চতুর্থ অধ্যায়
কাজ, ক্ষমতা ও শক্তি
সুপ্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায়: কাজ, ক্ষমতা ও শক্তি’ থেকে ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। শক্তির মাত্রা কোনটি?
(ক) MLT-2 (খ) ML2T-2
(গ) ML-1T-2 (ঘ) ML-1T-1
২। নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটা অংশ?
(ক) রাসায়নিক শক্তি (খ) গতিশক্তি
(গ) তড়িৎশক্তি (ঘ) চৌম্বক শক্তি
৩। A বিন্দুতে কোন শক্তি সঞ্চিত আছে?
(ক) গতি শক্তি (খ) যান্ত্রিক শক্তি
(গ) নিউক্লিয় শক্তি (ঘ) বিভব শক্তি
৪। বিভব শক্তির একক কোনটি?
(ক) প্যাসকেল (খ) নিউটন
(গ) ওয়াট (ঘ) জুল
৫। তির ছোড়ার পূর্ব মুহূর্তে তির ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে?
(ক) গতিশক্তি (খ) বিভব শক্তি
(গ) রাসায়নিক শক্তি (ঘ) তাপ শক্তি
৬। 100kg ভরের একটি গাড়ি 10ms-1 বেগে চলছে। এর গতিশক্তি কত জুল?
(ক) 5 x 104 (খ) 5 x 103
(গ) 5 x 102 (ঘ) 5 x 10
৭। বস্তুর গতিশক্ত ও ভরবেগের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
(ক) Ek= (খ) Ek=
(গ) Ek= (ঘ) Ek=
৮। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) বিভবশক্তি বৃদ্ধি পায়
(খ) গতিশক্তি হ্রাস পায়
(গ) বিভবশক্তি ও গতিশক্তি সমান থাকে
(ঘ) গতিশক্তি বৃদ্ধি পায়
৮। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে E=mc2 সূত্রে m হচ্ছে?
(ক) নিউক্লিয়াসের ভর
(খ) নিউক্লিয়াসের হারানো ভর
(গ) পরমাণুর ভর (ঘ) ইউরেনিয়ামের ভর
১০। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি?
(ক) পেট্রল (খ) গ্যাস
(গ) কয়লা (ঘ) পানি
১১। নিচের কোনটি বল ও বেগের গুণফল?
(ক) কাজ (খ) শক্তি
(গ) ক্ষমতা (ঘ) ভরবেগ
১২। 40kg ভরের একজন বালক 12s এ 6m উঁচু সিঁড়ি অতিক্রম করল, বালকটির ক্ষমতা কত?
(ক) 20w (খ) 32.67w (গ) 196w (ঘ) 2352w
উত্তর: ১। খ, ২। খ, ৩। ঘ, ৪। ঘ, ৫। খ, ৬। খ, ৭। গ, ৮। ঘ, ৯। খ, ১০। ঘ, ১১। গ, ১২। গ।
লেখক: প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
জাহ্নবী