ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

টি-টোয়েন্টি দলে ফিরলেন ম্যাক্সওয়েল

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম
টি-টোয়েন্টি দলে ফিরলেন ম্যাক্সওয়েল
ছবি : সংগৃহীত

চোট থেকে সেরে উঠে অস্ট্রেলিয়া দলে ফিরলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়েছে তাকে। 

নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনের সময়ে কবজিতে চোট পেয়ে ছিটকে যান ম্যাক্সওয়েল। কিউইদের বিপক্ষে সিরিজে ছিটকে যাওয়ার পর শঙ্কা ছিল ভারত সিরিজ নিয়েও। ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজেও দাপট ধরে রাখতে দলে ফেরানো হয়েছে ম্যাক্সওয়েলকে।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষ তিন ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে ২০ বছর বয়সী পেসার মাহলি বিয়ার্ডম্যানকেও। এই সিরিজে আন্তর্জাতিক অভিষেক হতে পারে এই পেসারের

চোটের কারণে দলের বাইরে থাকা ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জে মেলবোর্ন স্টারসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর। ক্যানবেরায় অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।

নিলয়/

বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:০১ এএম
বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

জুড বেলিংহামের জোড়া গোলে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে থ্রি-লায়ন্সরা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়। যেখানে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম এবং নরওয়ের পক্ষে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ।

ম্যাচে দুই দলের একটি করে গোল বাতিল হয়। অফসাইডের কারণে ইংল্যান্ডের একটি গোল বাতিল করা হয়, আর ফাউলের কারণে বাতিল হয় নরওয়ের একটি গোল।

অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মরগান রজার্স জোরালো শট নেন। নরওয়ের গোলরক্ষক নিলান্ড বলটি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে ফিরতি বল পেয়ে যান বেলিংহাম। ফাঁকা জালে বল পাঠিয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ম্যাচে বড় সুযোগ পায় ইংল্যান্ড। বক্সের মধ্যে ডেস্টিনি উডোজি স্পেন্স পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে ভিএআর পর্যালোচনার পর মনিটরে দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন রেফারি ক্লেমঁ তুরপিন। রিপ্লেতে দেখা যায়, স্পেন্সই চ্যালেঞ্জের সময় নরওয়ের অস্কার বোবের সামনে পা বাড়িয়ে সংস্পর্শ তৈরি করেছিলেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ চালিয়ে যায়। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড একাধিকবার দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান। প্রথমে বুকায়ো সাকার শট ঠেকিয়ে দেন তিনি। এরপর স্পেন্সের নিচু শটও বাঁ দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন। পরে সাকার আরেকটি শটও আটকে দেন তিনি।

শেষ দিকে নরওয়ে ফ্রি-কিক থেকে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড এগিয়ে এসে ঘুষি মেরে বল ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত করেন।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড। অন্যদিকে কোয়ার্টার ফাইনালেই শেষ হলো নরওয়ের বিশ্বকাপ অভিযান।

এসজি/

আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৩২ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম
আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

আবারও গোল করে ইংল্যান্ডকে লিড এনে দিলেন জুড বেলিংহাম। তার গোলে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ ও ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম গোল করেন। এ ছাড়া অফসাইডের কারণে ইংল্যান্ডের ও ফাউলের কারণে নরওয়ের একটি করে গোল বাতিল করেন রেফারি।

অতিরিক্ত সময়ে লিড নিতে শুরু হয় লড়াই। সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন মরগান রজার্স। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড বলটি সহজেই ঠেকিয়ে দিবেন মনে হলেও তার হাত ফসকে বল বেরিয়ে যায়। সেখানে বল পেয়ে যান বেলিংহাম। আর তা সহজেই জালে পাঠিয়ে ইংল্যান্ডকে লিড এনে দেন তিনি।

পরে ডেস্টিনি উডোজি স্পেন্স নরওয়ের ডিফেন্ডারের চাপের মধ্যে বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। রিপ্লেতে দেখা যায়, স্পেন্স চ্যালেঞ্জ করতে গিয়ে অস্কার বোবের সামনে পা বাড়িয়ে দিয়ে পড়ে যান।

তাতে শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

এসজি/  

অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:০৪ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:১২ এএম
অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ
ইংল্যান্ড ও নরওয়ে ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়েছে। ফলে এখন অতিরিক্ত সময়ের খেলা হবে। দুই অর্ধে ১৫ মিনিট করে ৩০ মিনিট খেলবে দুই দল। এই সময়ে কোনো ফল না আসলে সেমিফাইনালে উঠার ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে বিরতিতে যাওয়ার আগেই ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। এরপর হ্যারি কেইনের গোলটি অফসাইডের কারণে বাতিল হলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে নরওয়ের বক্সের বাইরে ফাউলের শিকার হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। 

এরপর ইংলিশ রক্ষণভাগে একাধিক আক্রমণ চালায় নরওয়ে। তাতে ৫৭ মিনিটে জালের দেখাও পায় তারা। কর্নার থেকে সুযোগ তৈরি করে নরওয়ে। প্রথমে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড শট ঠেকিয়ে দিলেও ফিরতি বল চলে যায় তোরবইয়র্ন হেগেমের কাছে। তিনি জোরালো শট বল পাঠিয়ে দেন জালে। তাতে আবারও উল্লাসে মেতে উঠে নরওয়ের খেলোয়াড় ও সমর্থকরা। 

কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে নরওয়ের গোলটি বাতিল করে দেন রেফারি। মূলত গোলের আগের মুহূর্তে বক্সের ভেতর এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন আর্লিং হালান্ড। ফাউলের কারণে গোলটি বাতিল করে পুনরায় নরওয়েকে কর্নার নিতে বলেন রেফারি। তবে কর্নার থেকে পরবর্তীতে সুযোগ তৈরি করতে পারেনি তারা।

