ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
‘স্পেনকে ভয় নয়, সম্মান’ মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড! ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর রেফারির মৃত্যু ১৩ বছর পর আবারও ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে আত্মহত্যা করার বার্তা! বিশ্বকাপ খেলা ফুটবলারের ‘রহস্যজনক’ মৃত্যু, তদন্তে পুলিশ ৪ দলের মধ্যে কার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার সিরাজগঞ্জে ব্যতিক্রমী 'আর্জেন্টিনা বটগাছ' ফেসবুকে ভিসি-প্রশাসনের সমালোচনা, জকসু সদস্য জাহিদকে তলব ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে: সড়ক পরিবহণমন্ত্রী ইবির প্রধান ফটকের জুলাই স্মৃতি মুছে ‘জুলাই ফলক’ তৈরির পরিকল্পনা অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড বঙ্গোপসাগরে ট্রলারডুবি: কুতুবদিয়ার ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ ‘মাদক বহনকারীরা জেলে, কিন্তু কারবারিরা সংসদে কেন?’ ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খোলা হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটির ৬ উপজেলায় বন্যার শঙ্কা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ সংসদের বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ হুইপের তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা বঙ্গোপসাগরে ট্রলারডুবে কুতুবদিয়ার ৫ জেলে নিখোঁজ বৃষ্টির সময় কেন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দেখলেন প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানোর গল্প বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাতকানিয়ায় বন্যায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি চা-শিল্পের সংকট ও টেকসই উন্নয়নের পথ

বসুন্ধরার বর্ণিল জয়ে কিংস অ্যারেনা আলোকিত

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১০:২৩ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৫ এএম
বসুন্ধরার বর্ণিল জয়ে কিংস অ্যারেনা আলোকিত

প্রতিকুলতাকে জয় করে নিজেদের আঙ্গিণায় দারুণ অভিষেকে রাঙিয়েছে বসুন্ধরা কিংস। ভারতের লিগ চ্যাম্পিয়ন উড়িষ্যা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

বসুন্ধরা কিংসের জন্য এটি শুধু একটি জয়ই নয়, অনেক গৌরব মাখাও। এফসি কাপে প্রথম  ম্যাচে মালদ্বীপের মালেতে মাজিয়া ক্লাবের কাছে ৩-১ গোলে হেরে বেকায়দায় ছিল লাল-সবুর্জে প্রতিনিধিত্ব করা ক্লাবটি। পরের রাউন্ডে  যাওয়ার  লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়টি ছিল তাদের জন্য খুবই  গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচটি তারা খেলতে নেমেছিল নিজেদের কিংস অ্যারেনায়। যে ম্যাচটি ছিল আবার কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের  প্রথম আর্ন্তজাতিক ম্যাচ। এমন ম্যাচে আবার তারা সেরা ৫ খেলোয়াড়কে ছাড়াই খেলতে নেমেছিল। ৫ খেলোয়াড় না খেলার কারণ ছিল ক্লাব থেকে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল মাজিয়ার বিপক্ষে শৃংখলা ভঙ্গের কারণে।

নিষেধাজ্ঞা পাওয়া পাঁচ ফুটবলার ছিলেন  আনির্সু রহমান জিকো, শেখ মোরসালিন, তপু বর্মন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন। এই পাঁচ জর্নে প্রথম তিনজন ছিলেন আর্বা সেরা একাদশের। আবার পাঁচ গোলের  ম্যাচে প্রথম গোলও হজম করতে হয়েছিল। শেষ পর্যন্ত সব প্রতিকুলতাকে দূরে ঠেলে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।দলের পক্ষে ডরিয়েলেটন ২টি ও মিগেইল ১টি গোল করেন । উড়িষ্যার পক্ষে মিয়েগো মিরিসিও ও লালরিনজুয়ালা।

