তোমার পড়ালেখার কৌশল ও রুটিন কী ছিল?
ভালো ফলাফলের জন্য বিশেষ কোনো কৌশল ছিল না। তবে নিয়মিত স্কুলের ক্লাস করতাম এবং শিক্ষকদের পাঠদান মনোযোগ সহকারে শুনতাম। পাশাপাশি পাঠ্যবিষয়ক সমস্যাগুলো চিহ্নিত করে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতাম। প্রতিটি বিষয়ের জন্য সময় বিভাজন করে সে অনুযায়ী প্রতিদিন পড়াশোনা করতাম।
ভালো ফলাফলের জন্য পরীক্ষার্থীদের কীভাবে লেখাপড়া করতে হবে?
যতটা সময় সম্ভব পড়াশোনার পেছনে ব্যয় করা উচিত। পাঠ্য বিষয়গুলো বারবার পড়তে হবে। পরীক্ষার হলে উত্তরপত্রে নির্ভুল এবং সহজ-সাবলীল ভাষায় সুন্দর হাতের লেখায় উত্তর লিখতে হবে। পাশাপাশি কমন উত্তরগুলো আগে লিখবে এবং সময়ের সঙ্গে মিল রেখে সব প্রশ্নের উত্তর দেবে।
সৃজনশীল পদ্ধতিতে গণিত, বাংলা ইংরেজি, বিজ্ঞান বিষয়ে ভালো ফলাফলের জন্য পরীক্ষার্থীদের কী করা উচিত?
পাঠ্যবইয়ের মূল বিষয়বস্তু ভালোভাবে অনুধাবন করা উচিত। বিগত পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়া উচিত।
পরীক্ষার্থীদের উদ্দেশে তোমার পরামর্শ কী?
মা-বাবা ও শিক্ষকদের দিক-নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে মনোযোগ সহকারে পড়ালেখা করা উচিত। এ ছাড়া পরীক্ষা হলে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা। পরীক্ষার আগে যা যা পড়া হয়েছে তা সঠিক ও নির্ভুলভাবে উত্তরপত্রে লেখার চেষ্টা করবে। অতিরিক্ত টেনশন করবে না।
সাক্ষাৎকার গ্রহণ: নিজস্ব প্রতিবেদক, বরিশাল
তাহসিনা রহমান
(বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত, বর্তমানে বরিশাল সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত)
জাহ্নবী