বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : গ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ডিসেম্বর ১৫, ২০২৩ তারিখে উত্তরা কোম্পানি একজন খরিদ্দারের কাছ থেকে ডিসেম্বর ২৮, ২০২৩ তারিখে সম্পাদনের জন্য একটি কার্যাদেশ পেল। আগেই অনেক কার্যাদেশ জমা পড়ে থাকায় জানুয়ারি ৩, ২০২৪ তারিখের পূর্বে কোম্পানি কার্যটি সম্পন্ন করতে পারল না। উক্ত খরিদ্দার সম্পাদিত কাজের জন্য জানুয়ারি ৬, ২০২৪ তারিখে একটি চেক পাঠাল। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে উত্তরা কোম্পানি চেকটি পেল এবং ১০ তারিখে তা ভাঙিয়ে নিল। এক্ষেত্রে উত্তরা কোম্পানি কখন সেবা-আয় হিসাবভুক্ত করবে?
ক. ডিসেম্বর ১৫, ২০২৩
খ. ডিসেম্বর ২৮, ২০২৩
গ. জানুয়ারি ৩, ২০২৪
ঘ. জানুয়ারি ৮, ২০২৪
ঙ. জানুয়ারি ১০, ২০২৪
উত্তর: গ. জানুয়ারি ৩, ২০২৪।
২. কোন কোম্পানির নিট আয় ২৪,০০০ টাকা, নিট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা। ওই কোম্পানির মুনাফার হার কত?
ক. ১২% খ. ১০% গ. ৬%
ঘ. ৯% ঙ. ৬.৫%
উত্তর: গ. ৬%।
৩. ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির আগে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল ৪,৮০০ টাকা। একজন দেনাদার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে ১,৪৮০ টাকা। ব্যবসাপ্রতিষ্ঠান একটি ৬০০ টাকার চেক একজনকে দিয়েছে, যা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবদ ৩০০ টাকা দেখিয়েছে। ব্যাংক পাস বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল?
ক. ৫,৩৮০ টাকা খ. ৬,৫৮০ টাকা
গ. ৩,৬২০ টাকা ঘ. ৩,০২০ টাকা
ঙ. ৭,১৮০ টাকা
উত্তর: খ. ৬,৫৮০ টাকা।
৪. কোনটি লেনদেন নয়?
ক. বাকিতে মাল কেনা হলো
খ. দালানকোঠার ওপর ১০% হারে অবচয় ধার্য করা হলো
গ. গত মাসের বেতন বর্তমান মাসে দেওয়া হলো
ঘ. ভাড়া প্রদেয় হয়েছে, কিন্তু এখনো তা দেওয়া হয়নি
ঙ. গত বছরের তুলনায় এ বছর বিক্রি ৭,০০০ টাকা কম হয়েছে
উত্তর: ঙ. গত বছরের তুলনায় এ বছর বিক্রি ৭,০০০ টাকা কম হয়েছে।
৫. কোনটি দায় নয়?
ক. বকেয়া বেতন খ. প্রদেয় বিল
গ. অনার্জিত আয় ঘ. অগ্রিম প্রদত্ত ভাড়া
ঙ. প্রদেয় হিসাব
উত্তর: ঘ. অগ্রিম প্রদত্ত ভাড়া।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর