ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার মাশহাদে সমাহিত হলেন খামেনি ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০ হামে মৃত্যু ৭৪৭, এক দিনেই শনাক্ত ৯৪৬ মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প চট্টগ্রাম-২ আসনের এমপি হলেন সরোয়ার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, আশাবাদ ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দুইটি বিল প্রত্যাহার এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায় দুই বছর পর খুলল আখাউড়া-ভারত ভ্রমণ ভিসার পথ মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত

টেস্ট সিরিজ জয় শান্তকে প্রধান উপদেষ্টার ফোন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
শান্তকে প্রধান উপদেষ্টার ফোন
ছবি: সংগৃহীত

ম্যাচ জয়ের পর প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার পর মাঠে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর হুট করে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছিল অধিনায়ক ফোনে কারও সঙ্গে কথা বলছেন। একটু পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যায় বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসের ফেসবুক স্ট্যাটাসের পর। সেখানে তিনি লেখেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি।’ অধিনায়ককে ফোন দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি সংবর্ধনা দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা।

ম্যাচের সব আনুষ্ঠানিকতা শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে কী কথা হয়েছে, সেটা পরিষ্কার করেন নাজমুল। তিনি বলেন, ‘ড. ইউনূস স্যার কল করেছিলেন। তিনি আমাদের দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন। ওনারা অনেক খুশি এবং দেশে ফিরলে দেখা করতে চেয়েছেন দলের সবার সঙ্গে।’

প্রথমবার টেস্ট সিরিজ জয় তো বটে, সব সংস্করণ মিলিয়ে পাকিস্তানের মাটিতে প্রথমবার বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এমন জয়ের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধিনায়ক শান্তকে ফোন দিয়ে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’ এ ছাড়া দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও অধিনায়ককে জানিয়েছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য আসবে। সরকার সে জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিনন্দন বার্তায় তিনি  বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানিয়ে বলেন, ‘পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল সারা বিশ্বে বাংলাদেশের জন্য যে ঈর্ষণীয় সম্মান বয়ে নিয়ে এসেছে, তাতে আমি অভিভূত। আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’ মোহামেডান ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদ-উজ-জামান অভিনন্দন বার্তায় বলেন, ‘বাংলাদেশের এই জয় টেস্ট ক্রিকেটে নতুন দিনের যাত্রা শুরু হলো। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। অভিনন্দন জানাই নাজমুল হোসেন শান্ত ও তার দলকে।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।  তিনি  বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ।’ জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার তামিম ইকবাল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এটা স্রেফ অসাধারণ...২৬ রানে ৬ উইকেট হারিয়ে সেখান থেকে ২-০ ব্যবধানে সিরিজ জয়! কী দারুণ ঘুরে দাঁড়ানো! দলকে বড় অভিনন্দন...এটা অনেক দিন স্মরণ রাখা হবে।’

দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০১ এএম
দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার
জ্যারেল কোয়ানসা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। দলের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আগামী শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং জিতলে আগামী সপ্তাহে আর্জেন্টিনা বা সুইজারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন কোয়ানসা। ম্যাচের ৫৪ মিনিটে হেসুস গালিয়ার্দোর ওপর বেপরোয়া স্লাইডিং ট্যাকল করার ঘটনায় ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

লাল কার্ডের কারণে স্বাভাবিকভাবেই নরওয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েন তিনি। তবে ‘গুরুতর ফাউল’ করায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা। 

ফিফা নিশ্চিত করেছে, আচরণবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ ভঙ্গের দায়ে কোয়ানসাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ওই ধারায় গুরুতর ফাউল করলে দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে।

কোয়ানসা ছিটকে যাওয়ায় রাইট-ব্যাক পজিশন নিয়ে বড় সংকটে পড়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। কেননা রিস জেমস ঘানার বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর আর মাঠে নামেননি।

অন্যদিকে, জেড স্পেন্সও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচে কেবল বদলি হিসেবে বেঞ্চে জায়গা পেয়েছিলেন। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে রক্ষণভাগ নিয়ে টুখেলের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।

এসজি/

ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:২৭ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১১:২৯ পিএম
ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই।

এর আগে, ৮ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। যেখানে ফ্রান্সের জয় ৬ ম্যাচে, আর বাকি দুটি হয়েছে ড্র। 

২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তবে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা। এবার তাদের সামনে সুযোগ রয়েছে আরও একবার সেমিফাইনালে উঠার। তাহলে তৃতীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠার কীর্তি গড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

সেমিফাইনালে উঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে ফ্রান্সকেই এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬২.২ শতাংশ। অন্যদিকে, মরক্কোর জয়ের সম্ভাবনা ১৫.৭ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২২.১ শতাংশ।

এসজি/

হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম
হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হঠাৎ দিক হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হেরে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) হারারেতে ২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে সঠিক পথেই ছিল সফরকারীরা। কিন্তু মাঝ পথে হয়ে যায় গড়বড়। ফলে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের ফিফটির পরও ১৩ রানে হেরে যায় মেহেদী হাসানের মিরাজের দল।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৪১ রানের পুঁজি নিয়েও ২৫ রানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ফলে এক ম্যাচ হাতে থাকতেই ২-০তে সিরিজ নিশ্চিত করল তারা। সফরের শুরুতে একমাত্র টেস্টেও মাত্র তিন দিনে হেরে যায় বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত হারের বৃত্তে বন্দি টাইগাররা।