শুরু থেকেই প্রধান্য বিস্তার  করে খেলতে থাকা কসুন্ধরা কিংস গোল হজম করে খেলার ধার্রা বিরুদ্ধে। ১৯ মিনিটে মাওয়ামিং  থাঙ্গার থ্রো থেকে বল পেয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার  দিয়াগো মরিসিও  গোল করেন। উৎফুল্ল থাকা কিংসের দর্শকদের মাঝে নেমেত আসে নিরবতা। সেই নিরবতাকে আর্বা জাগিয়ে তুলেন মিগেইল। ৩৮ মিনিটে ডান দিক দিয়ে বল। নিয়ে ঢুকে রবসন যে ক্রস করেন তাতে মাথা লাগিয়ে গোল করেন। পরিশোধ করলে জেগে উঠে কিংস অ্যারেনা। এই উল্লাস  থামতে না থামতেই আর্বা সেখানে ঢেউ লাগান ডেরিয়েলটন। ৪৫ মিনিটে বিশ^নাথের  থ্রো থেকে বল পেয়ে রাকিব যে নিখুঁত ক্রস করেন, তা থেকে হেড করে লক্ষ্য  ভেদ করেন ডোরিয়লটন। আনন্দ চিত্তেই  কিংসের  ফুটবলার  যান বিরতিতে। এদিকে  গ্যালারিতে তখন সমর্থকদের উল্লাস বহমান।

বিরতির পর খেলা শুরু হলে গ্যালারি আবারও চাঙ্গা হয়ে উঠে ৫৪ মিনিটে। রবসনের  থ্রো থেকে ডোরিয়েলটন ঠান্ডায় মাথায় গোল করেন। পরে তিনি একাধিক সুযোগ নষ্ট করলে হ্যাটট্রিক বঞ্চিত হন। তার গোল করতে না পার্রা বিপরীতে ৫৭ মিনিটে একটি গোল হজম করতে হয় স্বাগতিকদের।  সাকামর্তো ক্রস থেকে  লালরিনজুয়ালা গোলটি করে ব্যবধান কমিয়ে আনেন ( ৩-২)। এই ব্যবধানেই শেষ  পর্যন্ত  খেলা শেষ হলে রার্তে আধারেও  কিংস অ্যারেনা আলোকিত হয়ে ওঠে।

 

‘স্পেনকে ভয় নয়, সম্মান’

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:০০ এএম
‘স্পেনকে ভয় নয়, সম্মান’
গোলের পর উদ্‌যাপনে স্পেনের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া থেকে আর মাত্র একধাপ দূরে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে শেষ বাধাটি সহজ নয়। ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ। তাদেরকে হারিয়েই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করতে হবে দিদিয়ের দেশমের শিষ্যদের। আজ (১৪ জুলাই) রাতে ডালাসে প্রথম সেমিফাইনালকে সামনে রেখে ফরাসি শিবিরে যেমন রয়েছে আত্মবিশ্বাস, তেমনি রয়েছে প্রতিপক্ষের প্রতি যথেষ্ট সম্মানও।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম শুরু থেকেই নিজের দলকে বাস্তববাদী থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, সেমিফাইনালে ওঠাই শেষ লক্ষ্য নয়, আসল কাজ এখনো বাকি। বিশ্বকাপ শুরুর আগে যেমন তিনি বলেছিলেন, অতীতের সাফল্য নয়, বর্তমানের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারও সেই দর্শনেই দলকে এগিয়ে নিতে চান তিনি। দেশমের বিশ্বাস, স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হলে ফ্রান্সকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে দিতে হবে। 

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও একই সুরে কথা বলেছেন। তার ভাষায়, ‘বিশ্রামের একটাই উপায়– জয়। জয় না পাওয়া পর্যন্ত স্বস্তি নেই। আমরা সেমিফাইনালে উঠেছি, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।’ এমবাপ্পের এই মন্তব্যেই স্পষ্ট, ফ্রান্স আত্মতুষ্টিতে ভুগছে না; বরং আরও একটি বড় মঞ্চ জয়ের জন্য মরিয়া।

দলের অভিজ্ঞ ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে স্পেনকে নিয়ে বাড়তি উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ। তার মতে, স্পেনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে তাদের সামর্থ্যকে অবহেলা করারও সুযোগ নেই। বিশেষ করে লামিনে ইয়ামালকে ঘিরে অতিরিক্ত পরিকল্পনার বদলে পুরো দলকে নিয়েই ভাবতে চান তিনি। কোনাতে বলেন, ‘স্পেন শুধু একজন ফুটবলারের দল নয়। তারা সমষ্টিগতভাবে দারুণ। আমরা কাউকে ভয় পাই না, তবে প্রতিপক্ষকে সম্মান করি এবং তাদের জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছি।’ 

