হেডিংলি ভেন্যুটা একটু বিশেষই বলা চলে ইংল্যান্ড ক্রিকেটের জন্য। ২০১৯ অ্যাশেজের কথা নিশ্চয়ই মনে আছে সবার। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ একা লড়ে জিতিয়েছিলেন বেন স্টোকস। এবার সেই হেডিংলিতেই ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ভারতে হারাল ইংলিশরা স্টোকসের নেতৃত্বেই।
ইতিহাসে ভারতে একবারই হেরেছিল ৩৫০ এর বেশি রানের পুঁজি নিয়ে। দ্বিতীয়বার যখন হারল, তখনও প্রতিপক্ষ সেই ইংল্যান্ডই। ৩৭১ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই টপকে গেছে স্বাগতিকরা।
এই মাঠে সবচেয়ে বেশি ৪০৪ রান করে জিতেছে অস্ট্রেলিয়া ১৯৪৮ সালে। ইংল্যান্ডকেই হারিয়েছিল অজিরা। ইংলিশরা গতকাল (২৪ জুন) যা করেছে সেটি রেকর্ড না হলেও চতুর্থ ইনিংসে এই রান টপকে জয় মোটেই সহজ সাধ্য কিছু ছিল না।
এরপরও কাজটা সহজ হয়েছে বেন ডাকেট ও জ্যাক ক্রলির ১৮৮ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে। বিনা ২১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরুর পর, তার ব্যাট চলেছে পূর্ণ আত্মবিশ্বাসে। ক্রলি ৬৫ রান করে ফিরলেও ডাকেট করেছেন ১৪৯ রান।
প্রথম উইকেটের পতনে ভারত আশা দেখতে থাকে ম্যাচে ফেরার। না দেখার কোনো কারনণও তো নেই। প্রসিধ কৃষ্ণা ক্রলিকে ফেরানোর কয়েক বলের ব্যবধানে ফেরান ৮ রান করা ওলি পোপকেও।
২৫৩ রানে ভারতের মূল বাধা ডাকেটকে তুলে নেন শার্দুল ঠাকুর। পরের বলেই আরেক আতঙ্ক হ্যারি ব্রুককে ফিরিয়ে জমিয়ে তোলার ইঙ্গিত দেন ম্যাচ। অবশ্য তাতে লাভ হয়নি। জো রুটের সঙ্গে বেন স্টোকসের ৪৯ রানের জুটি হয়। সেই জুটিতে দলের সংগ্রহ ৩০০ পার হয়।
এরপর অধিনায়ক বোন স্টোকস জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে ৩৩ রান করে। বিপদ হতে পারে এমন পরিস্থিতি তৈরি হওয়ার পরও তেমন কিছু হতে দেননি জো রুট। তার অপরাজিত ৫৩ ও জেমি স্মিথের ৪৪ রানে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে ইংল্যান্ডের ৫ উইকেটের জয় নিশ্চিত হয়ে যায়।