পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করল ভারত এবং নিউজিল্যান্ড। সিরিজ ৪-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত। বিশ্বকাপের আয়োজকরা এই ফরম্যাটে তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে, বিশেষ করে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে। শনিবার (৩১ জানুয়ারি) তিরুবনন্তপুরমে দুই দলের ধুম-ধারাক্কা ব্যাটিংয়ে রান আর ছক্কায় অজস্র রেকর্ড হয়েছে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। জবাবে নিউজিল্যান্ড থাকে ২২৫ রানে। রানবন্যার ম্যাচে কি কি রেকর্ড হলো তা দেখা যাক-
২৭১/৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা ভারতের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই ফরম্যাটে এখন পর্যন্ত চারবার ২৫০-এর বেশি রান করেছে ভারত, যা যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। ২৭১ রান নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহও, যা ২০১৮ সালে অকল্যান্ডে অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ২৪৫ রানকে ছাড়িয়ে গেছে।
৪৯৬
তিরুবনন্তপুরমে ভারত ও নিউজিল্যান্ড মিলে করা ৪৯৬ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৫১৭ রানের রেকর্ডটি হয়েছিল ২০২৩ সালে, সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজের ম্যাচে।
২৩
তিরুবনন্তপুরমে ভারত ২৩টি ছক্কা মেরেছে, তা তাদের একটি টি-টোয়েন্টি ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একই কীর্তি গড়েছিল। সামগ্রিকভাবে, মাত্র তিনটি দল টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ইনিংসে ভারতের চেয়ে বেশি ছক্কা মেরেছে। নিউজিল্যান্ড আরও ১৩টি ছক্কা যোগ করে ম্যাচের মোট ছক্কার সংখ্যা দাঁড় করায় ৩৬, যা একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫ সালে সোফিয়ায় বুলগেরিয়া ও জিব্রাল্টারের ম্যাচে হওয়া ৪১ ছক্কার পরেই।
৬৯
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে ভারত মোট ৬৯টি ছক্কা মেরেছে, যা কোনো দ্বিপাক্ষিক সিরিজে যেকোনো দলের সর্বোচ্চ। এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো সিরিজ (বা টুর্নামেন্টে) তৃতীয় সর্বোচ্চও। এই সিরিজে মোট ১১৬টি ছক্কা মারা হয়েছে, যার মধ্যে নিউজিল্যান্ডের ৪৭টি রয়েছে, ফলে এটি কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় সর্বোচ্চ ছক্কার সংখ্যা।
৪২
শনিবার ঈশান কিষান তার শতরান পূর্ণ করতে নিয়েছেন ৪২ বল, যা নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো ব্যাটার দ্রুততম এবং ভারতের পুরুষ টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পঞ্চম দ্রুততম শতরান। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান করা ভারতের তৃতীয় ব্যাটার এবং তাদের বিপক্ষে এক ইনিংসে দশ বা তার বেশি ছক্কা মারা মাত্র দ্বিতীয় ব্যাটার।
২৫
পুরুষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের মোট ব্যক্তিগত শতরানের সংখ্যা ২৫, যা যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে দ্বিতীয় স্থানে, ১৩টি করে। কিষান ছিলেন এই ফরম্যাটে ভারতের হয়ে শতরান করা ১৩তম ব্যাটার।
১৮২২
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করতে সূর্যকুমার যাদব নিয়েছেন ১৮২২ বল, যা এই মাইলফলকে পৌঁছানোর দ্রুততম। তিনি মোহাম্মদ ওয়াসিমের ১৯৪৭ বলের রেকর্ড ভেঙেছেন।
১৩৭
কিষান ও সূর্যকুমারের তৃতীয় উইকেট জুটিতে আসে ১৩৭ রান। টি-টোয়েন্টিতে এটি ভারতের সর্বোচ্চ তৃতীয় উইকেট জুটি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। শনিবার দ্বিতীয় উইকেট পড়ার পর ভারত যোগ করেছে ২২৩ রান, যা যেকোনো দলের চতুর্থ সর্বোচ্চ। এই সিরিজে এটি ভারতের তৃতীয়বারের মতো দ্বিতীয় উইকেট পড়ার পর ২০০ বা তার বেশি রান যোগ করার ঘটনা, যেখানে আগে তারা কখনোই একবারও তা করতে পারেনি।
৩.১
শনিবার নিউজিল্যান্ডের ৫০ রানে পৌঁছাতে লেগেছে ৩.১ ওভার। এটি ভারতের বিপক্ষে যেকোনো দলের দ্রুততম দলীয় ৫০, যা গত মাসে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার ৩.৩ ওভারের রেকর্ড ভেঙেছে। টি-টোয়েন্টিতে কেবল দুইবারই নিউজিল্যান্ড এর চেয়ে দ্রুত ৫০ রানে পৌঁছেছে, তাও দুটিই ছিল সংক্ষিপ্ত ম্যাচে।
৫৭
ফিন অ্যালেন পাওয়ারপ্লেতে করেছেন ৫৭ রান, যা ভারতের বিপক্ষে এই পর্যায়ে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে লিটন দাসের ৫৬ রান। নিউজিল্যান্ড পাওয়ারপ্লে শেষ করে ১ উইকেটে ৭৯ রান, যা ভারতের বিপক্ষে সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ৭৮ রানকে ছাড়িয়ে গেছে।
৫/৫১
তিরুবনন্তপুরমে আর্শদীপ সিংয়ের বোলিং ফিগার ৫১ রানে ৫ উইকেট, যা টি-টোয়েন্টিতে সবচেয়ে ব্যয়বহুল পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। তিনি এমন তিনজন বোলারের একজন, যারা এই ফরম্যাটে ৫০ বা তার বেশি রান দিয়েও চার বা তার বেশি উইকেট নিয়েছেন।
৫৮
শনিবার চার ওভারে জাসপ্রিত বুমরাহ ৫৮ রান দিয়েছেন, যা কোনো টি-টোয়েন্টি ম্যাচে তার সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। তিনি ইনিংসের ১৪তম ওভারে ২২ রান দিয়েছিলেন, যা এই ফরম্যাটে তার সবচেয়ে ব্যয়বহুল ওভার।
অনিক/