ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে তারেক রহমান

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে তারেক রহমান
ছবি: খবরের কাগজ

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিহতের পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ করেন তার পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এ সময় পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।

এ ছাড়া স্থানীয় ঐতিহ্যবাহী গোয়ালাবাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিয়মসহ ৩১ দফার প্রচারণাও চালান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

গত ১ নভেম্বর সকাল সাড়ে ৮টায় সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মারা যান হারুন মিয়া ও তার মেয়ে আনিসা (৮)। আহত হন আরও ৪ জন। নিহতরা ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা।

শফিকুল/এসজি/

আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম
আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল
ছবি: খবরের কাগজ

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকার বন্যাদুর্গত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা ফকিরহাট এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইসমাইল বিন মনির।

তিনি বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে রায়পুর ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যেই এই শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

তিনি জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবাঈদ খান সিফাত, সদস্য মোফাজ্জল হোসেন জুয়েল, আবদুল হান্নান, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা রাশেদুল বাশার, আরিফ হাসান, হেলাল, দিদার, এয়াকুব, ইসমাইল, আলমগীর, আয়াদ, সেজাম, ফাহিম, বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিকসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা।

আতিকুল/রিফাত/

কৃষি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম
কৃষি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
অভিযুক্ত উপজেলা যুবদলের সদস্যসচিব মুশী নুরুজ্জামান নয়ন। ছবি: খবরের কাগজ

মাগুরার শালিখা উপজেলার এক কৃষি কর্মকর্তাকে ফোনে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মুশী নুরুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার এক দিনের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশিশক্তি প্রদর্শনপূর্বক স্থানীয় কৃষি কর্মকর্তাকে হুমকি প্রদানের সুস্পষ্ট অভিযোগে শালিখা উপজেলা যুবদলের সদস্যসচিব মুশী নুরুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে কৃষি বিভাগের প্রণোদনার তালিকা ও কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। কথোপকথনে একজন কৃষি কর্মকর্তা কার্ড বিতরণের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্ধারিত সীমার বাইরে কার্ড গ্রহণের বিষয়ে ব্যাখ্যা দেন। একপর্যায়ে অপর প্রান্তের ব্যক্তি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হুমকিমূলক বক্তব্য দেন।

অডিওর শেষাংশে তাকে বলতে শোনা যায়, ‘আপনি আমার বহুত ক্ষতি করিছেন। ভালো করে ঝুলোয় আপনারে বাড়াবানে। আপনি অফিসে আসেন কালকে, দেখে নেবো।’

এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তবে এ বিষয়ে অভিযুক্ত মুশী নুরুজ্জামান নয়ন খবরের কাগজকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভয়েসটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন, এটি তার প্রকৃত কণ্ঠ নয় এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এমন অডিও ছড়ানো হয়েছে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কাসেমুর রহমান/আজহার/

শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার দাবি বিএসকেএফ সভাপতির

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার দাবি বিএসকেএফ সভাপতির
ছবি: খবরের কাগজ

শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

শনিবার (১১ জুলাই) সকালে ঝিনাইদহ শিশু একাডেমিতে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আতিকুর রহমান বলেন, ২০২৩ সালে শিল্পখাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা করা হয়। কিন্তু এই টাকা দিয়ে একটি পরিবার কিভাবে চলবে।

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের সঙ্গে বৈষম্যহীন আচরণ করতে হবে জানিয়ে আতিকুর রহমান শ্রমিকদের জন্য বাধ্যতামুলক রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা শাখার সভাপতি হারুন-উর-রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাহফুজুর রহমান/খাদিজা রুমি/

প্রধানমন্ত্রীর দেশপ্রেম দেখে অনেকেই অপপ্রচারে লিপ্ত: এমপি খোকন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
প্রধানমন্ত্রীর দেশপ্রেম দেখে অনেকেই অপপ্রচারে লিপ্ত: এমপি খোকন
ছবিঃখবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রা, দেশপ্রেম দেখে তা অন্য দিকে ঘোরানোর জন্য অনেকেই মিডিয়ায় বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর মানুষের আস্থা ও ভালোবাসা আছে, উন্নয়ন অগ্রযাত্রা, দেশপ্রেম, মানুষের যে সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টকে অন্য দিকে ঘোরানোর জন্য অনেকেই মিডিয়ায় বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজ সংলগ্ন মাহবুব খানের চাতালে প্রধানমন্ত্রীর দক্ষিণবঙ্গ সফর উপলক্ষে মাদারীপুর-৩ আসনের আওতাধীন সদর উপজেলার ৫টি ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন। 

