প্রথম অধ্যায় : জীবন পাঠ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোনটি সঠিক?
(ক) কীটতত্ত্ব-পরজীবী (খ) অণুজীববিদ্যা-কৃমি
(গ) হিস্টোলজি-কোষ (ঘ) শারীরবিদ্যা-রেচন
২। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয়?
(ক) শারীরবিদ্যা (খ) হিস্টোলজি
(গ) সাইটোলজি (ঘ) মরফলোজি
৩। জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
(ক) জীবভূগোল (খ) বাস্তুবিদ্যা
(গ) পরিবেশবিদ্যা (ঘ) জীবপ্রযুক্তিবিদ্যা
৪। জীবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়?
(ক) Histology (খ) Physiology
(গ) Cytology (ঘ) Morphology
৫। শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
(ক) জীবের বিবর্তন (খ) সালোকসংশ্লেষণ
(গ) ভ্রূণের বিকাশ (ঘ) টিস্যুর বিন্যাস
৬। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
(ক) কোষবিদ্যা (খ) বাস্তুবিদ্যা
(গ) শারীরবিদ্যা (ঘ) অণুজীববিজ্ঞান
৭। কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা?
(ক) শারীরবিদ্যা (খ) পরজীবীবিদ্যা
(গ) ভ্রূণবিদ্যা (ঘ) বাস্তুবিদ্যা
৮। ফলিত জীববিজ্ঞানের শাখা-
i. পরজীবীবিদ্যা ii. প্রাণরসায়ন iii. বংশগতিবিদ্যা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯। ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন?
(ক) ২টি রাজ্যে (খ) ৩টি রাজ্যে
(গ) ৪টি রাজ্যে (ঘ) ৫টি রাজ্যে
১০। কোনটি মনেরা রাজ্যের জীব?
(ক) প্যারামেসিয়াম (খ) নীলাভ সবুজ শৈবাল
(গ) মাশরুম (ঘ) পেনিসিলিয়াম
নিচের চিত্রের আলোকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

১১। চিত্রের জীবটির নাম কী?
(ক) Penicillium (খ) Spirogyra
(গ) Apis (ঘ) Nostoc
১২। চিত্রের জীবটির ক্ষেত্রে অনুপস্থিত-
i. মাইটোকন্ড্রিয়া ii. রাইবোজোম
iii. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬,ঘ, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. ঘ, ১২. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর