সময় জানতে বা জানাতে আমরা নানা ধরনের ডিজিটাল ঘড়ি ব্যবহার করি কিন্তু কখনও কি ভেবেছি—প্রাচীন ঘড়িগুলো কীভাবে চলত? দেখতে কেমন ছিল সেগুলো? কে বা কারা আবিষ্কার করেছিলেন প্রথম ঘড়ি? আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হাতিঘড়িটি আবিষ্কার করেছিলেন কোন মুসলিম বিজ্ঞানী? কীভাবে চলত বিশাল আকৃতির এ ঘড়িটি?
আপনি কি জানেন—টিকাদান পদ্ধতি আবিষ্কারের নেপথ্যে মুসলিম বিজ্ঞানীদের নাম জড়িত? অ্যাডওয়ার্ড জেনার ও লেডি মন্টেগুকে টিকাদান পদ্ধতির অন্যতম পথিকৃত বলা হলেও সত্য ইতিহাস হলো, ৩০০ বছর আগে তুরস্ক থেকে লেডি মন্টেগুর মাধ্যমে ইংল্যান্ডে সর্বপ্রথম টিকাদান পদ্ধতির প্রচলন হয়।
হাজার বছরের স্বপ্ন ও সাধনায় আকাশে উড়ছে মানুষ। অত্যাধুনিক সব বিমান-উড়োজাহাজ বানাতে সফল হয়েছে তারা। নবম শতকের কর্ডোভার আব্বাস ইবনে ফিরনাস ছিলেন প্রথম মুসলিম এবং সম্ভবত প্রথম মানুষ তিনি, যিনি সফলভাবে উড্ডয়ন করেছিলেন।
আপনি কি জানেন—কফি, ঘড়ি, দাবাখেলা, ধাঁধাযন্ত্র, সুগন্ধি, লাইফস্টাইল পণ্য এবং ক্যামেরা আবিষ্কার করেছিলেন কোন কোন মুসলিম বিজ্ঞানী?
কৃষিবিপ্লব, পানি সরবরাহ, বাঁধ নির্মাণ, বায়ুকল, বস্ত্র ও কাগজ আবিষ্কারসহ মৃৎশিল্প, কাচের শিল্প-কারখানা, মণিমুক্ত-অলংকার ও মুদ্রার প্রচলনে মুসলিম বিজ্ঞানীদের অবদানের ইতিহাসগুলো আপনার জানা আছে কি?
এমন সব মৌলিক আবিষ্কার-উন্নয়নের নেপথ্যে মুসলিম বিজ্ঞানীদের অবদান রয়েছে; যেসব মৌলিক আবিষ্কারের ওপর ভিত্তি করে আধুনিক সভ্যতার আবিষ্কারের সংখ্যা হাজারের ঘর পেরিয়ে লাখের ঘরে পৌঁছেছে।
বিশ্ব সভ্যতার নেপথ্যে মুসলিম সভ্যতার অবদানের ইতিহাস জানতে, আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং আবিষ্কার ও উন্নয়নের নেপথ্যে মুসলিম বিজ্ঞানীদের অবদানের শেকড়সন্ধানী ইতিহাস পড়তে সংগ্রহ করুন প্রফেসর সেলিম টিএস আল-হাসসানি রচিত ন্যাশনাল জিওগ্রাফিক থেকে প্রকাশিত 1001 Inventions:The Enduring Legacy of Muslim Civilization নামের বিশ্ববিখ্যাত গ্রন্থের বাংলা অনুবাদ গ্রন্থ মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার।
বসতবাড়ি, বিদ্যালয়, বাজার, নগর, হাসপাতাল, পৃথিবী ও মহাবিশ্ব শিরোনামের মোট ৮টি অধ্যায়ে এক শতাধিক বিষয়ভিত্তিক অসংখ্য-অগণিত আবিষ্কার ও উন্নয়নের নেপথ্য ইতিহাস সংকলিত হয়েছে এ গ্রন্থে। পাশাপাশি যুক্ত করা হয়েছে মুসলিম সভ্যতার উন্নয়নের সময়কাল ও মুসলিম সভ্যতার প্রধান প্রধান অবদানের মানচিত্র শিরোনামের দুটি ব্যতিক্রমধর্মী টাইমলাইন।
বাংলা ভাষায় বইটি অনুবাদ করেছেন বেস্টসেলার বই প্রোডাক্টিভ মুসলিমের অনুবাদক মিরাজ রহমান এবং ব্যবস্থাপনা ও উন্নয়ন বিশেষজ্ঞ মো. আবুল বাশার। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি সুলতানস থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেইজে।
বই: মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার
লেখক: প্রফেসর সেলিম টিএস আল-হাসসানি
অনুবাদক: মিরাজ রহমান ও মো. আবুল বাশার
প্রকাশক: সুলতানস
পৃষ্ঠাসংখ্যা: ৩৮০
মুদ্রিত মূল্য: ৭০০/- টাকা
মোবাইল: ০১৮১০০১১১২৫
লেখক: আলেম ও সাংবাদিক