বাংলা প্রথম পত্রের মডেল টেস্ট-১
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কী বলে মনে হয়?
(ক) অসহ্য যন্ত্রণা (খ) অমানবিক কষ্ট
(গ) স্রেফ উৎপাত (ঘ) অসহ্য নির্যাতন
২। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে, সে হলো-
(ক) লৌহখণ্ড প্রজ্বালনকারী
(খ) গাভির পরিচর্যাকারী
(গ) মৎস্য লালনকারী
(ঘ) ভূমি কর্ষণকারী
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
এতিম আনোয়ারকে রাস্তা থেকে শিশু অবস্থায় কুড়িয়ে এনে বড় করেছে মিজানের বাবা। অথচ ফুটবল খেলতে গিয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে মিজানকে কুপিয়ে হত্যা করে আনোয়ার।
৩। ওপরের উদ্দীপকের আনোয়ার চরিত্রটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
(ক) মিরজাফর (খ) মিরন
(গ) মোহাম্মদি বেগ (ঘ) নারান সিং
৪। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন দিকটি উদ্দীপকে উপস্থিত?
(ক) রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা
(খ) ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা
(গ) পারিবারিক শত্রুতা
(ঘ) কৃতঘ্নতা
৫। ‘ফুল ফোটে বাস্তবের বিশাল চত্বরে’- কথাটি কে বলেছেন?
(ক) কবি (খ) বরকত
(গ) সালাম (ঘ) রফিক
৬। ঘরের ম্লান আলোয় কবরের অনাবৃত অংশটা কীসের সঙ্গে তুল্য?
(ক) বাঁকা চাঁদ
(খ) মাছের পিঠ
(গ) ঘোড়ার পিঠ
(ঘ) মৃত মানুষের খোলা চোখ
৭। মাসি-পিসি পানিতে কী ভিজিয়ে রাখেন?
(ক) ময়লা কাপড় (খ) কাঁথা কম্বল
(গ) পুরোনো বালিশ (ঘ) ছেঁড়া কাপড়
৮। ‘রেইনকোট’ গল্পে কার ঠাট্টা ও প্রশংসা বোঝা বড় শক্ত?
(ক) ড. আফাজ
(খ) আকবর সাজিদ
(গ) নুরুল হুদা
(ঘ) কর্নেল সাহেব
৯। মিরজাফর কাকে ‘কালকেউটে’ বলে?
(ক) রাজবল্লভকে (খ) রায়দুর্লভকে
(গ) উমিচাঁদকে (ঘ) মানিক চাঁদকে
১০। মজিদ কীভাবে তার প্রভাবকে প্রতিষ্ঠিত করে?
(ক) অলৌকিক ক্ষমতা বলে
(খ) সবার সঙ্গে ভালো ব্যবহার করে
(গ) অঢেল অর্থ প্রতিপত্তির জোরে
(ঘ) সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ঘরেতে এল না সে তো মনে তার নিত্য আসা-যাওয়া
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
১১। ওপরের উদ্দীপকে ঘরে না আসা ব্যক্তিটি ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) মামা (খ) হরিশ
(গ) অনুপম (ঘ) কল্যাণী
১২। ওই সাদৃশ্যের কারণ হলো-
i. পরিণাম একই
ii. লোভী মানসিকতা
iii. যৌতুক প্রথার বলি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৩। ‘আমার পথ’ প্রবন্ধে বিপথ বলতে লেখক কোন পথকে বুঝিয়েছেন?
(ক) অহংকারের (খ) অসত্যের
(গ) অন্ধকারের (ঘ) ধ্বংসের
১৪। ‘এ জীবন পুণ্য করো/দহন-দানে’ উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার যে মনোভাব ব্যক্ত করেছে-
(ক) ক্ষমা (খ) পরার্থপরতা
(গ) সহনশীলতা (ঘ) পুণ্য
১৫। ‘অসমাপ্ত আত্মজীবনী’তে কত সাল পর্যন্ত ঘটনা স্থান পেয়েছে?
(ক) ১৯৫২ সাল (খ) ১৯৫৫ সাল
(গ) ১৯৭১ সাল (ঘ) ১৯৭৫ সাল
১৬। অনিয়ম-উচ্ছৃঙ্খলতার প্রকাশ ‘বিদ্রোহী’ কবিতার নিচের কোন চরণটিতে?
(ক) আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস
(খ) মহাপ্রলয়ের আমি নটরাজ
(গ) আমি দলে যাই যত বন্ধন
(ঘ) আমি ভরা তরী করি ভরাডুবি
উত্তর: ১. গ, ২. ক, ৩. গ, ৪. ঘ, ৫. খ, ৬. ঘ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. ঘ, ১১. ঘ, ১২. গ, ১৩. খ, ১৪. খ, ১৫. খ, ১৬. গ।
(বাকি অংশ পরের সংখ্যায় প্রকাশ করা হবে)
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর