ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী চিনিকল চালুর দাবিতে ঢাকায় বড় কর্মসূচির ঘোষণা তারাকান্দায় মাদক সেবন করায় তিনজনের কারাদণ্ড আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনার দায়িত্বে ফরাসি রেফারি বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রকাশ, শীর্ষে কোন বিভাগ? মিশরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: আইনমন্ত্রী স্বেচ্ছাচারিতার অবসান, জবাবদিহিতা ফিরেছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রস্তাবিত বিলে বিএমইউ-এর চিকিৎসা ব্যয় বাড়ার শঙ্কা বিরোধীদলীয় নেতার প্রশ্নফাঁস ও অনলাইন জালিয়াতি রোধে সংসদে বিল পাস ভারতীয় চিকিৎসায় শ্রবণশক্তি ফিরে পাচ্ছে বাংলাদেশি শিশু জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও সুশাসনকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের জামালপুরে আইন কর্মকর্তার অফিস থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার ঈশ্বরগঞ্জে একরাতে ১০ গরু চুরি, আতঙ্কে কৃষক মুক্তির আগেই বিতর্ক থানচিতে ফিরেছে শতাধিক পর্যটক, পথে আরও ১৮ জন ইবি ছাত্রশক্তির কমিটিকে ‘হাইব্রিড পকেট কমিটি’ দাবি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৮ বিলিয়ন ডলার ধৈর্যই আমাদের জয়ের চাবিকাঠি:  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৩ বিরতি ভেঙে ফিরছেন বুবলি নামাজের শেষ মুহূর্তের এক মহামূল্যবান সুযোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সম্পন্ন: পানিসম্পদ মন্ত্রী কলকাতার নন্দনে নন্দিত বাংলাদেশের ‘সম্পর্ক’ মহাকালের পটে এক ঋজু পদচ্ছাপ: আবুল কাসেম ফজলুল হক ও বাঙালির মননবিশ্বের বিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর স্মরণে বরিশালে দোয়া মাহফিল মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ থেকেই যাবে! যাত্রীসেবায় আরও যত্নশীল হোক রেলওয়ে

চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে জরিমানা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:০০ পিএম
চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে জরিমানা
ভুয়া দাঁতের চিকিৎসককে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে এক ভুয়া দাঁতের চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তা ছাড়া লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে নগরীর অলংকার মোড় এলাকায় অভিযানটি পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতা করেন পাহাড়তলী থানার পুলিশ সদস্যরা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ‘নগরের অলংকার মোড় এলাকায় মো. ইরফানুল হক নামে এক ভুয়া ডাক্তার সেকান্দার ডেন্টাল কেয়ার নামে প্রতিষ্ঠান খুলে দাঁতের চিকিৎসা করছিল। তাই ওই ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি বলেন, ‘অন্যদিকে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ পরিচালনা ও বিএসটিআইর অনুমোদনহীন পণ্য উৎপাদন ও বিপণন করায় দুটি হোটেলকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সব হোটেল ও রেস্তোরাঁকে লাইসেন্স সংগ্রহ ও নবায়ন করার জন্য পরামর্শ ও সতর্ক করে দেওয়া হয়।’ 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইফতেখারুল/ইসরাত চৈতী/

তারাকান্দায় মাদক সেবন করায় তিনজনের কারাদণ্ড

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম
তারাকান্দায় মাদক সেবন করায় তিনজনের কারাদণ্ড
মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এবং হিরোইনসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের তারাকান্দায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া হিরোইনসহ আটক এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস ছালেহীন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাকনী ইউনিয়নের বাঁশতলা এলাকার সেলিম ফকির, আবুল হাসেম ও মুসলিম ফকির। এ ছাড়া হিরোইনসহ আটক ব্যক্তির নাম ফারুক। তিনিও একই এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন জানায়, প্রাপ্ত অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে বাঁশতলা এলাকায় ফারুক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সেলিম ফকির, আবুল হাসেম ও মুসলিম ফকিরকে আটক করা হয়। পরে অভিযুক্তদের দোষ স্বীকারোক্তি ও উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেলিম ফকিরকে ৬ মাস, আবুল হাসেমকে ২ মাস এবং মুসলিম ফকিরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে একই অভিযানে ফারুকের কাছ থেকে প্রায় ৪ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিরোইন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের পরিদর্শক কানিজ ফাতেমাকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, তারাকান্দা উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে তারাকান্দা থানা পুলিশের একটি দল, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

কামরুজ্জামান/নাঈম 

জামালপুরে আইন কর্মকর্তার অফিস থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম
জামালপুরে আইন কর্মকর্তার অফিস থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার
সাবেক আইন কর্মকর্তার অফিসে অভিযান চালাচ্ছে পুলিশ। ইনসেটে মদ ও অস্ত্র। ছবি: খবরের কাগজ

