ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, আশাবাদ ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দুইটি বিল প্রত্যাহার এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায় দুই বছর পর খুলল আখাউড়া-ভারত ভ্রমণ ভিসার পথ মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে উঠলো ৩টি মরদেহ ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী আরও দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ ৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করবে ইসি আর্জেন্টিনা কি সত্যিই বাড়তি সুবিধা পাচ্ছে? আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, পানিবন্দি লাখো মানুষ একটু অসচেতনতায় হারিয়ে যাচ্ছে অসামান্য উপহার জামালপুরে সাবেক এমপি নূর মোহাম্মদ শোন অ্যারেস্ট বহিরাগত প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ইবির শিক্ষার্থীরা বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পরিবেশ পদক পেলেন আদনান আজাদ জনপ্রশাসনে বড় পদোন্নতি, ১৭২ জন হলেন যুগ্মসচিব কারেনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের পুঁজি ২৪৭ প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খাদ্যে ভেজাল নিয়ে সংসদে এমপিদের অসন্তোষ, খাদ্য প্রতিমন্ত্রীর আশ্বাস আহসান হাবীব: কবিতায় নিবিড়, গভীর অর্থায়নের সূচনা অধ্যায়ের ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক শিশুশিক্ষায় প্রয়োজন জলবায়ু সহনশীল শিক্ষাব্যবস্থা

গার্ডিয়ানকে ড. ইউনূস: শেখ হাসিনা দেশের পর্বতসম ক্ষতি করেছেন

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:০০ পিএম
আপডেট: ১১ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম
গার্ডিয়ানকে ড. ইউনূস: শেখ হাসিনা দেশের পর্বতসম ক্ষতি করেছেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত আগস্টে যখন ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে পা রাখেন, তখন গোটা দেশের পরিস্থিতি ছিল অন্ধকারাচ্ছন্ন। কোনো সরকার নেই, পুলিশ নেই, হাসপাতালের মর্গে পড়ে আছে এক হাজারেরও বেশি প্রতিবাদকারীর লাশ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান হয় ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে। তিনি ভারতে পালিয়ে যান। মানুষের ক্ষোভ গিয়ে পড়ে গণভবনের ওপর। লুটপাট হয়, ভাঙচুর হয়, পরে আবার সামরিক বাহিনীর আহ্বানে নিয়ে যাওয়া জিনিস ফেরতও দেন অনেক মানুষ। 

বিক্ষোভকারীরা ৮৪ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জন্য আমন্ত্রণ জানালে তিনি রাজি হন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস গার্ডিয়ানকে বলেন, তিনি (শেখ হাসিনা) যে ক্ষতি করে গেছেন তা পর্বতসম। দেশ পুরোপুরি বিপর্যস্ত ছিল, আরেকটি গাজার মতো পরিস্থিতি। পার্থক্য শুধু এটাই যে ভবন ধ্বংস হয়নি, কিন্তু সব অবকাঠামো, নীতি, মানুষ, প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সম্পর্ক শেষ হয়ে গেছে।

ড. ইউনূস ক্ষমতা গ্রহণের পর সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখনো অনেক ব্যবধান রয়ে গেছে। ড. ইউনূসের প্রতি জনমনে সম্মান থাকলেও প্রশ্ন উঠতে শুরু করেছে তার ক্ষমতা প্রয়োগের সক্ষমতা নিয়ে।  

রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মরিয়া হয়ে আছে ক্ষমতায় ফেরার জন্য। তাদের পক্ষ থেকে নির্বাচনের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে চাপ দেওয়া হচ্ছে। তার ক্ষমতায় থাকার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু চৌধুরী বলেন, এই সরকারের অন্তর্বর্তী সময়টুকু থাকার কথা ছিল। 

ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমনটা মানতে রাজি নন ড. ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার আমলে এর চেয়েও পরিস্থিতি খারাপ হয়েছিল। তবে ছাত্রনেতা ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম বলেন, বর্তমানের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও ন্যায্য নির্বাচন করা প্রায় অসম্ভব।

বাংলাদেশের সামরিক প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কয়েক সপ্তাহ আগে বলেছেন, দেশে বিশৃঙ্খলতা চলছে এবং বিভক্তির কারণে যদি এভাবে অস্থিরতা তৈরি হওয়া অব্যাহত থাকে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।   

ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সম্পর্ক ভালো এবং তিনি জানিয়েছেন যে তার পক্ষ থেকে কোনো চাপ নেই।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাকেই দায়ী করছেন ড. ইউনূস। তিনি বলেন, ‘হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না। সেটি ছিল লুটেরাদের একটি পরিবার। কেউ সমস্যা তৈরি করছে? তাকে গুম করে দেওয়া হতো। নির্বাচন করতে চাও? নিশ্চিত করো যে সব আসন আমরাই পাব। অর্থ চাও? এই নাও ব্যাংক থেকে ১০ লাখ ডলার ঋণ, যা তোমাকে আর কখনো দিতে হবে না।’

হাসিনার আমলে চলমান দুর্নীতির মাত্রা ব্যাংকিং ব্যবস্থাকে ব্যাপকভাবে নাজুক করে ফেলেছে এবং অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে বলেও জানান তিনি। 

ইউনূস কট্টর ইসলামি ডানপন্থিদের উত্থান ঠেকাতেও যথেষ্ট করছেন না বলে অভিযোগ উঠেছে সম্প্রতি। শেখ হাসিনার অধীনে জামায়াতে ইসলামীর মতো দলগুলো নিষিদ্ধ ছিল। তারা এখন মুক্তভাবে সভা-সমাবেশ করতে পারছে। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ইসলামি সংগঠনগুলোরও সাম্প্রতিক তৎপরতা দেখা গেছে। দেশে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে।  

ইউনূসের ওপর যে চাপগুলো রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আসছে দেশের বাইরে থেকে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। এখন তিনি সেখানেই আশ্রয় নিয়েছেন। এসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হয়েছে। ভারত ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তেমন আগ্রহ দেখায়নি। বরং দিল্লির পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে অভিযোগ তোলা হয়েছে যে ঢাকা ‘সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে’। বাংলাদেশের পক্ষ থেকেও ভারতকে লক্ষ্য করে বেশ কয়েকবার অভিযোগ তোলা হয়েছে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অসত্য সংবাদ পরিবেশনের মতো ঘটনাও ঘটেছে।

ভারত সরকার ইউনূসের একমাত্র সমস্যা নয়। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসাও তার জন্য দুঃসংবাদ। বাইডেন প্রশাসন ইউনূসের অন্যতম সমর্থনকারী ছিল, আর্থিক ও রাজনৈতিকভাবে। কিন্তু ট্রাম্পের কাছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা অগ্রাধিকার না পাওয়ারই কথা।

ট্রাম্প প্রশাসন কর্তৃক ইউএসএইডের সহায়তা বন্ধ করে দেওয়ার বিষয়টি এরই মধ্যে বাংলাদেশে প্রভাব ফেলেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউএসএইডের পক্ষ থেকে দেশে ১০০ কোটি ডলারেরও বেশি সহায়তা দেওয়া হয়েছে।   

এখন যুক্তরাষ্ট্রকে পাশে পেতে ড. ইউনূস শতকোটিপতি মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক বাংলাদেশে আনার তোড়জোড়ে দেশে আসতে পারেন।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন, ট্রাম্প হয়তো বাংলাদেশকে ভালো বিনিয়োগের ক্ষেত্র হিসেবে এবং বাণিজ্যের অংশীদার হিসেবে দেখবেন। তিনি এ বিষয়টি ইলন মাস্কের কাছেও তুলে ধরবেন বলে জানান। ড. ইউনূস বলেন, ‘ট্রাম্প চুক্তির পক্ষে, তাই আমি তাকে বলতে চাই: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন।’ যদি তিনি তা না করেন, বাংলাদেশের হয়তো সামান্য কষ্ট হবে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া থামবে না।’ সূত্র: দ্য গার্ডিয়ান

মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম
মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত
প্রতীকী ছবি।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বিমান হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে প্রদেশটির বিভিন্ন এলাকায় এই বিমান হামলা চালানো হয়।

আইআরজিসির জনসংযোগ ও তথ্য বিভাগের এক বিবৃতির বরাত দিয়ে ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই তিন সেনা সদস্য প্রাণ হারান।

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত পানিপথ ‘হরমুজ প্রণালী’। সম্প্রতি এই প্রণালী দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজকে তেহরান লক্ষ্যবস্তু করার পর, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ওপর এই হামলা চালালো।