এই হারটিকে বিস্ময়করই বলতে হবে। লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১২২ রান তুলে ফেলেছিল সফরকারীরা। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রতিপক্ষকে জয় উপহার দিয়েছে টাইগাররা। তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েছিলেন হৃদয় ও তানজিদ। ৭০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলে ফিরেন তানজিদ। পরে হৃদয় ৯০ বলে ৫ চারে ৬০ রান করে বিদায় নেন। এরপর নুরুল হাসান সোহানের ৪১ বলে ৩৮ ও অধিনায়ক মিরাজের ৩৩ বলে ২৭ রানের ইনিংসের পরও ১১ বল হাতে থাকতে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মিরাজ শেষ ব্যাটার হিসেবে আউট হন। জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন রিচার্ড নাগারাভা।

এর আগে টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী বাংলাদেশ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরা চাপে পড়লেও ওপেনার বেন কারেন ধাক্কা সামলে নেন। ইংলিশ বংশোদ্ভূত এই ওপেনার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন। ৯ চারে ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁ হাতি। আট নম্বরে নেমে ২ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন ব্র্যাড ইভান্স। ক্যারিয়ারে প্রথম ফিফটির পথে তাসকিন আহমেদের করা ইনিংসের শেষ ওভারে তিন ছক্কা ও এক চারে ২২ রান তোলেন তিনি।

কারেন-ইভেন্স অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে আসে ৮০ বলে ৯৯ রান। সুবাদে ৬ উইকেটে ২৪৭ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুয়ের বেন কারেন।

তোফায়েল/নাঈম

লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি
আর্জেন্টাইন রেফারি ফ্যাকুন্দো তেয়ো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে আরেকটি নাম; আর্জেন্টাইন রেফারি ফ্যাকুন্দো তেয়ো।

কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত এই রেফারির বাঁশি মানেই ফুটবলারদের বাড়তি সতর্কতা। কারণ, ফুটবল ইতিহাসে এক ম্যাচে ১০টি লাল কার্ড দেখানোর বিরল রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

২০২২ সালে আর্জেন্টিনার ট্রফেও দে কাম্পেওনেস ফাইনালে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের উত্তপ্ত ম্যাচ পরিচালনা করেছিলেন তেয়ো। অতিরিক্ত সময়ে রেসিংয়ের জয়সূচক গোলের পর দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ ছড়িয়ে পড়লে একে একে ১০টি লাল কার্ড দেখান তিনি। এর মধ্যে সংঘর্ষের পরপরই ছয়জনকে মাঠ ছাড়তে বাধ্য করেন। খেলোয়াড়সংখ্যা সাতজনের নিচে নেমে যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

শুধু ওই ম্যাচই নয়, ২০১২ সালে রেফারিং ক্যারিয়ার শুরুর পর থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলে দুই হাজারের বেশি হলুদ কার্ড এবং ৭৫টির বেশি লাল কার্ড দেখিয়েছেন তেয়ো। নিয়ম প্রয়োগে কোনো ছাড় না দেওয়াই তার পরিচয়।

এবারের বিশ্বকাপেও ইতোমধ্যে দুটি গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। প্রয়োজন হলে কার্ড দেখাতে এক মুহূর্তও দেরি করেননি। তাই ফ্রান্স-মরক্কোর মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে তার উপস্থিতি বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে ফ্রান্সের কয়েকজন ফুটবলারকে থাকতে হবে সতর্ক। আক্রমণভাগের তারকা মাইকেল ওলিসে এই ম্যাচে হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে উঠলেও পরের ম্যাচে খেলতে পারবেন না।

বিশ্বকাপের নকআউট ম্যাচ এমনিতেই স্নায়ুচাপের। তার ওপর দায়িত্বে যদি থাকেন ফ্যাকুন্দো তেয়োর মতো কঠোর রেফারি, তাহলে সামান্য ভুলও দলের জন্য বড় মূল্য ডেকে আনতে পারে। তাই ফ্রান্স-মরক্কো লড়াইয়ে ফুটবলের পাশাপাশি নজর থাকবে রেফারির বাঁশির দিকেও।

এএফ/

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী
ছবি: খবরের কাগজ

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬ এর প্রতিদিনের অনলাইন কুইজে অংশ নিয়ে ২২ জুন থেকে ৪ জুলাই ২০২৬ এর বিজয়ীরা হলেন: সুমন ভৌমিক, ৮৮ মোকরবা রোড, নগরখানপুর, নারায়ণগঞ্জ; জাহিদুল ইসলাম, ফার্মগেট, ঢাকা; ভাস্কর সেন গুপ্ত, রাউজান, চট্টগ্রাম; নাজমিন নাগার, নাখালপাড়া, ঢাকা; লিপি রায়, আজিমপুর ঢাকা; সাঈদ বিন হুদা, সীতাকুন্ড, চট্টগ্রাম; তাসলিমা হাসনাত, আগ্রাবাদ, চট্টগ্রাম; ডা. নীখিল চন্দ্র সাহা, আজিমপুর ঢাকা; নীলশ্রী সাহা, লালবাগ, ঢাকা; প্রীতিলতা সরকার, সাভার, ঢাকা; মিমি আফরোজ, ময়লাপোতা, খুলনা; বিনয় দত্ত, উত্তরা, ঢাকা; খাইরুল আনাম, বিজুল কঞ্চিগাড়ি, বিরামপুর, দিনাজপুর।

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজে অংশ নিতে লিংকে ক্লিক করুন  https://www.khaborerkagoj.com/fifa-worldcup-2026