বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকাশক্তি কোনটি?
ক. ধর্ম ও নৈতিক শিক্ষা খ. ধর্ম ও মানবতাবোধ
গ. পরোপকারিতা ও সহযোগিতা ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা
২৬. মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাসী-
ক. সমাজবিজ্ঞান খ. রাষ্ট্রবিজ্ঞান গ. জনবিজ্ঞান ঘ. সমাজকল্যাণ
২৭. ‘সমাজকর্ম’ মূলত কী?
ক. একটি বিষয়ের নাম খ. একটি প্রত্যয়ের নাম গ. একটি সাহায্যকারী পেশা ঘ. একটি সমন্বয়ধর্মী পেশা
২৮. মনীষী রেস্ক এ স্কিডমোর, এম জি থ্যাকারি, উইলিয়াম ফেয়ারলি প্রমুখ সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন?
ক. ৮টি খ. ১২টি গ. ১৬টি ঘ. ২০টি
২৯. সমাজের সামগ্রিক ইতিবাচক পরিবর্তন সাধনে সচেষ্ট কোনটি?
ক. সমাজকর্ম খ. পৌরনীতি ও সুশাসন গ. অর্থনীতি ঘ. ইতিহাস
৩০. সমাজকর্ম পেশার সুনির্দিষ্ট কী রয়েছে?
ক. লক্ষ্য খ. উদ্দেশ্য গ. মূল্যবোধ ঘ. প্রকারভেদ
৩১. সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম একটি-
i. অর্থনৈতিক প্রক্রিয়া ii. বৈজ্ঞানিক প্রক্রিয়া iii. প্রাকৃতিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. সমাজকর্মের বৈশিষ্ট্য হলো-
i. মুনাফা অর্জনের জন্য পরিচালিত কার্যক্রম ii. সংযোগকারী হিসেবে নিজস্ব সম্পদ কাজে লাগানোর প্রক্রিয়া iii. এটি একটি সাহায্যকারী সেবামূলক কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. সমাজকর্মকে বলা হয়-
i. কলা ii. বিজ্ঞান iii. পেশা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. জাতিসংঘের সামাজিক কমিশন কর্তৃক শনাক্তকৃত সমাজকর্মের বৈশিষ্ট্য হলো-
i. সাহায্যকারী কার্যক্রম ii. সামাজিক কার্যক্রম iii. সংযোগকারী কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়-
i. সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন
ii. গ্রামীণ ও শহর সমাজসেবা কার্যক্রম
iii. সমাজ সংস্কার ও সামাজিক আইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. সমাজকর্মের পরিধি কীরূপ?
ক. ক্ষুদ্র খ. সীমিত গ. নাতিদীর্ঘ ঘ. ব্যাপক
৩৭. সমাজকর্মের পরিধি বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. ব্যবহারিক দিককে
খ. অর্থনৈতিক দিককে
গ. পারিবারিক দিককে
ঘ. পরিবেশগত দিককে
৩৮. সমাজের বিশেষ চাহিদা, সমস্যা এবং সম্পদের প্রেক্ষিতে সমাজকর্মের কী নির্ধারিত হয়ে থাকে?
ক. সংজ্ঞা খ. উদ্দেশ্য গ. বৈশিষ্ট্য ঘ. পরিধি
৩৯. উন্নয়ন ও কল্যাণের প্রতিটি ক্ষেত্রেই কার বিচরণ রয়েছে?
ক. সমাজকর্মের খ. অর্থনীতির গ. পৌরনীতির ঘ. ইতিহাসের
৪০. সমাজকর্ম সমাজের কী নিয়ে আলোচনা করে?
ক. খুঁটিনাটি বিষয় খ. উন্নয়ন গ. পরিবেশ ঘ. সমস্যা
৪১. বর্তমান সময়ে মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে। এর যথার্থ কারণ হলো-
i. চিকিৎসাবিজ্ঞানের উন্নতি
ii. পুষ্টিকর খাদ্যগ্রহণ
iii. সচেতনতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. সমাজকর্ম কীভাবে পারিবারিক সেবা প্রদান করে থাকে?
ক. এককভাবে খ. দলীয়ভাবে গ. বিভিন্নভাবে ঘ. বিশেষভাবে
৪৩. সমাজের সার্বিক কল্যাণে কিসের গুরুত্ব অনেক?
ক. সমাজবিজ্ঞানের খ. সমাজকর্মের গ. মনোবিজ্ঞানের ঘ. অর্থনীতির
৪৪. পেশাগত সমাজকর্মী সৃষ্টির জন্য কোনটির গুরুত্ব অপরিসীম?
ক. সমাজকর্ম খ. সমাজসেবা গ. সমাজবিজ্ঞান ঘ. সমাজ সংস্কার
উত্তর: ২৫. খ, ২৬. খ, ২৭. গ, ২৮. গ, ২৯. ক, ৩০. গ, ৩১. খ, ৩২. গ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. খ, ৩৬. ঘ, ৩৭. ক, ৩৮. ঘ, ৩৯. ক, ৪০. ঘ, ৪১. ঘ, ৪২. ক, ৪৩. খ, ৪৪. ক।
৪৫. সমাজকর্ম পেশা মূলত কী কেন্দ্রিক?
ক. ব্যবসাকেন্দ্রিক খ. সেবাকেন্দ্রিক
গ. আত্মকেন্দ্রিক ঘ. সমস্যা সমাধানকেন্দ্রিক
৪৬. সমাজকর্মের উদ্ভব ও বিকাশের কারণ-
i. জটিল সমস্যার সমাধানে সহায়তা
ii. সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানে সহায়তা
iii. শিল্পায়ন ও নগরায়ণে সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. বর্তমান সমাজব্যবস্থায় সমাজকর্ম পাঠের গুরুত্ব অপরিসীম। এর যথার্থ কারণ হচ্ছে-
i. অবাঞ্ছিত পরিবর্তন
ii. অনাকাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন
iii. অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. বিভিন্ন সমস্যার সমাধান ও প্রতিকারে কোন বিষয়ের শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম?
ক. সমাজকর্ম খ. পৌরনীতি ও সুশাসন গ. মনোবিজ্ঞান ঘ. অর্থনীতি
৪৯. পরিবর্তিত আর্থসামাজিক জীবনযাপনে কোন বিষয়ের শিক্ষা অধিক উপযোগী?
ক. পৌরনীতি খ. অর্থনীতি গ. ইতিহাস ঘ. সমাজকর্ম
৫০. স্বাবলম্বিতা অর্জনের মানসিকতা গড়ে তোলার জন্য কোন বিষয় অধ্যয়ন করা প্রয়োজন?
ক. সমাজবিজ্ঞান খ. সুবিজ্ঞান গ. মনোবিজ্ঞান ঘ. সমাজকর্ম
উত্তর: ১. গ, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. খ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ঘ, ২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. খ, ২৭. গ, ২৮. গ, ২৯. ক, ৩০. গ, ৩১. খ, ৩২. গ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. খ, ৩৬. ঘ, ৩৭. ক, ৩৮. ঘ, ৩৯. ক, ৪০. ঘ, ৪১. ঘ, ৪২. ক, ৪৩. খ, ৪৪. ক, ৪৫. ঘ, ৪৬. গ, ৪৭. গ, ৪৮. ক, ৪৯. ঘ, ৫০. ঘ।
লেখক: প্রভাষক, সমাজকর্ম বিভাগ,শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
কলি