গল্প : অপরিচিতা
(গত ৯ এপ্রিল প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫। শম্ভুনাথবাবুর ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো হলো-
i. তিনি রাশভারী ও স্বল্পভাষী
ii. তিনি আত্মমর্যাদাবাদী
iii. তিনি গোঁ বজায় রাখা রাগী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। কল্যাণীর চরিত্রে রয়েছে-
i. ব্যক্তিত্ববোধ
ii. আভিজাত্যের অহংবোধ
iii. দৃঢ় মানসিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অনিমেষ আচার্য আভিজাত্যে বড়, জাতে উচ্চ। তার ডাক্তার ছেলেকে ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ে দিলেও অনেকে জাত ও পণ নিয়ে কথা তুলল। তিনি বললেন, তোমরা এখনো জাতেই রইলে, মানুষ হলে না। আর পণ, ছেলেকে কি বিক্রি করতে যাচ্ছি, না নতুন জীবন শুরু করাচ্ছি?
৭। ওপরের উদ্দীপকের অনিমেষ আচার্যের বিপরীত চরিত্র কোনটি?
ক) বিনু খ) হরিশ
গ) শম্ভুনাথ ঘ) মামা
৮। ওপরের উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পের প্রেক্ষাপটটি হলো-
i. পণপ্রথা
ii. পুরুষতান্ত্রিকতা
iii. বিবাহপ্রথা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। ‘প্রদোষ’ শব্দের অর্থ কী?
ক) প্রভাতবেলা খ) অপরাহ্ণ
গ) সন্ধ্যা ঘ) প্রথম প্রহর
১০। ‘অপরিচিতা’ কোন পুরুষে লেখা গল্প?
ক) উত্তম পুরুষ খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ ঘ) প্রথম পুরুষ
১১। শম্ভুনাথ সেন কী কারণে মেয়ের বিয়ে ভেঙে দেন?
ক) যৌতুকের অপারগতায়
খ) হরিশের বিশ্বাসভঙ্গতায়
গ) মা-মামার স্বার্থপরতায়
ঘ) অনুপমের ব্যক্তিত্বহীনতায়
১২। অনুপম কার হৃদয় গলাতে পারেনি?
ক) কল্যাণীর খ) কল্যাণীর বাবার
গ) কল্যাণী ও তার বাবার ঘ) মামার
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
যৌতুকের ১০ হাজার টাকা আব্দুর রহিম এক মাস পরে দিতে চাইলে ছেলের বাবা বললেন ওসব চালাকি খাটবে না। আগে টাকা পরে বিয়ে। আব্দুর রহিম হবু জামাইকে বললেন, বাবাজি এক মাস ধৈর্য ধরতে পারবে না? তুমি কী কোনো কথাই বলবে না?
১৩। আব্দুর রহিমের বক্তব্য ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের কোন কথার প্রতিরূপ?
ক) তবে আপনাদের গাড়ি বলিয়া দিই
খ) একবার এই দিকে আসতে হচ্ছে
গ) এ সম্বন্ধে তোমার কিছুই বলবার নাই
ঘ) ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন
১৪। ওপরের উদ্দীপকের ব্যক্তি ও গল্পের ব্যক্তি উভয়েই হবু জামাতাকে এমন কথা বলেছিলেন-
ক) তাদের ব্যক্তিত্ব যাচাই করতে
খ) বিয়েতে রাজি কি না, বুঝতে
গ) ছেলেকে অপমান করতে
ঘ) বিয়ের নিয়ম অনুসারে
১৫। কে গরিবের ঘরের মেয়ে?
ক) কল্যাণী খ) হরিশের স্ত্রী
গ) অনুপমের মা গ) বিনুর মা
উত্তর: ৫. ক, ৬. খ, ৭. ঘ, ৮. খ, ৯. গ, ১০. ক, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. গ।
লেখক : সহকারী অধ্যাপক বাংলা
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর