প্রথম অধ্যায়: হিসাববিজ্ঞান পরিচিতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক) ব্যবসার চালিকাশক্তি
খ) ব্যবসার ভাষা
গ) ব্যবসায়ের হৃৎপিণ্ড
ঘ) প্রতিবেদন বিবরণী
২। হিসাব তথ্যাবলি প্রতিষ্ঠানকে কীভাবে সাহায্য করে?
ক) মুনাফা অর্জনে খ) সুনাম অর্জনের
গ) সিদ্ধান্ত গ্রহণে ঘ) মূলধন গঠনে
৩। কীসের সাহায্যে মানুষ ভালো-মন্দ বিচার করতে পারে?
ক) ধ্যান-ধারণা খ) পর্যবেক্ষণ
গ) মূল্যবোধ ঘ) জবাবদিহি
৪। মুনাফা নির্ণয়ের পাশাপাশি হিসাববিজ্ঞান অবদান রাখে-
i) সমাজের ক্ষতি রোধে
ii) পাওনাদারের ক্ষতি রোধে
iii) ব্যবসায়ের বিবরণী তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। হিসাববিজ্ঞানের রীতিনীতি ও কলা-কৌশল নিচের কোনটি বৃদ্ধিতে সাহায্য করে-
ক) হিসাবের স্বচ্ছতা খ) অপ্রয়োজনীয় ব্যয়
গ) কর্মস্পৃহা ঘ) সবগুলোই
৬। শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ বিষয়ে জবাবদিহি করতে হয়-
ক) ব্যবস্থাপকের কাছে
খ) বিনিয়োগকারীর কাছে
গ) হিসাব নিরীক্ষকের কাছে
ঘ) সরকারের কাছে
৭। এসএফকে ট্রেডার্সের মালিক মি. মিহির ঋণের জন্য পূবালী ব্যাংকের ব্যবস্থাপকের কাছে যাবতীয় হিসাব তথ্য, তার কর্মচারী রাজুর মাধ্যমে উপস্থাপন করেন। সেক্ষেত্রে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
ক) মি. মিহির
খ) পূবালী ব্যাংক
গ) এসএফকে ট্রেডার্স
ঘ) ক+খ
৮। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-
i) সরকার
ii) কর্মচারী ও কর্মকর্তা
iii) মালিক ও ব্যবস্থাপক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। বর্তমান যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই হাতে লেখার পরিবর্তে ব্যবহার করা হয়-
ক) টাইপ রাইটার খ) মোবাইল
গ) কম্পিউটার ঘ) সবগুলোই
১০। হিসাবরক্ষণের মূলনীতি ব্যাখ্যা হয়-
ক) জাবেদার মাধ্যমে
খ) খতিয়ানের মাধ্যমে
গ) রেওয়ামিলের মাধ্যমে
ঘ) দুতরফা দাখিলার মাধ্যমে
১১। স্কুল, কলেজ, হাসপাতাল ও ক্লাব কোন ধরনের প্রতিষ্ঠান?
ক) সেবামূলক প্রতিষ্ঠান খ) সেবামূলক মুনাফাভোগী প্রতিষ্ঠান
গ) সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান
ঘ) সামাজিক প্রতিষ্ঠান
১২। সভ্যতার সূচনায় হিসাবের সঙ্গে জড়িত-
ক) গুহা বা পাথরে চিহ্ন খ) বিনিময় প্রথা
গ) দেয়ালের রং ঘ) মুদ্রা
১৩। উন্নয়নমূলক কাজের মাধ্যমে সরকারের কোন উদ্দেশ্য স্পষ্ট-
ক) ব্যক্তি স্বার্থ খ) রাজস্ব আদায়
গ) পরিকল্পনা ঘ) আয় বৃদ্ধি
১৪। দুতরফা দাখিলা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়েছিল?
ক) ১৪৯৩ সালে খ) ১৩৯৩ সালে
গ) ১৪৪৯ সালে ঘ) ১৪৯৪ সালে
১৫। আধুনিক হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয় কোন শতাব্দীতে?
ক) ত্রয়োদশ খ) চতুর্দশ
গ) পঞ্চদশ ঘ) সপ্তদশ
১৬। হিসাববিজ্ঞানের ইতিহাস কেমন?
ক) পুরোনো বিষয়
খ) নতুন ইতিহাস
গ) আধুনিক বিষয়
ঘ) প্রাচীন ও বৈচিত্র্যময়
১৭। মুদ্রা প্রচলনের পূর্ববর্তী সময়ে কোন প্রথা চালু হয়েছিল?
ক) কৃষি প্রথা
খ) বিনিময় প্রথা
গ) রাজস্ব প্রথা
ঘ) কর প্রথা
১৮। লুকা প্যাসিওলি কী হিসেবে সর্বাধিক পরিচিত?
ক) দার্শনিক
খ) গণিতবিদ
গ) বিজ্ঞানী
ঘ) হিসাববিজ্ঞানের জনক
১৯। ব্যবসায়ীর আর্থিক বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয় কোন জ্ঞানের ভিত্তিতে?
ক) ব্যবসায়িক জ্ঞান
খ) বাস্তব জ্ঞান
গ) হিসাববিজ্ঞানের জ্ঞান
ঘ) সবগুলো
২০। হিসাববিজ্ঞান অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক) লেনদেন লিপিবদ্ধকরণ
খ) আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ
গ) প্রতারণা ও জালিয়াতি রোধ
ঘ) নানা ধরণের পদক্ষেপ গ্রহণ
২১। কীসের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব?
ক) সুনাম বৃদ্ধির মাধ্যমে
খ) সততার মাধ্যমে
গ) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
ঘ) সুষ্ঠুভাবে হিসাবরক্ষণের মাধ্যমে
উত্তর: ১. খ, ২. গ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. খ, ২১. গ।
লেখক: সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর