ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা কর আদায় চসিকের নওগাঁয় কর্মবিরতিতে ডাক কর্মচারীরা গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু কালিমার পতাকা নিয়ে বিতর্ক ও আমাদের উদ্বেগ উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী ডা. এ বি এম আবদুল্লাহ প্রসঙ্গে কিছু কথা ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ পুলিশ ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪ হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো সাবেক এমপি আশিকা আবারও রিমান্ডে, হত্যা মামলায় গ্রেপ্তার নবী নেওয়াজ শিক্ষা খাতে বাজেট: বিনিয়োগ নাকি দুর্নীতির নতুন সুযোগ? জাপান ম্যাচের আগে ভিনির চোখে জল সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজন আটক সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন: মহাবিপর্যয়ের হাতছানি নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন পারসা ইভানা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি চট্টগ্রামে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের স্মারকলিপি চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড় উত্তরায় ইবিয়ানদের প্রথম মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত

জিএসই অপারেটর নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৮ এএম
জিএসই অপারেটর নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
ছবি: সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি জিএসই অপারেটর (ড্রাইভার) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 


প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৩ নভেম্বর ২০২৫

পদ: ১টি

লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৩ নভেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://usbair.com/

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স 

পদের নাম: জিএসই অপারেটর (ড্রাইভার) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

প্রয়োজনীয় যোগ্যতা

সর্বনিম্ন এসএসসি পাস ও ন্যূনতম জিপিএ- ৩ : ০০

কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অটো এবং ম্যানুয়াল গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

ন্যূনতম বয়স ২৫ থেকে ৩৫।

প্রার্থীদের অবশ্যই বি আর টি কর্তৃক ইস্যুকৃত বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (হালকা/মাঝারি/ভারী)

চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে

উচ্চতা ৫'৪" (১৬৩ সেন্টিমিটার)

জি এস ই অপারেটর (GSE Operator) হিসেবে যেকোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে।

প্রার্থীর বিরুদ্ধ কোনো ধরনের ফৌজদারি মামলা থাকা যাবে না।

কর্মস্থল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা)

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম)

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (সিলেট) 

রাজশাহী বিমানবন্দর 

যশোর বিমানবন্দর 

সৈয়দপুর বিমানবন্দর 

দায়িত্বসমূহ

কর্মঘণ্টা:  ৮ ঘণ্টা প্রতি শিফট।

ব্যাগেজ টো ট্রাক্টর, এয়ারক্রাফট টো ট্রাক্টর, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার কন্ডিশনিং ভ্যান, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্ট, বেল্ট লোডার, প্যাসেঞ্জার স্টেপ, এয়ার স্টার্টিং ইউনিট, ক্যাটারিং হাই লিফটসহ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব যন্ত্রপাতি অপারেট করতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)

ঢাকা বিমানবন্দরে কর্মরতদের ডিউটি শিডিউল অনুযায়ী সবার নাশতা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। অন্যত্র খাবার বাবদ ভাতা প্রদান করা হবে।

উৎসব ভাতা: প্রবেশন পিরিয়ড শেষে বার্ষিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।

চিকিৎসা বিমা সুবিধা।

এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
 

আবেদনের নিয়মাবলি

১। আপডেটেড সিভি/জীবনবৃত্তান্ত

২। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের (সামনের এবং পিছনের) ছবি

৩। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপ-এর ছবি

৪। শিক্ষাগত যোগ্যতা/সার্টিফিকেটের কপি

উপোরক্ত সব কাগজ পত্রের স্ক্যান করা ছবি পিডিএফ (PDF) করে এই লিংকে প্রবেশ করে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৫

 

তারেক/

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে জনবল নিয়োগ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে জনবল নিয়োগ
ছবি: সংগৃহীত

বেসরকারি ব্যাংক এনসিসি ব্যাংক পিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের আওতায় জনবল নিয়োগ দেওয়া হবে। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি

আরো পড়ুন: আকিজ গ্রুপে চাকরির সুযোগ, চলছে অনলাইনে আবেদন

পদসংখ্যা: অনির্দিষ্ট

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ইউজিসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমমান সনদ জমা দিতে হবে।

