ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল বালোগুনের লাল কার্ড বিতর্কে রেফারির পাশে ফিফা সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন আবারও ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ট্রাম্পের খোঁচা ব্রাজিলের বিপক্ষে জয় কীভাবে উদযাপন করলেন হালান্ড? ফাঁশ করলেন বান্ধবী ৫ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা গৃহযুদ্ধের আশঙ্কায় ৬০ শতাংশ ইসরায়েলি প্রস্তুতিমূলক কাজেই ৪ বছর পার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প চবিতে ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: রোনালদো রাজবাড়ীতে তরুণ-তরুণীকে বেঁধে পিটিয়ে বিয়ে মেসি না সালাহ? বরিশালে দুই মামলা: মৃত, কারাবন্দিরা আসামি, মামলা নিয়ে প্রশ্ন বর্ণবাদী আক্রমণের জবাবে প্যারাগুয়ের সিনেটরকে ধুয়ে দিলেন এমবাপ্পে ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া আট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত শিক্ষাব্যবস্থার কঙ্কাল বেরিয়ে এসেছে সাত বছরেও শেষ হয়নি মহাসড়ক সুরক্ষার কাজ

মৌলভীবাজারে আগুনে পুড়ে ২ নারীর মৃত্যু

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পিএম
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
মৌলভীবাজারে আগুনে পুড়ে ২ নারীর মৃত্যু
মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগনেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের পর দেখছে উৎসুক জনতা। ছবি : খবরের কাগজ

মৌলভীবাজার শহরতলির মোস্তফাপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০)। 

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার জানান, খবর পেয়ে রাতেই সার্ভিসের কর্মীরা ঘরের দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

পুলক পুরকায়স্থ/জোবাইদা/অমিয়/

মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:১৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম
মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
পারভেজ ব্যাপারী। ছবি: খবরের কাগজ

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযানের একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পরে  লক্ষীগঞ্জ এলাকায় গোপন সংবাদে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় তার ফেলে যাওয়া ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম জানান, পারভেজকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। এই সুযোগে পারভেজকে ছিনিয়ে নিয়ে যায় তারা। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজকে আটকের পর অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ তাকে একটি পুকুরপাড় এলাকায় নিয়ে যায়। পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই কয়েকজন ব্যক্তি একের পর এক বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধোঁয়া ও আতঙ্কের মধ্যে পারভেজকে ছিনিয়ে নিয়ে দ্রুত সরে পড়ে তারা।

ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। বোমা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। একই সঙ্গে পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

ঘটনাটি এলাকায় মাদককারবার, অপরাধী চক্রের সক্রিয়তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সশস্ত্র বাধা দেওয়ার বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। 

 রফিকুল/খাদিজা রুমি/

পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার তিনটি উন্নয়ন কাজের ই-জিপি টেন্ডারে একই তিনটি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় নিবন্ধিত ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 

টেন্ডারের ফলাফল প্রকাশের পর সোমবার (৬ জুলাই) পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে তিনটি টেন্ডার বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের দাবিতে পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ই-টেন্ডার নোটিশ নং ০৪/২০২৫-২৬ (এলটিএম) এর আওতায় তিনটি উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। টেন্ডার আইডি ১৩০০০৩২, ১৩০০০৪৯ ও ১৩০০০৫৬ এর দরপত্র উন্মুক্ত করার পর সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী সমান সর্বনিম্ন দরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।

টেন্ডার আইডি ১৩০০০৪৯-এর আওতায় প্রায় ২৭ লাখ ৮৩ হাজার ৫৮৩ টাকা ব্যয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হযরত শাহচাঁন্দ আউলিয়া (রহ.) মাজার সড়কে ইউনি ব্লক স্থাপনের কাজের জন্য ৫৮টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় জাহিন এন্টারপ্রাইজ।

টেন্ডার আইডি ১৩০০০৩২ এর আওতায় প্রায় ২৪ লাখ ১৯ হাজার ৩৯১ টাকা ব্যয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি মোড় থেকে বাইপাস এলাকার আমিরিয়া মাদ্রাসা ও এতিমখানা সড়কে ইউনি ব্লক স্থাপনের কাজের জন্য ৫৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় সিমিন কনস্ট্রাকশন।

এছাড়া টেন্ডার আইডি ১৩০০০৫৬ এর আওতায় প্রায় ১৪ লাখ ৯৯ হাজার ৫৯৫ টাকা ব্যয়ে ৭ নম্বর ওয়ার্ডে বনবিভাগের বাউন্ডারি ওয়াল সংস্কার, পটিয়া ক্যারাটি ক্লাবে বৈদ্যুতিক সামগ্রী সরবরাহ, ২ নম্বর ওয়ার্ডের একতা আবাসিক এলাকায় রিটার্নিং ওয়াল নির্মাণ এবং ৯ নম্বর ওয়ার্ডে আবদুস সোবহান বাড়ির সড়কে আরসিসি নির্মাণকাজের জন্য ৫৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় তানজিনা এন্টারপ্রাইজ।

টেন্ডারের ফলাফল প্রকাশের পর অংশগ্রহণকারী ঠিকাদাররা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পরে তিনটি টেন্ডার বাতিল করে পুনঃদরপত্র আহ্বানের দাবিতে প্রশাসকের কাছে লিখিত আবেদন দেন।

রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাকিব হাসান বলেন, ‘ই-জিপি পদ্ধতির উদ্দেশ্য হলো স্বচ্ছতা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা। কিন্তু একই কয়েকটি প্রতিষ্ঠান বারবার কার্যাদেশ পাওয়ায় অন্যান্য ঠিকাদারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।’

টেন্ডার প্রক্রিয়ার সময় পৌরসভায় উপস্থিত থাকা সদ্য বিদায়ী সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘অফিস সময়ের পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। তখন টেন্ডারের লটারির কার্যক্রম চলছিল। আমার উপস্থিতিকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন আমি কোনো প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়েছি, সেটি সঠিক নয়।’

জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান বাবলু বলেন, ‘আমরা নিয়ম মেনে টেন্ডারে অংশ নিই। কিন্তু বছরের পর বছর একই প্রতিষ্ঠান কাজ পেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে তিনটি টেন্ডার পুনরায় আহ্বান করা উচিত।’

পটিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র বলেন, ‘জাতীয় ই-জিপি সিস্টেম ও সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ করেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আলাদা সুযোগ নেই। কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে।’

এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আলভী/রিফাত/

পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত
পেকুয়ায়  ভারী বৃষ্টিতে পাহাড় ধস

কক্সবাজারের পেকুয়ায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মোহাম্মদ মিরাজ (৮) নামের এক শিশু নিহত। এ ঘটনায় আরও একজন আহত  হয়েছে । 

সোমবার (৬ জুলাই) পেকুয়ার  টইটং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলম্ম্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের পাশে বসবাসকারী মুহাম্মদ কলিমুল্লার ঘরের উপর পাহাড় ধসে পড়ে, তখন মাটি চাপা পড়ে মিরাজ নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয় এবং নিহত শিশুর নানী জান্নাতুল ফেরদৌসও গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত জান্নাতুল ফেরদৌস কে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

স্থানীয় ৩নং ওয়ার্ড  ইউপি সদস্য মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিকালে পাহাড় ধসে মাঠি চাপা পড়ে মিরাজ নামের এক শিশু নিহত হয় এবং এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামের এক মহিলা গুরুতর আহত হয়।’

রকিবুল হাসান/তামান্না রুপা/

সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম
সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী
ছবি: খবরের কাগজ

রাঙামাটির সাজেকে অসাবধানতায় ফোরাডন কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ হয়েছেন ১২ গ্রামবাসী। উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সোমবার (৬ জুলাই) বিকেলে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চম্পাতলি গ্রামের মহারাজ চাকমার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সমরজিৎ চাকমা, কুমার চাকমা, রাঙ্গা চাকমা, চায়ারানি চাকমা। বাকি আটজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অসুস্থতার শিকার ব্যক্তিরা পাহাড়ে জুমের কাজ শেষে চা পান করতে ওই দোকানে যান। কিন্তু চা পাতা মনে করে ফোরাডন কীটনাশকে প্রস্তুত চা পান করে কিছুক্ষণ পরই বমি, মাথা ঘোরা, পেটব্যথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। পরে কয়েকজন অজ্ঞান হয়ে যান। স্থানীয় বাসিন্দারা অসুস্থদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

সাজেক ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাপস চাকমা বলেন, দোকানে চা পাতা ভেবে ফোরাডন দিয়ে প্রস্তুত চা খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠিয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সাজেকে চা পান করে ১২ জন অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

রিফাত/

সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব
ছবি ক্যাপশন: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাজিরবাজার মৎস্য ও তরকারি  বাজার পরিদর্শন করছেন।

সিলেটের ঐতিহ্যবাহী কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারের ব্যবস্থাপনা ও ইজারা হস্তান্তরকে কেন্দ্র করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবং বাজার কমিটির মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনা দেখা দিয়েছে।

সোমবার (৬ জুলাই) ইজারাদারকে কাজিরবাজারে মৎস্য ও তরকারি বাজার হস্তান্তর করার জন্য গিয়েছিল। তবে বাজার কমিটির নেতাদের বাধার মুখে ইজারাদারকে বাজার হস্তান্তর করতে পারেনি সিসিক কর্তৃপক্ষ।

সরকারি বিধি-বিধান অনুসরণ করে ১৪৩৩ বাংলা সনের জন্য সিলেটের কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার ইজারা দিয়েছে সিলেট সিটি করপোরেশন।

তবে ইজারা বুঝিয়ে দিতে না পারলেও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। +

এ সময় তিনি বলেন, নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করে কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

পরিদর্শনকালে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিলেট সিটি করপোরেশন বলছে, সিলেটের কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত একটি বাজার। আইন অনুযায়ী সিটি করপোরেশন এলাকায় অবস্থিত ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বাজারগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্ত। সেই ধারাবাহিকতায় সরকারি বিধি-বিধান অনুসরণ করে ১৪৩৩ বাংলা সনের জন্য বাজারটি ইজারা দেওয়া হয় এবং পহেলা বৈশাখ থেকে ইজারাগ্রহীতার কাছে বাজারের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

তবে বাজার পরিদর্শনকালে বাজারের একাংশ মৎস্য আড়ৎদার বাজার ইজারা সংক্রান্ত বিষয়ে তাদের আপত্তির কথা সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেন। নিজেদের বক্তব্য উপস্থাপন করেন বাজার কমিটির নেতৃবৃন্দ।

তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ’বিষয়টি নিয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না। সংশ্লিষ্ট সব নথিপত্র এবং আইনি বিষয় যথাযথভাবে পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে আইনসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

তিনি ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, সব পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খাদিজা রুমি/