গল্প: বিলাসী
সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প: বিলাসী’ থেকে আরও ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২১. মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?
ক. ফার্স্ট ক্লাস খ. সেকেন্ড ক্লাস
গ. থার্ড ক্লাস ঘ. ফোর্থ ক্লাস
উত্তর: গ. থার্ড ক্লাস।
২২. অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়?
ক. ভোরে খ. দুপুরে
গ. গভীর রাতে ঘ. সন্ধ্যায়
উত্তর: ঘ. সন্ধ্যায়।
২৩. যমরাজ মৃত্যুঞ্জয়ের সঙ্গে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে?
ক. বুড়ো মালোর খ. বিলাসীর
গ. ন্যাড়ার ঘ. মৃত্যুঞ্জয়ের
উত্তর: গ. ন্যাড়ার।
২৪. ‘কাগজ তো ইঁদুরেও আনতে পারে’- উক্তিটি কার?
ক. মৃত্যুঞ্জয়ের খ. ন্যাড়ার
গ. বিলাসীর ঘ. খুড়ার
উত্তর: ক. মৃত্যুঞ্জয়ের।
২৫. মৃত্যুঞ্জয় রান্না করে খেত কেন?
ক. মৃত্যুঞ্জয় নিজে কাজ করতে পছন্দ করত
খ. মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না
গ. অন্যের হাতের খাবার মৃত্যুঞ্জয়ের অপছন্দ ছিল
ঘ. কারও হাতের রান্না খাওয়া নিষিদ্ধ ছিল
উত্তর: খ. মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না।
২৬. ‘বিলাসী’ গল্পে বিলাসীর মৃত্যু হয়-
ক. সর্প দংশনে খ. স্বামীর অত্যাচারে
গ. বিষপানে ঘ. অনাহারে
উত্তর: গ. বিষপানে।
২৭. ‘বিলাসী’ গল্পের ছোট বাবু বারোয়ারি পূজায় কত টাকা দান করেন?
ক. চার শ টাকা খ. দুই শ টাকা
গ. তিন শ টাকা ঘ. এক শ টাকা
উত্তর: খ. দুই শ টাকা।
২৮. বিলাসীর আত্মহত্যা পরিহাসের বিষয় হয়েছিল কারণ-
ক. আত্মহত্যা স্বাভাবিক ঘটনা ছিল
খ. বিলাসী সাপুড়ের মেয়ে ছিল বলে
গ. বিলাসী অন্য পাপ করছিল বলে
ঘ. ভালোবাসা মূল্যহীন এক শব্দ বলে
উত্তর: ঘ. ভালোবাসা মূল্যহীন এক শব্দ বলে।
২৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস নিচের কোনগুলো?
ক. ঘরে-বাইরে, নৌকাডুবি
খ. চরিত্রহীন, দেনা-পাওনা
গ. বিষবৃক্ষ, রাজসিংহ
ঘ. মতিচুর, পদ্মরাগ
উত্তর: খ. চরিত্রহীন ও দেনা-পাওনা।
৩০. ‘সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে সিদ্ধ হইয়া আসিয়াছে’- এখানে সিদ্ধ হওয়া বলতে কী বোঝানো হয়েছে?
ক. গরমে অসুস্থ খ. তপস্যায় ঋদ্ধ
গ. কৌশলে সাফল্য ঘ. সন্ন্যাসে বৈরাগ্য
উত্তর: খ. তপস্যায় ঋদ্ধ।
প্রভাষক, বাংলা বিভাগ,