একই ধরনের বার্তা দিয়েছেন ডিফেন্ডার ম্যাকসেন্স লাকারিক্স। তার মতে, ইয়ামালের প্রতিভা অসাধারণ হলেও ফ্রান্স নিজেদের শক্তির ওপরই ভরসা রাখছে। তিনি বলেন, ‘আমরা জানি স্পেন কতটা ভালো দল। কিন্তু আমরাও এখানে কাকতালীয়ভাবে আসিনি। আমরা বিশ্বাস করি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় আমাদেরই হবে।’ 

বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপপর্বে টানা তিন জয়ের পর নকআউট পর্বে সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। অন্যদিকে স্পেনও শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে এসেছে, মাত্র একটি গোল হজম করে সেমিফাইনালে পৌঁছেছে। ফলে ডালাসের এই লড়াইকে অনেকেই আগাম ফাইনাল বলেই মনে করছেন। 

সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টে স্পেনের কাছে একাধিকবার হেরেছে ফ্রান্স। সেই স্মৃতিও নিশ্চয়ই ফরাসিদের মনে রয়েছে। তবে এবার দেশমের দল প্রতিশোধের মঞ্চ হিসেবেই দেখছে এই সেমিফাইনালকে। আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং তারকাসমৃদ্ধ স্কোয়াড নিয়ে তারা বিশ্বাস করছে– আর মাত্র একটি জয়ই তাদের আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:১৮ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:১৯ এএম
ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা
অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ নেভি ব্লু অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই এই গাঢ় নীল জার্সি পরে খেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপপর্বে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচে লিওনেল মেসির দল জয় পায় ৩-১ গোলে।

তবে জার্সি নির্বাচনের পেছনে শুধু ফিফার নিয়ম নয়, আর্জেন্টিনার গণমাধ্যমে এটিকে সৌভাগ্যের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দুটি স্মরণীয় জয়ের সঙ্গে এই নীল জার্সির সম্পর্ক রয়েছে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচেই দিয়েগো ম্যারাডোনা বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল করেন। এরপর ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা।

অবশ্য ২০০২ বিশ্বকাপে জার্সির রঙ বদলানোর পর সুখকর স্মৃতি ছিল না আর্জেন্টিনার জন্য। জাপানে অনুষ্ঠিত গ্রুপপর্বের ম্যাচে ইংল্যান্ড লাল জার্সি এবং আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি পরে মাঠে নামে। সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় ইংল্যান্ড।

ফিফার নিয়ম অনুযায়ী, দুই দলকেই সাধারণত নিজেদের প্রথম পছন্দের জার্সি পরার সুযোগ দেওয়া হয়। তবে দুই দলের জার্সির রঙে মিলের সম্ভাবনা থাকলে দর্শকদের সুবিধা এবং রঙ শনাক্তে সমস্যায় থাকা সমর্থকদের কথা বিবেচনা করে গাঢ় ও হালকা রঙের মধ্যে পার্থক্য রাখা হয়।

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পথে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়েছে। অন্যদিকে ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

বুধবার (১৫ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের ফাইনালে উঠার লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এসজি/

বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর রেফারির মৃত্যু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৪২ এএম
বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর রেফারির মৃত্যু
রব ডিপেরিঙ্ক। ছবি: সংগৃহীত

মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিঙ্ক। চলতি বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার দুই মাস পর সোমবার (১৩ জুলাই) নিজ বাসভবনের সামনের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ডিপেরিঙ্ককে বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্যানেলের জন্য নির্বাচিত করা হয়েছিল। কিন্তু যুক্তরাজ্যে একটি মামলায় জড়ানোর পর মে মাসে তাকে সেই তালিকা থেকে সরিয়ে দেয় ফিফা। যদিও পরে প্রমাণের অভাবে মামলাটি বাতিল হয়ে যায়।

ডিপেরিঙ্কের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘রব ডিপেরিঙ্কের মৃত্যুর খবরে আমরা হতবাক ও গভীরভাবে শোকাহত। আমরা একজন সম্মানিত রেফারিকে হারালাম। তবে সর্বোপরি, আমরা হারালাম একজন ভালো মানুষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে।’

গত এপ্রিলে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে ডিপেরিঙ্ককে গ্রেপ্তার করেছিল ব্রিটিশ পুলিশ। তবে তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় মামলাটি আর এগোয়নি।

ওই ঘটনায় নিজের হতাশা প্রকাশ করে ডিপেরিঙ্ক ডাচ সংবাদমাধ্যম ডি টেলিগ্রাফকে বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে ভুল অভিযোগ আনা হয়েছে এবং বিষয়টি আমাকে খুব কষ্ট দিয়েছে। শুরু থেকেই আমি পুলিশকে তদন্তে সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফা ও কেএনভিবিকেও (ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন) সবকিছু জানিয়েছি।’

তিনি আরও বলেছিলেন, ‘কেএনভিবি যেভাবে আমাকে সমর্থন করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে বিশ্বকাপে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমি অবশ্যই হতাশ।’

রব ডিপেরিঙ্ক ২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে রেফারিং করছিলেন। এ ছাড়া ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তিনি ভিএআর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এসজি/ 

১৩ বছর পর আবারও ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৫৩ এএম
১৩ বছর পর আবারও ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ
স্লাভেন বিলিচ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব ছাড়েন জ্লাতকো দালিচ। তার জায়গায় পুরোনো মুখ স্লাভেন বিলিচকে নিয়োগ দিয়েছে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন। ৫৭ বছর বয়সী এই কোচ এর আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার দায়িত্বে ছিলেন।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া। হারের পর কোচের পদ থেকে পদত্যাগ করেন দালিচ।

দায়িত্ব নেওয়ার পর ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বিলিচ বলেন, ‘খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ক্রোয়েশিয়াকে ফুটবলের অভিজাত পর্যায়ে ধরে রাখতে প্রয়োজনীয় শক্তি, উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তা এনে দেওয়া আমার দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জ শুরু করতে পেরে আমি সত্যিই আনন্দিত। ২০০৬ সালের তুলনায় এখন আমি আরও পরিণত ও অভিজ্ঞ কোচ, তবে ক্রোয়েশিয়াকে শক্তিশালী, সাহসী ও সফল দেখতে আমার আগ্রহ ও অনুপ্রেরণা আগের মতোই আছে।’

খেলোয়াড় হিসেবেও ক্রোয়েশিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিলিচ। জাতীয় দলের জার্সিতে তিনি ৪৪টি ম্যাচ খেলেছেন এবং তিনটি গোল করেছেন। ইউরো ১৯৯৬ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন তিনি।

এসজি/

হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে আত্মহত্যা করার বার্তা!

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:২২ এএম
হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে আত্মহত্যা করার বার্তা!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর ভয়াবহ অনলাইন নিপীড়নের শিকার হয়েছেন নরওয়ের ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথ। বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ স্টালে সোলবাক্কেন।

ম্যাচে নরওয়ে ১-০ গোলে এগিয়ে থাকার সময় পাল্টা আক্রমণে উঠে গোল করার দারুণ সুযোগ পান সরলথ। সে সময় ফাঁকায় থাকা আর্লিং হালান্ডকে পাস না দিয়ে নিজেই শট নেন তিনি। তবে ইংল্যান্ডের ডিফেন্ডার সেই শট ঠেকিয়ে দেন। এর কয়েক মিনিট পরই সমতায় ফেরে ইংল্যান্ড। পরে অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেমিফাইনালে উঠে তারা।

ম্যাচের পর সরলথের বান্ধবী লেনা সেলনেস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, সরলথকে উদ্দেশ্য করে অসংখ্য বিদ্বেষপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। এমনকি কিছু বার্তায় তাকে আত্মহত্যা করার মতো মন্তব্যও করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্টালে সোলবাক্কেন বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। আমি ছেলেদের বলি, বিশেষ করে এমন দিনের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকতে। এর বাইরে বলার কিছু নেই। সব দিক থেকেই এসব আচরণ সম্পূর্ণ অযৌক্তিক।’

এদিকে ম্যাচ শেষে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন ৩০ বছর বয়সী সরলথ। তিনি বলেন, ‘সেই মুহূর্তে আমার প্রথম ইচ্ছাই ছিল আর্লিংকে পাস দেওয়া। কিন্তু আমার মনে হয়েছে পাস দেওয়ার সুযোগ ছিল না। কারণ জন স্টোনস পাসের পথটি বন্ধ করে দিয়েছিল। তাই আমি শট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

এসজি/