গ) AC = MC হয় ঘ) MC সর্বনিম্ন হয়
উত্তর: গ) AC = MC হয়।
উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
X, নামক প্রতিষ্ঠানটি প্রতিদিন ৫ একক দ্রব্য উৎপাদন করে। এতে গড় খরচ সর্বনিম্ন হয়, যার পরিমাণ হলো ৭।
১৬। ৫ একক উৎপাদন স্তরে প্রতিষ্ঠানটির TC কত হবে?
ক) ৫ খ) ৭ গ) ১২ ঘ) ৩৫
উত্তর: ঘ) ৩৫
১৭। যদি প্রতিষ্ঠানটি ৬ একক দ্রব্য উৎপাদন করে, তাহলে প্রতিষ্ঠানটির-
i. AC বাড়বে
ii. MC বাড়বে
iii. MC > AC হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
১৮। ফার্মের কোন রেখার আকৃতি সমপরাবৃত্তাকার হয়?
ক) AC খ) TVC
গ) AFC ঘ) AVC
উত্তর: গ) AFC
১৯। নিচের কোন সূত্রটি সঠিক?
ক) MC = TC X Q
খ) AVC = TVC÷Q
গ) TVC = AVC + Q
ঘ) AFC = TFC – Q
উত্তর: খ) AVC = TVC÷Q
চিত্রটি লক্ষ করো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

২০। ওপরের চিত্রে কোন ধরনের উৎপাদন বিধি নির্দেশ করছে?
ক) স্থির মাত্রাগত উৎপাদন
খ) ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন
গ) সমানুপাতিক মাত্রাগত উৎপাদন
ঘ) ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন
উত্তর: ঘ) ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন।
২১। উদ্দীপকের সঙ্গে সম্পর্কিত-
i. উৎপাদন অপেক্ষক হলো Q = f (L,K)
ii. এটি স্বল্পকালীন ধারণা
iii. L ও K নিদিষ্ট হারে বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কলি