ইরান অবশ্য শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে যে, হরমুজ প্রণালী অতিক্রম করার আগে যেকোনো জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে হবে। পাশাপাশি নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যাতায়াত করা যাবে না বলেও তেহরানের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে (MoU) পৌঁছেছিল।

তবে সেই শান্তির সুবাতাস বেশিদিন স্থায়ী হয়নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা দেন যে, এই চুক্তিটি ‘শেষ’ হয়ে গেছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের সূত্রপাত হলো। সূত্র: আনাদোলু এজেন্সি।

এএফ/

বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪২

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম
বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪২
পাকিস্তানের বেলুচিস্তানের জিয়ারত হাসপাতালে, রাতে হামলায় নিহত পুলিশদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স আসার দৃশ্য দেখছেন সাধারণ মানুষ/ ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে পৃথক হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা এবং ১১ সেনা সদস্যকে হত্যা করেছে বিদ্রোহীরা। সোমবার থেকে শুরু হওয়া ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বুধবার (৮ জুলাই) এক টেলিভিশনে সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, সোমবার থেকে শুরু হওয়া ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিকও রয়েছেন।

অন্যদিকে, নিরাপত্তা বাহিনীও বিভিন্ন অভিযানে ৫৪ জন বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করেছে।

হামলার পেছনে আফগান নাগরিকের হাত রয়েছে দাবি করে চৌধুরী বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা তোমাদের পিছু নেব, তোমাদের আঘাত করব।'

তিনি আরও যোগ করেন, 'আমরা প্রতিটি সন্ত্রাসী, তাদের সহায়তাকারী, যারা তাদের আশ্রয় দেয়, লালন-পালন করে এবং যারা তাদের ঘাঁটি সরবরাহ করে তারা যেখানেই থাকুক না কেন, তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।'

সোমবার বেলুচিস্তানের জিয়ারত জেলায় মাঙ্গি বাঁধ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি পোস্টে কয়েক ডজন বিদ্রোহী হামলা চালায় এবং সেখান থেকে ১৮ জন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে হত্যা করে। ওই হামলায় আরও ৯ জন কর্মকর্তা নিহত হন।

এরপর, বুধবার বেলুচিস্তানের একটি মহাসড়কে বিদ্রোহীদের অতর্কিত হামলায় একটি সামরিক যান আক্রান্ত হয় এবং এতে আরও ১১ জন সেনা সদস্য নিহত হন বলে জানান মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/

ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের ওপর পূর্বের তুলনায় ২০ গুণ বড় আকারের ভয়াবহ মার্কিন বিমান হামলার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ট্রাম্প।

টানা দ্বিতীয় দিনের মতো মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এই বিমানঘাঁটির কিছু অংশ ব্যবহার করেছিল। ট্রাম্প তার হুমকিও আরও জোরদার করেছেন এবং সাংবাদিকদের বলেছেন, ‘হরমুজ প্রণালীতে তেহরান যেভাবে জাহাজ লক্ষ্য করে হামলা চালায়, তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।’

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে বুশেহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্সের পাশাপাশি গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী চাবাহার, কোনারক, বন্দর আব্বাস এবং সিরিক অন্যতম। এ ছাড়াও ইরানশাহরে অবস্থিত একটি প্রধান বিমান ঘাঁটিও মার্কিন সামরিক বাহিনীর তীব্র হামলার শিকার হয়েছে।

উল্লেখ্য, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে সাম্প্রতিক ইরানি হামলা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাবে ওয়াশিংটন এই পাল্টা জোরালো সামরিক অভিযান শুরু করে।

প্রেসিডেন্ট ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে পূর্বের যুদ্ধবিরতির চুক্তিটি এখন পুরোপুরি ‘অকার্যকর’ হয়ে গেছে। সূত্র:  এনডিটিভি

আজহার/

চীনে বন্যায় নিহত ৩৯

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
চীনে বন্যায় নিহত ৩৯
টাইফুন মেসাক-এর কারণে বাঁধ ভেঙে যাওয়ার পর উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন/ সংগৃহীত

চীনে ঝড় মেসাক-এর প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে নাননিং শহরের ডেপুটি মেয়র ডিং উই এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মৃতের সংখ্যা ছয়জন বলা হলেও বাঁধ ভেঙে যাওয়ার পর তা ৩৯ জনে পৌঁছায়।

তিনি জানান, শুধু নাননিং শহরের বাঁধ ভাঙার ঘটনাতেই ২৬ জন প্রাণ হারিয়েছেন। গুয়াংশি অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে জলাধারগুলো উপচে পড়ে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

ছবি: সংগৃহীত

বন্যার কারনে এলাকাগুলো থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পানিতে আটকেপড়া মানুষদের উদ্ধারে ড্রোন এবং নৌকা ব্যবহার করা হচ্ছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গুয়াংশির দক্ষিণাঞ্চলে কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ হয়েছে। কিছু এলাকায় ১০ থেকে ৪০ সেন্টিমিটার এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ৯০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উদ্ধারকাজে আট হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। তীব্র স্রোত এবং ভাসমান ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন, বন্যার পানি কমতে শুরু করেছে, তবে দুই দিন কিছু এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাননিংয়ের আওতাধীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হেংঝু শহরে কাদা-আবর্জনা পরিষ্কার এবং জীবাণুনাশক ছিটানোর জন্য কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া সড়ক মেরামতের কাজ চলছে এবং ইতোমধ্যে ৬০ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎসংযোগ পুনস্থাপন করা হয়েছে। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/

মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের
ছবি: সংগৃহীত

মাঝ আকাশেই চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক অভিজ্ঞ পাইলট। আর ককপিটে বসা প্রশিক্ষকের এমন আকস্মিক ঘটনার পর মানসিক ধাক্কা সামলে একাই বিমানটিকে নিরাপদে অবতরণ করান ২২ বছর বয়সি এক অনভিজ্ঞ  শিক্ষানবীস।

মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের কার্যালয় বলেন, গত শনিবার এ ঘটনাটি ঘটে।

নিহত পাইলটের নাম লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো (৪২), যিনি অত্যন্ত অভিজ্ঞ একজন ফ্লাইট ইন্সট্রাক্টর ছিলেন।

সংবাদমাধ্যম টিএনের প্রতিবেদন অনুযায়ী, বেরতাজ্জো ‘সেসনা ১৫০’ মডেলের একটি প্রশিক্ষণ বিমানে রোজারিও নামের ২২ বছর বয়সি এক ছাত্রকে নিয়ে আকাশে উড়ছিলেন। জবানবন্দিতে শিক্ষার্থী রোজারিও জানান, মাঝ আকাশে থাকা অবস্থায় বেরতাজ্জো আকস্মিক নিজের মাথার হেডসেট এবং সিটবেল্ট খুলে ফেলেন। এরপর বিমানের দরজা খোলার আগে তিনি ছাত্রকে ‘তুমি জানো তোমাকে কী করতে হবে, চালিয়ে যাও’ বলেই চলন্ত বিমান থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

বেরতাজ্জো যে ‘ফ্লাইং প্যারট কর্ডোবা’ ফ্লাইং স্কুলে কর্মরত ছিলেন, তার পরিচালক এদুয়ার্দো আলভারেজ সংবাদমাধ্যমকে বলেন, ‘বেরতাজ্জো অত্যন্ত চমৎকার হাসিখুশি একজন মানুষ ছিলেন। সেদিন সকালেই তিনি আরেক ছাত্রকে নিয়ে সফলভাবে ফ্লাইট পরিচালনা করেছিলেন। তিনি যে এমন কিছু করতে পারেন, তার কোনো আভাসই ছিল না।’

আলভারেজ আরও বলেন, ‘ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটে চলা কোনো গাড়ির দরজা খোলার চেষ্টা করার মতোই কঠিন ছিল কাজটি। পাশে শিক্ষার্থী থাকা অবস্থায় কিভাবে তিনি এই মর্মান্তিক সিদ্ধান্তটি নিলেন, তা ব্যাখ্যা করা অসম্ভব।’

এ দিকে প্রশিক্ষকের এমন আকস্মিক আত্মহননে, আকাশেই সম্পূর্ণ হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন রোজারিও। তবে অবিশ্বাস্য মানসিক শক্তি ও সাহসের পরিচয় দিয়ে বিমানটিকে অক্ষত অবস্থায় নিরাপদে অবতরণ করান তিনি।

উল্লেখ্য, নিহত লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো কেবল আর্জেন্টিনাতেই নয়, প্রতিবেশী দেশ চিলিতেও দীর্ঘদিন ফ্লাইট প্রশিক্ষক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।

থিওটোনিয়াস/