জামালপুরে সাবেক আইন কর্মকর্তা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলার ওই কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দোতলায় একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় তৈরি দুইটি পাইপগান, নাইন এমএম পিস্তলের ৪টি গুলি, শর্টগানের ৪টি গুলি, ৬টি ককটেল, ২টি পেট্রোল বোমা এবং ৬টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আজ বিকেলে তালা ভেঙে ওই আইনজীবীর অনুপস্থিতিতেই তার কার্যালয়ে পুলিশ প্রবেশ করে। এ সময় কার্যালয়ের বিভিন্ন আসবাব থেকে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। পরে তা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় গণমাধ্যম কর্মী এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে রেখে পুলিশ এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি বা সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি কার্যক্রম নিষিদ্ধ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ শাসনামলে, তিনি আওয়ামী আইনজীবী পরিষদ থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি জামালপুর আদালতে সরকারি আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন।

আসমাউল আসিফ/নাঈম

ঈশ্বরগঞ্জে একরাতে ১০ গরু চুরি, আতঙ্কে কৃষক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
ঈশ্বরগঞ্জে একরাতে ১০ গরু চুরি, আতঙ্কে কৃষক
ছবি:এআই

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একরাতে ১০টি গরু গরু চুরি হয়েছে। চুরির আতঙ্কে কৃষকরা নির্ঘুম রাত পার করছেন।  

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার পৌর শহরের শিমরাইল ও মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রাম থেকে গরুগুলো চুরি হয়।

জানা গেছে, পৌরশহরের শিমরাইল থেকে চা বিক্রেতা চাঁন মিয়ার ২টি গাভি, রাজমিস্ত্রি হাবিবুর রহমানের গাভি-বাছুরসহ ৩টি।
একই রাতে মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের রিকশাচালক এমদাদুল হকের ২টি, প্রান্তিক কৃষক আজিজুলের ১টি গরু এবং আব্দুল বারেকের ২টি গরু চুরি হয়েছে। গরু চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কৃষকরা এখন গরু চোরের ভয়ে গোয়াল ঘরে রাত যাপন করছেন। 

উপজেলার বিভিন্ন এলাকায় উদ্বেগজনক হারে গরু চুরি বেড়ে যাওয়ায় অন্যান্য সাধারণ মানুষও চুরির আতঙ্কে রাত পার করছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ফয়সল/নাঈম

থানচিতে ফিরেছে শতাধিক পর্যটক, পথে আরও ১৮ জন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম
থানচিতে ফিরেছে শতাধিক পর্যটক, পথে আরও ১৮ জন
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও অমিয়াখুম এলাকায় টানা বৃষ্টির কারণে আটকে পড়া পর্যটকদের মধ্যে শতাধিক পর্যটক নিরাপদে থানচি সদরে ফিরেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে অমিয়াখুমে আটকে থাকা আরও ১৮ জন থানচির উদ্দেশে রওনা হয়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে গাইডদের একটি দল পদ্মমুখ এলাকায় অবস্থান করেছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিনের টানা বৃষ্টিতে সাঙ্গু নদীসহ পাহাড়ি ছড়া ও ঝরনার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বিভিন্ন পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েন। তবে মঙ্গলবার থেকে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি কমতে শুরু করেছে। লামা–আলীকদম সড়ক থেকেও পানি নেমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, রেমাক্রী এলাকায় আটকে পড়া ৭০ জন পর্যটককে লাইফ জ্যাকেটের সহায়তায় নিরাপদে থানচি সদরে ফিরিয়ে আনা হয়েছে। অমিয়াখুম থেকে ফিরতে থাকা ১৮ জনের নিরাপত্তা নিশ্চিত করতে গাইডদের একটি দল পদ্মমুখ এলাকায় অবস্থান করছে।

তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অং মারমা জানান, সোমবার সন্ধ্যায় তার শিলাগিরি রিসোর্টে আশ্রয় নেওয়া ৭০ জন পর্যটকের জন্য বিনা মূল্যে থাকার ব্যবস্থা এবং স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করা হয়। তারা মঙ্গলবার নিরাপদে থানচি সদরে ফিরে গেছেন।

প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা প্রশাসন সোমবার রাত থেকে আগামী শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এতে হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক পর্যটক অগ্রিম বুকিং বাতিল করছেন, ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, সোমবার বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা অতিভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার ২২০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। জেলা সদরসহ রুমা, থানচি ও রোয়াংছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ সচল রাখতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী কাজ করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিজভী রাহাত/এসএন

মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর স্মরণে বরিশালে দোয়া মাহফিল

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর স্মরণে বরিশালে দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

বরিশালের সর্বজন শ্রদ্ধেয় আলেম আলহাজ মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করেন আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত ও তরীকত ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ হজরত মওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

প্রধান অতিথি মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি ইসলামী জীবনব্যবস্থা, তাকওয়া, নৈতিকতা, মানবকল্যাণ এবং দ্বীনের খেদমতে আত্মনিয়োগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সোমবার (৬ জুলাই)  বরিশাল সদর উপজেলার স্টিমার ঘাট জামে মসজিদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ, বরিশাল মহানগরের উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হজরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও বরিশাল চকবাজারস্থ ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ মওলানা মির্জা নূরুর রহমান বেগ ও পরিবারের পক্ষ থেকে মরহুমের মেজ ছেলে মির্জা মাসুদ বেগ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে আলেম-ওলামা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ, বরিশাল মহানগর ও জেলার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরিশেষে হজরত পীর ছাহেব কেবলা মরহুম আলহাজ মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসএন/