চতুর্থ অধ্যায়: বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু
আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘চতুর্থ অধ্যায়: বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু ’ থেকে আরও ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৬। তেজগাঁও, টঙ্গী, নরসিংদী, খুলনা, চট্টগ্রাম প্রভৃতি স্থান জনবহুল হওয়ার প্রধান কারণ-
ক. নান্দনিকভাবে বিস্তার লাভ
খ. উন্নত যোগাযোগ ব্যবস্থা
গ. শিল্প-বাণিজ্যের অগ্রগতি
ঘ. কৃষি কাজের অগ্রগতি
১৭। বাংলাদেশের ভূপ্রকৃতিতে সাধারণত যে ধরনের বিষয় লক্ষ করা যায়-
i. শুষ্ক অঞ্চল
ii. আর্দ্র অঞ্চল
iii. পলল গঠিত অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। পূর্ব পশ্চিমে বাংলাদেশের ভূখণ্ডের বিস্তৃতি-
i. ৪৪০ কিমি
ii. ৪৪০ কিমি এর বেশি
iii. ৪৪০ কিমি এর কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। বাংলাদেশের নদ-নদীর গতিপথ কিরূপ-
i. দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে
ii. বঙ্গোপসাগরে পতিত হয়েছে
iii. বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে-
i. যোগাযোগ ব্যবস্থার ওপর
ii. দেশের আয়তনের ওপর
iii. জলবায়ুর ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। শীতকালে সূর্যরশ্মি বাংলাদেশে কীভাবে পড়ে?
ক. উলম্বভাবে খ. তির্যকভাবে
গ. সমান্তরালভাবে ঘ. বক্রভাবে
২২। বাংলাদেশে শীতকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত?
ক. ২৯° ও ১১ ° সে. খ. ২০° ও ২৯.৪° সে.
গ. ১৮.৩° ও ১৭.৭° সে. ঘ. ১৬.৬° ও ১০.৬° সে.
২৩। নিচের কোনটি বাংলাদেশের গ্রীষ্মকাল?
ক. জুন হতে অক্টোবর খ. মার্চ হতে মে
গ. অক্টোবর হতে জুন ঘ. মে হতে মার্চ
২৪। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
ক. জানুয়ারি খ. ফেব্রুয়ারি
গ. মার্চ ঘ. এপ্রিল
২৫। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি খ. ফেব্রুয়ারি
গ. মার্চ ঘ. এপ্রিল
উত্তর: ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. গ, ২১. খ, ২২. ক, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ক।
লেখক: সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
জাহ্নবী