খোকন তালুকদার বলেন, আমরা মনে করি নির্বাচনের আগেও যেভাবে অপপ্রচার হয়েছিল বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য বটবাহিনী মিডিয়ার মাধ্যমে বিএনপিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি মনেকরি, নির্বাচনের আগে যেহেতু সেই ষড়যন্ত্র সফল হয়নি ভবিষ্যতেও কোনো অপশক্তি অপপ্রচার করে এই অগ্রযাত্রাকে থামাতে পারবে না। 

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্যসচিব কামরুল হাসান, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম মুন্সীসহ সদর উপজেলার কেন্দুয়া, মস্তফাপুর, ঘাটমাঝি, ঝাউদী, খোয়াজপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 

 রফিকুল ইসলাম /হীরা/

১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক
সহকারী পরিচালক তৌহিদুর রহমান মন্ডল রাজু। ছবি: খবরের কাগজ

১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশকে বয়কটের ঘোষণা দিয়ে প্রচার-প্রচারাণাকে প্রতারণার নামান্তর বলে জানিয়েছেন খেলাফত মজলিস রংপুর মহানগরের সভাপতি ও রংপুর বিভাগের সহকারী পরিচালক তৌহিদুর রহমান মন্ডল রাজু।

শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন,স্থানীয় সংগঠন খেলাফত মজলিসের জেলা এবং মহানগর কমিটি আগামী শনিবার( ১১ জুলাই) ১১ দলীয় ঐক্যের সমাবেশ বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সমঝোতা ঐক্যের নেতৃত্বে যে সংগঠনটি আছে তারা জেনেবুঝে শুনে প্রতারণামূলক নাম ভাঙ্গিয়ে রংপুর অঞ্চলে মাইকিংও পোস্টারিং করছে ,যা অত্যন্ত দুঃখজনক এবং প্রতারণার নামান্তর। খেলাফত মজলিস ১১ দলীয় নির্বাচনী সমঝোতার শরিকদল। বিগত দিনে দেখে এসেছি খেলাফত মজলিসের সাথে ইতিমধ্যে বৈষম্যমূলক অবহেলা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য করেছে।

রাজু বলেন, আগামী শনিবার (১১ জুলাই) রংপুর বিভাগীয় একটি সমাবেশ হতে যাচ্ছে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত  আজাদ  উক্ত সমাবেশে আসবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি পূর্বান্হে সংগঠনকে অবহিত করা হয়েছে এবং এও অবহিত করা হয়েছে যেহেতু তিনি এই সমাবেশে রংপুর আসতেছেন না সেহেতু পোস্টার মাইকিং সহ অন্যান্য কোন প্রচার প্রচারণা যেন করা না হয়।

কারণ হিসেবে তিনি বলেন, খেলাফত মজলিস একটি  দায়িত্বশীল ইসলামী সংগঠন এবং ইসলামী নৈতিকতাকে সর্বোপরি ধারণ করার চেষ্টা করে আসছে। কিন্তু ১১ দলীয় জোটের সমঝোতা ঐক্যের নেতৃত্বে যে সংগঠনটি আছে তারা তাদের অনৈতিক এবং অন্যান্য খবরদারি করে একটি বিষয়ে অবগত হওয়ার পরেও জেনে বুঝে শুনে প্রতারণামূলক নাম ভাঙ্গিয়ে রংপুর অঞ্চলে আমিরের আগমনের বার্তা দিয়ে মাইকিং ও পোস্টারিং করছে যা অত্যন্ত দুঃখজনক এবং প্রতারণার নামান্তর।

১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। একতরফাভাবে এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন।

এমতাবস্থায় রংপুরবাসীকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, স্বনামধন্য একজন আলেমেদীনের নৈতিকতাকে সামনে রেখে তারা এই প্রচারণা চালিয়ে জনমত গঠন ও তৌহিদীজনতা তথা গোটা দেশবাসীকে ধোকা দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সংগঠন হিসেবে আগামী শনিবার ১১ জুলাইয়ের প্রোগ্রামকে বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

সেই সঙ্গে তিনি আহ্বান করেন, পোস্টারে যে নাম ব্যবহার করা হয়েছে এই পোস্টারগুলো দেয়াল থেকে প্রত্যাহার করা এবং  অবিলম্বে মাইকিং বন্ধ করা হোক।

এ সময় হুশিয়ারি দিয়ে তৌহিদুর রহমান মন্ডল রাজু বলেন, অবৈধ প্রচার-প্রচারণাকে সামনে রেখে যদি কোন পরিস্থিতির উদ্ভব হয় এর জন্য সংশ্লিষ্ট সংগঠনটি দায়ী থাকবে, এবং ভবিষ্যতে এর জন্য জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।

শনিবার (১১ জুলাই) বেলা ২টা ৩০মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ও শরীক দলের নেতৃবৃন্দ।

সেলিম সরকার/অন্তরা/