ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রতি মিনিটে স্লেজিংয়ের শিকার হবে ভারত

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
অস্ট্রেলিয়ার প্রতি মিনিটে স্লেজিংয়ের শিকার হবে ভারত
ছবি : সংগৃহীত

২৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই ধবলধোলাই হওয়ার ঘটনা দ্বিতীয়বার ঘটেছে ভারতের সঙ্গে। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি রোহিত শর্মার দল।

তিন টেস্টেই বাজেভাবে হারার পর কঠোর সমালোচনা হয়েছে তাদের নিয়ে। বিশেষ করে দলের সিনিয়র ক্রিকেটারদের শুনতে হচ্ছে সমালোচনা। তিন ম্যাচেই হারের ফলে কঠিন হয়ে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার পথটাও। 

ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে এখন অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে ৪-০ ব্যবধানে সিরিজ জিততে হবে। আর অজিদের মাটিতে তাদেরই হারানো যে কতটা কঠিন তা তো সবারই জানা। সেটি ভারতকে মনেও করিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হওয়া ভারতকে এ ব্যাপারে স্লেজিংয়ের শিকার হতে হবে অস্ট্রেলিয়ার মাঠে। কিউইদের বিপক্ষে ধবলধোলাইয়ের বিষয়টি বারবার স্মরণ করিয়ে দেবে সেটি মনে করিয়ে দিয়েছেন ডুল।

ভারতের জন্য কতটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে তা নিয়ে ডুল বলেন, ‘এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য খুব শক্তিশালী ক্যারেক্টার দরকার হবে ভারতের। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া দলটিই অস্ট্রেলিয়ায় যাচ্ছে। আর অস্ট্রেলিয়ায় ভালো করা কখনোই সহজ নয়।’

অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ দুই সিরিজে জয় পেয়েছে ভারত। সেটি ভারতের জন্য ইতিবাচক হলেও নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারায় প্রতি মিনিটে ভারতকে স্লেজিং শুনতে হবে বলে মনে করেন তিনি, ‘আপনি ঘরে ধবলধোলাই হয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। আমি নিশ্চিত পুরো অস্ট্রেলিয়া (সিরিজটির জন্য) অপেক্ষা করছে, এবং প্রতিটি মিনিটে, প্রতিটি পদক্ষেপে তারা (ধবলধোলাইয়ের কথা) মনে করিয়ে দিতে থাকবে। চারটা জয়, একটা ড্র দরকার ভারতের। রোহিত এবং তার দলকে প্রচুর কঠিন প্রশ্নের জবাব দিতে হবে সেখানে।’

সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১১ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশ নিয়েই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচের একাদশ থাকা আর্ডন জাশারির জায়গায় মিডফিল্ডে সুযোগ পেয়েছেন জিব্রিল সো।

এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা নিশ্চিত করেছে থ্রি-লায়ন্সরা। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। 

সুইজারল্যান্ডের একাদশ: গ্রেগর কোবেল (গোলরক্ষক), দেনিস জাকারিয়া, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো, ফাবিয়ান রিডার, দান এনদোয়ে, ব্রিল এমবোলো।

এসজি/

বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:০১ এএম
বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

জুড বেলিংহামের জোড়া গোলে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে থ্রি-লায়ন্সরা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়। যেখানে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম এবং নরওয়ের পক্ষে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ।

ম্যাচে দুই দলের একটি করে গোল বাতিল হয়। অফসাইডের কারণে ইংল্যান্ডের একটি গোল বাতিল করা হয়, আর ফাউলের কারণে বাতিল হয় নরওয়ের একটি গোল।

অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মরগান রজার্স জোরালো শট নেন। নরওয়ের গোলরক্ষক নিলান্ড বলটি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে ফিরতি বল পেয়ে যান বেলিংহাম। ফাঁকা জালে বল পাঠিয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ম্যাচে বড় সুযোগ পায় ইংল্যান্ড। বক্সের মধ্যে ডেস্টিনি উডোজি স্পেন্স পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে ভিএআর পর্যালোচনার পর মনিটরে দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন রেফারি ক্লেমঁ তুরপিন। রিপ্লেতে দেখা যায়, স্পেন্সই চ্যালেঞ্জের সময় নরওয়ের অস্কার বোবের সামনে পা বাড়িয়ে সংস্পর্শ তৈরি করেছিলেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ চালিয়ে যায়। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড একাধিকবার দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান। প্রথমে বুকায়ো সাকার শট ঠেকিয়ে দেন তিনি। এরপর স্পেন্সের নিচু শটও বাঁ দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন। পরে সাকার আরেকটি শটও আটকে দেন তিনি।

শেষ দিকে নরওয়ে ফ্রি-কিক থেকে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড এগিয়ে এসে ঘুষি মেরে বল ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত করেন।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড। অন্যদিকে কোয়ার্টার ফাইনালেই শেষ হলো নরওয়ের বিশ্বকাপ অভিযান।

এসজি/

আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৩২ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম
আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

আবারও গোল করে ইংল্যান্ডকে লিড এনে দিলেন জুড বেলিংহাম। তার গোলে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ ও ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম গোল করেন। এ ছাড়া অফসাইডের কারণে ইংল্যান্ডের ও ফাউলের কারণে নরওয়ের একটি করে গোল বাতিল করেন রেফারি।

অতিরিক্ত সময়ে লিড নিতে শুরু হয় লড়াই। সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন মরগান রজার্স। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড বলটি সহজেই ঠেকিয়ে দিবেন মনে হলেও তার হাত ফসকে বল বেরিয়ে যায়। সেখানে বল পেয়ে যান বেলিংহাম। আর তা সহজেই জালে পাঠিয়ে ইংল্যান্ডকে লিড এনে দেন তিনি।

পরে ডেস্টিনি উডোজি স্পেন্স নরওয়ের ডিফেন্ডারের চাপের মধ্যে বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। রিপ্লেতে দেখা যায়, স্পেন্স চ্যালেঞ্জ করতে গিয়ে অস্কার বোবের সামনে পা বাড়িয়ে দিয়ে পড়ে যান।

তাতে শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

এসজি/  

হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৩৮ এএম
হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় নরওয়ে। কিন্তু আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। তাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ১-১ সমতায় থাকে।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে বিরতিতে যাওয়ার আগেই ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে নরওয়ের বক্সের বাইরে ফাউলের শিকার হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। 

এরপর ইংলিশ রক্ষণভাগে একাধিক আক্রমণ চালায় নরওয়ে। তাতে ৫৭ মিনিটে জালের দেখাও পায় তারা। কর্নার থেকে সুযোগ তৈরি করে নরওয়ে। প্রথমে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড শট ঠেকিয়ে দিলেও ফিরতি বল চলে যায় তোরবইয়র্ন হেগেমের কাছে। তিনি জোরালো শট বল পাঠিয়ে দেন জালে। তাতে আবারও উল্লাসে মেতে উঠে নরওয়ের খেলোয়াড় ও সমর্থকরা। 

কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে নরওয়ের গোলটি বাতিল করে দেন রেফারি। মূলত গোলের আগের মুহূর্তে বক্সের ভেতর এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন আর্লিং হালান্ড। ফাউলের কারণে গোলটি বাতিল করে পুনরায় নরওয়েকে কর্নার নিতে বলেন রেফারি। তবে কর্নার থেকে পরবর্তীতে সুযোগ তৈরি করতে পারেনি তারা।

এসজি/

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:২১ এএম
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই
আন্তোনিও রাট্টিন। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন। শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান তিনি। 

রাট্টিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স। ক্লাবটি এক শোকবার্তায় জানায়, ‘আমাদের ক্লাবের কিংবদন্তি ও প্রতীক আন্তোনিও উবালদো রাট্টিনের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের পাশে আছি। বিদায়, রাতা।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন রাট্টিন।

এক দশকেরও বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন রাট্টিন। এই সময়ে ৩২টি ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলেছেন তিনি। এর মধ্যে ১৯৬৬ বিশ্বকাপে দলের নেতৃত্বভার ছিল তার কাঁধে। তবে সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের একটি ঘটনা তাকে ফুটবল ইতিহাসে আলোচিত করে তোলে।

ম্যাচটিতে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইন রাট্টিনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। কিন্তু ভাষাগত সমস্যার কারণে সিদ্ধান্তটি বুঝতে না পেরে তিনি কয়েক মিনিট মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান এবং একজন দোভাষীর জন্য অপেক্ষা করেন।

পরে মাঠ ছাড়ার সময় কর্নার ফ্ল্যাগে থাকা ব্রিটিশ পতাকা কুঁচকে দেওয়া এবং রানি এলিজাবেথের জন্য সংরক্ষিত লাল কার্পেটে গিয়ে বসে পড়ার ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দেন তিনি।

এই ঘটনার পর ফুটবলে রেফারিং ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। ফিফার তৎকালীন রেফারিজ কমিটির প্রধান কেন অ্যাস্টন ট্রাফিক সিগন্যালের আদলে হলুদ ও লাল কার্ড ব্যবস্থার প্রবর্তন করেন। এতে হলুদ কার্ড সতর্কবার্তা এবং লাল কার্ড বহিষ্কারের প্রতীক হিসেবে চালু হয়, যা আজও বিশ্ব ফুটবলে ব্যবহৃত হচ্ছে। 

এসজি/