ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্পন্ন ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অস্ট্রেলিয়ার নতুন ভরসা অধিনায়ক হ্যারি সাউটার রোনালদো–মদ্রিচ নয়, মিডফিল্ডের লড়াইয়েই চোখ ক্রোয়েশিয়া কোচের মৃত্যু দাঁড়িয়ে ছিল গুহার মুখে রাজবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ ২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা তালতলীতে সরকারি রাস্তা কেটে জমি তৈরির প্রতিবাদে মানববন্ধন পদ্মার চরে রক্তাক্ত আধিপত্যের লড়াই: আট মাসে ৮ খুন, আতঙ্কে চরবাসী আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল এক রাতেই শেষ মৌসুমের ফসল নরসিংদীতে পুলিশের কাছ থেকে এক ডজন মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করা নারীর বিরুদ্ধে মামলা পর্তুগাল-ক্রোয়েশিয়ার ম্যাচকে ‘দ্বিতীয় বিশ্বকাপের’ মতো দেখবেন মার্টিনেজ ফুটবল বিশ্বকাপ ঘিরে রমরমা বাণিজ্য মুখোমুখি রোনালদো-মদ্রিচ: বিদায় নেবেন কে? মেসির কাঁধে এমবাপ্পের গরম নিশ্বাস স্পেনের হয়ে পুরো ম্যাচ খেলার মতো ফিট ইয়ামাল: দে লা ফুয়েন্তে বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: তেহরানের দুই টার্গেট এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল

Describing Graph and charts-এর ৩টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম
Describing Graph and charts-এর ৩টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ১ম পত্র
শিক্ষার্থীরা ক্লাস করার জন্য স্কুলে যাচ্ছে। ছবি- সংগৃহীত

Describing Graphs and charts

1. This is the results of Swadhin in his Term-End exam. Now, describe the chart in 120 words.    

Answer: The graph above shows the results of Swadhin in his Term-end exam. According to the data, it is clear that Swadhin is a student of the science group. He obtained full marks in H. Maths. He got 100 out of 100. This is his highest mark in his Term-End exam. He got the lowest mark in Biology. The mark is 70. Then he gathered 75 in Physics. He got the third lowest marks, 80 in both Bangla and Chemistry. Then, we find a steady progression in his Term-End result. He got 82 in English. In Mathematics he scored 95, the second highest marks. On average, he got about 83% marks. The result shows that Swadhin is a brilliant student.

আরো পড়ুন : Unit-7, Lesson-6 (B)-এর ২টি প্রশ্নোত্তর, ১ম পর্ব

2. Look at the chart below. Try to describe/ analyze the chart in your own words. The horizontal numbers are based on million (approximate). The vertical numbers are for years. On the basis of the chart below, write a comparative article on mobile users, non mobile users and internet users. 
    

Answer: The graph above shows a comparative data of mobile users, non mobile users and internet users. The data indicates the increase in the number of mobile and internet users from the year 2011 to 2013. At the same time, we find a gradual decrease in the number of non mobile users from 2011-2013. In 2011, the number of mobile phone users exceeded 200 million and the non mobile users were below 200 million. About 50 million people used the internet then. The numbers increased to 75 million in 2012. That year, the number of mobile phone users progressed steadily to below 400 million. As the number of mobile phone users increased, logically the number of non mobile users decreased to 125 million. In 2013, the number of non mobile users decreased to 100 million leading the number of mobile users to a little less than 500 million. That year, the number of internet users increased to less than 100 million. The data proves that the world is getting technologically advanced day by day and people are leaning towards current telecommunication systems. 

3. The graph below shows 'Literacy Rate' from 1995 to 2010. Describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph.    

     Literacy rate (%)

Answer: The above bar shows the literacy rate from 1995 to 2010. In the year 1995, the literacy rate was only 38.1%. After five years in 2000, we can notice a rapid growth of the literacy rate. The literacy rate reached 56% this year. After one year in 2001, there was a downfall in the literacy rate. The literacy rate decreased to 47.9% this year. After two years in 2003, the literacy rate again decreased to 43.1%. Seven years later in 2010, we found a sharp rise in the literacy rate. The literacy rate increased to 56.8%.

লেখক : প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

কবীর

এইচএসসি-সমমান পরীক্ষা আজ, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:১০ এএম
এইচএসসি-সমমান পরীক্ষা আজ, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার
ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রই এবার রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের জন্য থাকবে বডি-ওর্ন ক্যামেরা।

বুধবার (২ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। এতে অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, এবার মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষকদের ওপর অতিরিক্ত খাতার চাপ কমানো হয়েছে এবং আইন সংশোধনের মাধ্যমে প্রয়োজন হলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের (রি-এক্সামিন) সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে র‌্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে পরীক্ষকরা সঠিকভাবে খাতা মূল্যায়ন করছেন কি না, সেটিও যাচাই করা হবে।

কোচিং সেন্টার প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর পাঠদান নিশ্চিত করা গেলে কোচিংয়ের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে। এ লক্ষ্যেই পরীক্ষা, ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রমের সময়সূচি সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় কোচিংনির্ভর না হয়ে পড়ে। তিনি আরও জানান, কোচিং সেন্টার পরিচালনায় সরকারি অনুমোদন ও তদারকি জোরদার করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার হলে ফেসবুক লাইভ করা উচিত নয়। এ ছাড়া কোনো কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে। দুর্যোগ পরিস্থিতিতে কোনো এলাকায় পরীক্ষা আয়োজন নিয়ে সমস্যা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Golden Touch বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম
Golden Touch বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র
রাজা মাইডাস সোনার অত্যন্ত অনুরাগী ও প্রচুর সোনার মালিক ছিলেন। কিন্তু তিনি আরও সোনা চাইতেন। প্রতীকী ছবি- সংগৃহীত

Story Writing

Golden Touch

Once upon a time there was a king called Midas. He was extremely fond of gold. Already he was the owner of a lot of gold but he wanted more gold. He thought that if he had the golden touch, he would be the happiest man in the world. One day a wise god granted his wish promptly. 
That afternoon Midas was sitting near an apple tree in the palace orchard. A ripe apple fell from the tree in his front. He picked it up. It became gold. Midas realised he had been gifted with the golden touch. He was overwhelmed with joy. He entered the palace with an ecstasy of joy. His little daughter Marigold came running to her father. Midas took her lip in his arms with an intensity of glee. But alas! There was a statue of gold in his lap. The princess became all gold.

আরো পড়ুন : A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

The king was at his wit’s end. A terrible shock rent his heart. The princess was no more that Marigold. Now he needed Marigold and not gold. He was shedding bitter tears. Suddenly his face beamed up. He remembered the wish god. He prayed to him to take away the golden touch. The wish god heard the prayer and lifted from him the golden touch. Midas felt profoundly grateful. He took the princess again into his lap. She became Marigold. Midas’s joys now knew no bounds. He grew wiser and gave up his greed.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র
বিভিন্ন ধরনের প্রাণী। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৭। ইউরোকার্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) এদের প্রতীক রূপান্তর ঘটে     
(খ) এদের ওরালহুড বিদ্যমান
(গ) এদের রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা
(ঘ) এদের প্যারাপোডিয়া বিদ্যমান

৩৮। নিচের কোন শ্রেণির প্রাণীতে/কোন প্রাণীর প্রতীক রূপান্তর ঘটে? 
(ক) Ascidiaceae /Ascidia mentula 
(খ) Myxini
(গ) Petromyzontida 
(ঘ) Actinopterygii

৩৯। কোন উপপর্বভুক্ত প্রাণীদের দেহের সম্মুখপ্রান্তে ওরাল হুড ও ওরাল সিরি বিদ্যমান? 
(ক) Urochordata    
(খ) Cephalochordata
(গ) Vertebrata    
(ঘ) Gnathostomata

৪০। Cephalochordata উপপর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) এদের দেহ টিউনিক নামক আবরণে আবৃত
(খ) এদের প্রতীকে রূপান্তর দেখা যায়
(গ) এদের ‘>’ আকারের মায়োটোম পেশি থাকে
(ঘ) এদের অ্যামোসিট লার্ভা দশা দেখা যায়

৪১। কোন প্রাণীতে ৭ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়?
(ক) Myxine glutinosa     
(খ) Petromyzon marinus 
(গ) Scoliodon laticaudus 
(ঘ) Channa punctatus

৪২। নিচের কোন প্রাণীর পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকে না?
(ক) Petromyzon     
(খ) Labeo 
(গ) Plesiobatis     
(ঘ) Eusphyrna

৪৩। নিচের কোন শ্রেণিতে ৫-১৫ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়? 
(ক) Myxini    
(খ) Petromyzontida
(গ) Chondrichthyes     
(ঘ) Actionpterygii

৪৪। অ্যামোসিস্ট লার্ভা দশা দেখা যায় নিচের কোনটিতে? 
(ক) হ্যাগফিশে    
(খ) হাঙরে 
(গ) স্টিংরে     
(ঘ) ল্যামপ্রেতে

আরো পড়ুন : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ। 

সুমন মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। 
৪৫। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- 
i. দেহ প্ল্যাকয়েড আঁশে আবৃত 
ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii       (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

৪৬। ওপরের উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত? 
(ক) Sarcopterygii    
(খ) Actionpterygii
(গ) Chondrichthyes 
(ঘ) Amphibia

নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ। 

রিমি প্রাণিবিজ্ঞান ক্লাসে জানতে পারল কর্ডাটা পর্বের একটি শ্রেণির সব প্রাণীর অন্তঃকঙ্কাল শুধু তরুণাস্থি দিয়ে গঠিত। 

৪৭। ওপরের উদ্দীপকে ওই শ্রেণির প্রাণীদের দেহ কোন ধরনের আঁশ দিয়ে আবৃত? 
(ক) প্ল্যাকয়েড     (খ) সাইক্লয়েড 
(গ) টিনয়েড        (ঘ) গ্যানয়েড

৪৮। ওপরের উদ্দীপকে রিমির পড়া শ্রেণির প্রাণীদের- 
i. ফুলকারন্ধ্র কানকো দিয়ে আবৃত 
ii. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের 
iii. দেহের অঙ্কীয়তলে মুখছিদ্র অবস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রুই ও হাঙর উভয়ই মাছ হলেও এদের মধ্যে শ্রেণিবিন্যাসগত ও গাঠনিক পার্থক্য বিদ্যমান।

৪৯। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি যে শ্রেণির অন্তর্গত- 
(ক) Myxini     
(খ) Sarcopterygii
(গ) Actinopterygii     
(ঘ) Chondrichthyes

৫০। ওপরের উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য- 
i. এদের প্ল্যাকয়েড আঁশ বিদ্যমান  
ii. এদের পুচ্ছ পাখনা হেটারোসার্কাল 
iii. এদের ৪ জোড়া ফুলকা থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

৫১। ‘রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ’ নামে পরিচিত মাছটি কোন শ্রেণির? 
(ক) Myxini     
(খ) Chondrichthyes
(গ) Actinopterygii     
(ঘ) Sarcopterygii

নিচের উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

 রাসেল সমুদ্রসৈকতে জেলেদের কাছে হাঙর ও ইলিশ মাছ সংগ্রহ করল।

৫২। ওপরের উদ্দীপকে প্রথম মাছটি কোন শ্রেণিভুক্ত? 
(ক) Actinopterygii    
(খ) Sarcopterygii
(গ) Chondrichthyes 
(ঘ) Cyclostomata

৫৩। ওপরের উদ্দীপকের মাছ দুটিকে পৃথক করার ভিত্তি হলো- 
i. এদের অন্তঃকঙ্কাল 
ii. এদের আবাসস্থল 
iii. এদের পুচ্ছ পাখনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

উত্তর: ৩৭. ক, ৩৮. ক, ৩৯. খ, ৪০. গ, ৪১. খ, ৪২. ক, ৪৩. ক, ৪৪. ঘ, ৪৫. খ, ৪৬. গ, ৪৭. ক, ৪৮. গ, ৪৯. গ, ৫০. ক, ৫১. গ, ৫২. গ, ৫৩. ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর

ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

প্রথম অধ্যায় : ব্যবস্থাপনার ধারণা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯। শিল্পক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ব্যবস্থাপনা- 
ক. মুনাফা বৃদ্ধি করে 
খ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে 
গ. বিদেশ নির্ভরতা হ্রাস করে 
ঘ. উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা করে 

৩০। নিচের কে ব্যবস্থাপনার নীতি কৌশল নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত থাকে?
ক. ব্যবস্থাপনা পরিচালক     খ. উৎপাদন ব্যবস্থাপক 
গ. বিক্রয় ব্যবস্থাপক           ঘ. যন্ত্রপাতি ব্যবস্থাপক

৩১। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হলো-
i. এটি লক্ষ্যকেন্দ্রিক     
ii. এটি একটি প্রক্রিয়া 
iii. এটি মুনাফা অর্জনের উপায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

৩২। ব্যবস্থাপনার গুরুত্বের মধ্যে পড়ে-
i. উপকরণের সুষ্ঠু ব্যবহার     
ii. দক্ষতা বৃদ্ধি 
iii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

আরো পড়ুন : ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

৩৩। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে পড়ে-
i. বিভাগীয় ব্যবস্থাপক     
ii. ব্যবস্থাপনা পরিচালক 
iii. পরিচালনা পর্ষদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

৩৪। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত হলো-
i. ব্যবস্থাপনা পরিচালক     
ii. বিভাগীয় ব্যবস্থাপক 
iii. আঞ্চলিক ব্যবস্থাপক 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

৩৫। প্রতিষ্ঠানের নির্দেশনা ব্যবস্থাপনার কোন স্তর থেকে প্রবাহিত হয়?
i. উচ্চ স্তর ii. মধ্য স্তর  iii. নিম্ন স্তর 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

উত্তর: ২৯. ঘ, ৩০. ক, ৩১. ক, ৩২. ঘ, ৩৩. গ, ৩৪. গ, ৩৫. ঘ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম
জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
প্রাণী ও উদ্ভিদ পরস্পরের ওপর নির্ভরশীল। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা 

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতার আলোকে জীবজগতে শক্তির প্রবাহ বর্ণনা করো।

উত্তর: জীবজগতে সব শক্তির মূল উৎস হলো সূর্য। সূর্যের আলো থেকে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে। প্রথম স্তরের খাদক অর্থাৎ তৃণভোজী প্রাণী উদ্ভিদ খেয়ে সেই শক্তি গ্রহণ করে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্তরের খাদকরা তৃণভোজী

আরো পড়ুন : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে শক্তি লাভ করে। এভাবে শক্তি এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয়। এই শক্তির প্রবাহ একমুখী এবং এটি খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর