প্রথম অধ্যায় : মৌলিক মানবিক চাহিদা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের আয়ের কত ভাগ খাদ্য চাহিদা মেটাতে ব্যয় করে?
উত্তর: বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের আয়ের শতকরা ৭৫ ভাগ খাদ্য চাহিদা মেটাতে ব্যয় করে।
প্রশ্ন: মৌল মানবিক চাহিদার সংজ্ঞা লেখ।
উত্তর: মানুষ হিসেবে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যেসব গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করা অপরিহার্য, সেসব চাহিদাকেই মৌল মানবিক চাহিদা বলে।
প্রশ্ন: কোন চাহিদাকে সভ্যতার প্রতীক বলা হয়?
উত্তর: বস্ত্রের চাহিদাকে সভ্যতার প্রতীক বলা হয়
প্রশ্ন: মৌলিক মানবিক চাহিদা মূলত কত প্রকার?
উত্তর: মৌলিক মানবিক চাহিদা মূলত দুই প্রকার।
প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদের সামাজিক নিরাপত্তার কথা উল্লেখ আছে?
উত্তর: বাংলাদেশের সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদের (ঘ) তে সামাজিক নিরাপত্তার কথা উল্লেখ আছে।
প্রশ্ন: কোন চাহিদা চিরন্তন ও সর্বজনীন?
উত্তর: মৌলিক চাহিদা চিরন্তন ও সর্বজনীন।
প্রশ্ন: শিক্ষা প্রধানত কয় ধরনের?
উত্তর: শিক্ষা প্রধানত দুই ধরনের।
প্রশ্ন: শিক্ষার প্রধান ধরন দুটি কী কী?
উত্তর: শিক্ষার প্রধান ধরন দুটি হচ্ছে অসংগঠিত বা অনানুষ্ঠানিক এবং সংগঠিত বা আনুষ্ঠানিক শিক্ষা।
প্রশ্ন: অন্যান্য প্রাণী থেকে মানুষের শ্রেষ্ঠত্বের কারণ কী?
উত্তর: অন্যান্য প্রাণী থেকে মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে শিক্ষা।
প্রশ্ন: মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।
প্রশ্ন: বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
উত্তর: বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর ৮ মাস।
আরো পড়ুন : মৌলিক মানবিক চাহিদা অধ্যায়ের ৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
প্রশ্ন: বাংলাদেশের কত ভাগ লোক চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে?
উত্তর: বাংলাদেশের ২০.৫ ভাগ লোক চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে।
প্রশ্ন: বর্তমান বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর: বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ শতাংশ।
প্রশ্ন: বাংলাদেশের মাথাপিছু আয় কত ডলার?
উত্তর: বাংলাদেশের মাথাপিছু আয় ২২২৭ মার্কিন ডলার।
প্রশ্ন: খাদ্য মানুষের কোন ধরনের চাহিদা?
উত্তর: খাদ্য মানুষের সর্বপ্রধান মৌলিক চাহিদা।
প্রশ্ন: অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা কত?
উত্তর: অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৮২ লাখ।
প্রশ্ন: অপুষ্টি কী?
উত্তর: মানবদেহে সুষম খাদ্যের অভাবই হলো অপুষ্টি।
প্রশ্ন: অপুষ্টির প্রধান শিকার কারা?
উত্তর: অপুষ্টির প্রধান শিকার শিশু ও নারী।
প্রশ্ন: VGD-এর পূর্ণরূপ কী?
উত্তর: Vulnerable Group Development.
প্রশ্ন: VGF-এর পূর্ণরূপ কী?
উত্তর: Vulnerable Group Feeding.
প্রশ্ন: কত সাল থেকে EPI প্রকল্পের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে?
উত্তর: ১৯৭৯ সাল থেকে EPI প্রকল্পের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে।
প্রশ্ন: বর্তমানে শিক্ষা বলতে কোন ধরনের শিক্ষাকে বোঝানো হয়?
উত্তর: বর্তমানে শিক্ষা বলতে আনুষ্ঠানিক শিক্ষাকে বোঝানো হয়।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর