ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিল বা পুনঃচুক্তি হবে না: নৌপরিবহনমন্ত্রী ইউএনও পরিচয়ে ফোন করে চাওয়া হচ্ছে বন্যার্তদের তালিকা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ হবে বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র অনন্য রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অতিবৃষ্টি ও বন্যা কেন আসে? ‘আসুন চেষ্টা করি যেখানে-সেখানে আবর্জনা না ফেলতে’ ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা বর্তমান পারফরমেন্স কে এগিয়ে ফ্রান্স না স্পেন? শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে পানি নামলেও কমেনি দুর্ভোগ মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা আখাউড়ার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন প্রস্তাব দিলো ইইউ হবিগঞ্জে নেমেছে বন্যার পানি, কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধস, ৯ শ্রমিক নিহত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই ৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ অধরা স্বপ্ন পূরণের মিশনে কেইন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্ক করা হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের সন্তানদের বিয়েতে সহায়তা তাপমাত্রা নীতিমালা নিয়ে আলোচনায় ফিফা ও ফিফপ্রো গণ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদ ১১ বন্যা পরিস্থিতিতে যেসব প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা দাউদকান্দিতে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান পেল সরকার শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক

চাঁদপুরের ৫টি আসনে মনোনয়নপত্র নিলেন ৩৩ প্রার্থী

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
চাঁদপুরের ৫টি আসনে মনোনয়নপত্র নিলেন ৩৩ প্রার্থী
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৩৩ জন প্রার্থী অনলাইনে এবং সরাসরি তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনি সেল থেকে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) থেকে ৮ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) থেকে ৮ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে ৯ জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এ সময়ের মধ্যে আরও প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দল থেকে একাধিক ব্যাক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শুধুমাত্র চাঁদপুর-৫ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপরীতে বিএনপির আরও ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয় থেকে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি), আনিসুর রহমান (খেলাফত মজলিশ) ও মোশাররফ হোসেন (বিএনপি), চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে তানভীর হুদা (বিএনপি), আলহাজ ড. জালাল উদ্দিন (বিএনপি), ফয়জুন নূর (স্বতন্ত্র), সরকার মাহবুব আহমেদ (স্বতন্ত্র) চাঁদপুর-৩ (সদর হাইমচর) শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), তোফায়েল আহমেদ (খেলাফত মজলিশ), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন), জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), নুরুল ইসলাম (জাকের পার্টি), সেলিম আকবর (গণফোরাম), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে মো. আব্দুল হান্নান (বিএনপি), মকবুল হোসেন (ইসলামী আন্দোলন), আবুল কালাম আজাদ (বিএনপি) তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও প্রার্থীরা স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফয়েজ/নাঈম/

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
গৌরনদীতে বৃক্ষরোপণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে।

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি আরও বলেন, নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন স্লোগান ঘোষণা করেন ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

গৌরনদীতে আয়োজিত কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী ২ হাজার ৫০০টি বৃক্ষরোপণে অংশ নিলেন। এর আগে একদিনের সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।

এএফ/

হাতিয়ায় পানিবন্দিদের পাশে ছাত্রদল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
হাতিয়ায় পানিবন্দিদের পাশে ছাত্রদল
হাতিয়ায় পানিবন্দিদের পাশে ছাত্রদল/ খবরের কাগজ

নোয়াখালীর হাতিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারে পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার (১২ জুলাই)  দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তারা।

জানা যায়, জলাবদ্ধতায় হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সোনাদিয়া ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তমরদ্দি ইউনিয়নের বলিরপোল এবং চরকিং ইউনিয়নের চর বগুলা এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে বিস্কুট, চিড়া, মুড়ি ও অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আইয়ুব চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ। 

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোয় কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারগুলোর মাঝে।

হানিফ সাকিব/তামান্না রুপা/

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:১৭ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পিএম
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বরিশাল সফরে প্রথমেই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পুনঃখনন করা সরিকল–বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে খালের পাড়ে পৌঁছে প্রধানমন্ত্রী নারিকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও একটি গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার বৈরী আচরণ বাড়ছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘ সময় বৃষ্টির অভাব দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে।

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ আমাদের সবার। তাই দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও সবার। আসুন, আমরা যেখানে–সেখানে আবর্জনা না ফেলি। পরিবেশ নষ্ট হলে ছোট–বড় সবাই ক্ষতিগ্রস্ত হবে।’ উদ্বোধনী কর্মসূচির আওতায় একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ শুরু হয়।

পরে প্রধানমন্ত্রী বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির ৬১৩ জন সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মধ্যে কার্ড বিতরণ করেন।

দিনের বাকি কর্মসূচির মধ্যে বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি ও সাগরদী খালের পাড়ে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। পরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান। এসময় তার গাড়িবহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বরিশাল সফর।

এএফ/

বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৩ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম
বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা। ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা ওয়ের মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। 

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৬ টার পর সড়কপথে  তিনি গুলশানের বাসা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেন। এ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা পাচ্চর গোলচক্কর এলাকায়  মহাসড়কের পাশে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।

সকাল সাড়ে ৬টা থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন।

শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন চৌধুরী বলেন, এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এলাকার উপর দিয়ে বরিশাল যাবেন। আমরা তাকে দেখার জন্য এখানে এসেছি।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আমাদের প্রিয় নেতা পদ্মা সেতু দিয়ে মাদারীপুরে হয়ে বরিশাল যাবেন-এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। ভোর থেকে আমাদের শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় নেতাকে দেখার জন্য।

রফিকুল ইসলাম/আজহার/

হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী
ছবি: খবরের কাগজ

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে কেন্দ্র করে উৎসবের পরিণত হয়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের অংশ। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে ভোর থেকেই মহাসড়কের দুই পাশে ঢল নামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের।

সোমবার (১৩ জুলাই) সকাল ৭টায় দক্ষিণ পাশে অসংখ্য নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা যায়।

সকাল ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পাড় হয়ে শিবচরের পাঁচ্চর  এলাকায় পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রীর গাড়িবহর দেখে অপেক্ষমাণ জনতা স্লোগান দিতে শুরু করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোর সাগে ৬টা থেকেই শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাচ্চর গোলচক্কর  এলাকায় জড়ো হতে থাকেন। 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যতিক্রমী উচ্ছ্বাস। কাউকে দেখা গেছে মাথায় মাথাল দিয়ে এবং হাতে ধানের শীষ নিয়ে কৃষকের বেশে, আবার কেউ এসেছেন আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ফুটিয়ে তুলতে জেলের বেশ ধরে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে নির্বিঘ্ন করতে শিবচর অংশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ও নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক তৎপরতা ছিল।

রফিকুল ইসলাম/অমিয়/