বয়সসীমা

৩০ জুন ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর হতে হবে।

বেতন-ভাতা

প্রবেশনকালীন সময়ে (১ বছর) ৬০,০০০ টাকা। সমন্বিত বেতন পাবেন। প্রবেশন শেষে ৭০,০০০ টাকা।

আবেদনের নিয়ম

এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩০ জুন ২০২৬

তারেক/

চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:১৪ পিএম
চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে ১৩ থেকে ২০ গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসামরিক শাখায় ৩২১ ক্যাটাগরিতে মোট ৫৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৩ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

মোট পদসংখ্যা: ৫৪৮

গ্রেড: ১৩তম থেকে ২০তম

আরো পড়ুন: জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে

বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা ও কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা (পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট)

আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৬

তারেক/

৩ জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
৩ জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ
ছবি: সংগৃহীত

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফার্ম (লেয়ার/ব্রিডার) বিভাগ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: 

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২০ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.pranfoods.net

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: ডেপুটি ম্যানেজার

বিভাগ: ফার্ম (লেয়ার/ব্রিডার)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি

অন্যান্য যোগ্যতা: পোল্ট্রি উৎপাদন ব্যবস্থাপনা, ব্রিডার ও লেয়ার খামার পরিচালনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ৩০ থেকে ৪৫ বছর 

কর্মস্থল: গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬

তারেক/

জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:০৭ পিএম
জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে
ছবি: সংগৃহীত

মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেড সার্ভিসেস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: 

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৮ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৮ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.modhumotibankplc.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেড সার্ভিসেস

বিভাগ: ব্রাঞ্চ লেভেল (ইও –এফএভিপি) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা এবং কোর ব্যাংকিং সিস্টেম ও সংশ্লিষ্ট বিজনেস ইন্টেলিজেন্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর, নতুন বা অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৬

তারেক/

স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:২১ পিএম
স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি
ছবি: সংগৃহীত

কোনো গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান দেওয়ার লক্ষ্যেই একজন উদ্যোক্তা নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করেন। এ নতুন ধরনের উদ্যোগকেই বলা হয় স্টার্টআপ। বিশ্বের অনেক সফল প্রতিষ্ঠান যেমন–ফেসবুক, উবার, বিকাশ এবং লিংকডইন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে।

প্রতিটি উদ্যোক্তারই স্বপ্ন থাকে তার উদ্যোগকে সফল প্রতিষ্ঠানে পরিণত করার। কিন্তু বাস্তবতা হলো, অনেক সম্ভাবনাময় ব্যবসাও সঠিক পরিকল্পনা ও নীতির অভাবে টিকে থাকতে পারে না। তাই একটি স্টার্টআপকে দীর্ঘমেয়াদে সফল করতে হলে কিছু মৌলিক নীতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসার এসব নীতিই প্রতিষ্ঠানের ভিত্তিকে শক্তিশালী করে, সঠিক পথে পরিচালিত করে এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করে। নিচে একটি সফল স্টার্টআপ গড়ে তোলার জন্য ১০টি গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরা হলো–

আইডিয়াকে বড় করতে হবে

উবারের কিন্তু নিজস্ব কোনো গাড়ি নেই, তবু তারা পৃথিবীতে সবচেয়ে বড় রাইডশেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান। অন্যদিকে ফেসবুক, ইউটিউবের নিজস্ব কনটেন্ট নেই, তবু তারা যোগাযোগ, সংবাদ কিংবা বিনোদনের অন্যতম বৃহৎ উৎস। একটি ছোট আইডিয়া থেকে একটি ক্ষুদ্র ব্যবসার জন্ম হতে পারে।

আরো পড়ুন: চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায়

তবে এই ক্ষুদ্র ব্যবসাকে সফল করতে হলে সেই আইডিয়াকে বড় করতে হবে। উদ্যোক্তার দূরদৃষ্টি ও সঠিক পরিশ্রমই পারে ব্যবসাটিকে সামনে এগিয়ে নিতে।

সিস্টেম

ব্যবসা ক্ষুদ্র হলেও তাকে একটি সিস্টেমের মধ্য দিয়ে এগোতে হয়। কারণ যেকোনো ক্ষুদ্র ব্যবসা একটি সিস্টেমের মতোই যেখানে প্রতিটি অংশ এর সাফল্যের সঙ্গে জড়িত। এমন সিস্টেমে সবকিছুকে একসঙ্গে কাজ করতে হয়, তা কর্মচারীই হোক কিংবা রিসোর্সেস হোক না কেন। সিস্টেম যদি ঠিকমতো চলে তাহলে তাহলে ব্যবসার লক্ষ্য অর্জন সহজ হয়।

দূরদৃষ্টি থাকতে হবে

আগামী ১০ বছর পর যুগের অবস্থা কেমন হবে, ভোক্তার কী কী দরকার হতে পারে, সেগুলো আবিষ্কারের জন্য একজন ব্যবসায়ীকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। ব্যবসা ক্ষুদ্র হলেও এর পেছনে যদি দূরদৃষ্টি থাকে তাহলে লক্ষ্য অর্জন সহজ হয়ে যায়। দূরদৃষ্টি একজন ব্যবসায়ীকে দক্ষ করে তোলে।

ব্যবসা পরিবর্ধন করতে হবে

সফল হতে গেলে ব্যবসাকে পরিবর্ধনের আওতায় আনতে হবে। ভালোভাবে বাস্তবায়ন করা গেলে একটি ক্ষুদ্র ব্যবসা ভবিষ্যতের বড় ব্যবসায় পরিণত হতে পারে। কাজেই ব্যবসা বড় করার স্বপ্ন দেখতে হবে। কারণ, সঠিক স্বপ্ন লক্ষ্য অর্জনের পথ অনেকটাই খুলে দেয়।

টেকসই

যেকোনো অর্থনৈতিক পরিস্থিতি, যেকোনো বাজারে টিকে থাকার জন্য ব্যবসাটিকে টেকসই হতে হবে। মনে রাখবেন, স্বপ্নবাজরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্ন আঙ্গিকে করে। আর এই ভিন্নতা ব্যবসায় টিকে থাকার জন্য আবশ্যক। ব্যবসায়িক কাজ ভিন্নভাবে বাস্তবায়ন করতে পারলেই সাফল্যের কাঠি ছোঁয়া যায়।

অভ্যন্তরীণ বৃদ্ধি প্রয়োজন

যেকোনো সফল ব্যবসায় অভ্যন্তরীণ বৃদ্ধি প্রয়োজন। একটি ক্ষুদ্র ব্যবসা হলো একটি স্কুলের মতো যেখানে কর্মচারীরা হলো ছাত্র; যাদের লক্ষ্য কাজের মাধ্যমে নিজেদের বড় করে তোলা। অভ্যন্তরীণ বৃদ্ধি হয়তো একদিনে সম্ভব নয়। তবে লেগে থাকলে ব্যবসায় অভ্যন্তরীণ বৃদ্ধি হবেই।

উদ্দেশ্য

ব্যবসার উদ্যোক্তার যে উদ্দেশ্য ছিল তাই পূরণ করার লক্ষ্যে কাজ করবে ক্ষুদ্র ব্যবসাটি। যেকোনো পরিস্থিতিতে পিছিয়ে পড়লে হবে না। লক্ষ্যের পথে এগিয়ে যেতে হবে। একটি সফল ব্যবসার জন্য এই নির্দেশনা মেনে চলা খুবই জরুরি।

স্বতন্ত্রতা

একটি ব্যবসা কিন্তু তার মালিকের চেয়ে আলাদা একটি পরিচয়। একটি ব্যবসা তার নিজ পরিচয়ে পরিচিত হয়, মালিক শুধু তা চালনা করে থাকে। কাজেই মালিকের পরিচয় আর ব্যবসার পরিচয় দুটোকে কোনো সময় এক করে ফেলা উচিত নয়।

মুনাফা

ব্যবসার পেছনে অর্থনৈতিক উদ্দেশ্য থাকে আর তাই সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ব্যবসাটি কাজ করে যাবে। যত ঝড়ঝাপটাই আসুক না কেন, ব্যবসার অর্থনৈতিক উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

মানদণ্ড

একটি ক্ষুদ্র ব্যবসা নিজের একটি মানদণ্ড তৈরি করে নেয়; যার বিপরীতে সে নিজের সাফল্য পরিমাপ করে থাকে। পুরোনো নয়, নতুন মানদণ্ডের ভিত্তিতেই ব্যবসার সাফল্য নিরূপণ করা উচিত। তাহলেই ব্যবসা তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করবে।

তারেক/