ম্যাচের ৭৬ মিনিটে আরও একবার হতাশ হতে হয় নরওয়েকে। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি, সেটি আবারও বক্সে ফিরে আসে।

সুযোগ পেয়ে হেড করেন ক্রিস্টোফার আজের। তার হেডে বল আঘাত হানে ক্রসবারে। ফিরতি বলে হেড নেওয়ার চেষ্টা করেন সান্দের বের্গে, তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের রক্ষণভাগ বলটি ক্লিয়ার করে।

ম্যাচের ৭৯ মিনিটে বুকায়ো সাকা দারুণ এক বাঁকানো ক্রস পাঠান বক্সের মধ্যে। কিন্তু বলটি হ্যারি কেইনের মাথার সামান্য ওপর দিয়ে চলে যায়। পেছনের পোস্টে থাকা এলিয়ট অ্যান্ডারসনও শেষ পর্যন্ত বলের নাগাল পাননি। তাতে পোস্ট ঘেঁষে বলে চলে যায় বাইরে।

ম্যাচের ৮৬ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করেন সাকা। ডান দিক থেকে তিনি বক্সের মধ্যে একটি নিখুঁত পাস বাড়ান, কিন্তু নরওয়ের রক্ষণভাগ শেষ মুহূর্তে বলটি ক্লিয়ার করে। তাতে বড় একটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। 

যোগ করা সময়ে (৯০+১ মিনিট) ইংল্যান্ডের ডেস্টিনি উডোজি স্পেন্স দ্রুত এগিয়ে গিয়ে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডকে চাপ দেন। নিলান্ড বল ক্লিয়ার করতে শট নিলে তা স্পেন্সের পায়ে লেগে পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। এরপর জন স্টোনসের একটি ক্রস বক্সে পেয়ে হেড নেন বেলিংহাম। কিন্তু তা লক্ষ্যে ছিল না, পোস্টের পাশ দিয়ে বল চলে যায় বাইরে।

এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। ফলে অতিরিক্ত সময়ে গড়াল ম্যাচটি। তাতে ফল না আসলে টাইব্রেকারে ভাগ্য নির্ধারিত হবে।

এসজি/

হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৩৮ এএম
হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় নরওয়ে। কিন্তু আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। তাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ১-১ সমতায় থাকে।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে বিরতিতে যাওয়ার আগেই ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে নরওয়ের বক্সের বাইরে ফাউলের শিকার হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। 

এরপর ইংলিশ রক্ষণভাগে একাধিক আক্রমণ চালায় নরওয়ে। তাতে ৫৭ মিনিটে জালের দেখাও পায় তারা। কর্নার থেকে সুযোগ তৈরি করে নরওয়ে। প্রথমে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড শট ঠেকিয়ে দিলেও ফিরতি বল চলে যায় তোরবইয়র্ন হেগেমের কাছে। তিনি জোরালো শট বল পাঠিয়ে দেন জালে। তাতে আবারও উল্লাসে মেতে উঠে নরওয়ের খেলোয়াড় ও সমর্থকরা। 

কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে নরওয়ের গোলটি বাতিল করে দেন রেফারি। মূলত গোলের আগের মুহূর্তে বক্সের ভেতর এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন আর্লিং হালান্ড। ফাউলের কারণে গোলটি বাতিল করে পুনরায় নরওয়েকে কর্নার নিতে বলেন রেফারি। তবে কর্নার থেকে পরবর্তীতে সুযোগ তৈরি করতে পারেনি তারা।

এসজি/

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:২১ এএম
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই
আন্তোনিও রাট্টিন। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন। শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান তিনি। 

রাট্টিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স। ক্লাবটি এক শোকবার্তায় জানায়, ‘আমাদের ক্লাবের কিংবদন্তি ও প্রতীক আন্তোনিও উবালদো রাট্টিনের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের পাশে আছি। বিদায়, রাতা।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন রাট্টিন।

এক দশকেরও বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন রাট্টিন। এই সময়ে ৩২টি ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলেছেন তিনি। এর মধ্যে ১৯৬৬ বিশ্বকাপে দলের নেতৃত্বভার ছিল তার কাঁধে। তবে সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের একটি ঘটনা তাকে ফুটবল ইতিহাসে আলোচিত করে তোলে।

ম্যাচটিতে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইন রাট্টিনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। কিন্তু ভাষাগত সমস্যার কারণে সিদ্ধান্তটি বুঝতে না পেরে তিনি কয়েক মিনিট মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান এবং একজন দোভাষীর জন্য অপেক্ষা করেন।

পরে মাঠ ছাড়ার সময় কর্নার ফ্ল্যাগে থাকা ব্রিটিশ পতাকা কুঁচকে দেওয়া এবং রানি এলিজাবেথের জন্য সংরক্ষিত লাল কার্পেটে গিয়ে বসে পড়ার ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দেন তিনি।

এই ঘটনার পর ফুটবলে রেফারিং ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। ফিফার তৎকালীন রেফারিজ কমিটির প্রধান কেন অ্যাস্টন ট্রাফিক সিগন্যালের আদলে হলুদ ও লাল কার্ড ব্যবস্থার প্রবর্তন করেন। এতে হলুদ কার্ড সতর্কবার্তা এবং লাল কার্ড বহিষ্কারের প্রতীক হিসেবে চালু হয়, যা আজও বিশ্ব ফুটবলে ব্যবহৃত হচ্ছে। 

এসজি/