ঢাকা ২ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সর্বশেষ
কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ পুনঃপরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা শিক্ষা বোর্ড নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ময়মনসিংহে গ্যাংকার লাইনচ্যুত, দুই রুটে ট্রেন চলাচল বন্ধ অতিরিক্ত ভিড়ে পুরীর রথযাত্রায় নিহত ২, আহত শতাধিক ঢাকায় উদ্বোধন হলো ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার এবং ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬ মাদকে বাধা দেওয়ার জেরে বিএনপি নেতা খুন বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বদলি হলেন বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তা আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু ‘ই-হেলথ কার্ড’ ও ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৩ যুবকের বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী শাহরাস্তিতে গৃহবুধু হত্যার রহস্য উদ্ঘাটন শেষ হলো অপেক্ষা, মিলল নিখোঁজ ডুবুরির মরদেহ গণ-অভ্যুত্থানের বিচার জনগণের, আদালতের নয়: ল' ইয়ার্স কাউন্সিল তুরাগে বাবার আছাড়ে প্রাণ গেল ৭ মাসের শিশুর মাদকবিরোধী র‍্যালির জেরে যুবককে কুপিয়ে-পিটিয়ে জখম স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশ সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে যৌথ উদ্যোগ উপায় ও ইউসিএসআই ইউনিভার্সিটির চুক্তি ১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু ক্লান্তি দূর করার মহৌষধ সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই কবর তৈরি মায়ের

আবেগ শনাক্তকারী যন্ত্রের পেটেন্টের আবেদন মেটার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
আবেগ শনাক্তকারী যন্ত্রের পেটেন্টের আবেদন মেটার
ছবি: সংগৃহীত

মানুষের হাসি বা দীর্ঘশ্বাস শুনে তার আবেগ শনাক্ত করতে পারে– এমন একটি যন্ত্রের পেটেন্টের আবেদন করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে পরিচালিত এই অত্যাধুনিক যন্ত্রটি ব্যবহারকারীর মনের অবস্থা খুব সহজে বুঝতে পারবে।

গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস থেকে মেটার এই নতুন আবেদনটি প্রকাশিত হয়। আবেদনে বলা হয়েছে, এই যন্ত্র ব্যবহারকারীর অবস্থান ও দৈনন্দিন কথাবার্তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এর পর এটি ব্যবহারকারীর মানসিক অবস্থার একটি রূপরেখা তৈরি করবে। মানুষের কথা বলার ধরন এবং অন্যান্য আচরণ বিশ্লেষণ করে এটি আবেগের সূচকগুলো নির্ধারণ করতে পারবে।

এই যন্ত্র ব্যবহারকারীদের তাদের মানসিক অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানাবে। যেমন এটি হয়তো কাউকে বলবে যে চলতি মাসে তিনি আগের চেয়ে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পেটেন্ট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান প্যাটেন্টলাইজ বিষয়টি প্রথম সবার সামনে আনে। তারা একে মেটার সাম্প্রতিক সময়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পেটেন্ট হিসেবে আখ্যা দিয়েছে। কারণ হিসেবে তারা ব্যবহারকারীর কণ্ঠস্বর, অবস্থান এবং অ্যাপ ব্যবহারের তথ্য টানা সংগ্রহের বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করেছে।

মেটার এই উদ্যোগ নিয়ে অধিকারকর্মীরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, মেটা হয়তো ব্যবহারকারীদের আবেগ ব্যবহার করে ক্ষতিকর কোনো কাজ করতে পারে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে থাকে। এই তথ্য কাজে লাগিয়ে তারা ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন প্রচার করে। মেটার মোট আয়ের ৯৭ শতাংশের বেশি আসে এই বিজ্ঞাপন থেকে।

প্রযুক্তিবিষয়ক অধিকার রক্ষাগোষ্ঠী ফেয়ারপ্লের নির্বাহী পরিচালক জশ গোলিন এ বিষয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, মানুষের আবেগের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন থেকে মুনাফা করতে চায় মেটা। এটি তাদের ব্যবহারকারীদের জীবনের প্রতিটি দিক পর্যবেক্ষণের একটি বড় পরিকল্পনার অংশ। তরুণদের জন্য এটি বিশেষভাবে চিন্তার বিষয়। তাই তথ্য সংগ্রহ সীমিত করতে দ্রুত গোপনীয়তা আইন প্রণয়ন করা প্রয়োজন।

পেটেন্ট আবেদন বা বাজারে না আসা পণ্য নিয়ে মেটা সাধারণত কোনো মন্তব্য করে না। এ বিষয়েও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গুগল পিক্সেল ওয়াচের ছবি ফাঁস

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম
গুগল পিক্সেল ওয়াচের ছবি ফাঁস
ছবি: সংগৃহীত

গুগলের বার্ষিক পিক্সেল ইভেন্ট দরজায় কড়া নাড়ছে। আর এই উন্মোচনের ঠিক আগে প্রযুক্তিবিশ্বে একের পর এক নতুন ডিভাইসের তথ্য ফাঁস হচ্ছে। সম্প্রতি পিক্সেল ১১ ফোনের আকর্ষণীয় রঙের পর এবার অনলাইনে প্রকাশ পেয়েছে গুগলের আসন্ন স্মার্টওয়াচ ‘পিক্সেল ওয়াচ ৫’-এর অফিশিয়াল ছবি বা রেন্ডার। এতে স্মার্টওয়াচটির চারটি ভিন্ন রঙের সংস্করণ দেখা গেছে।

যুক্তি ব্লগ ‘দ্য টাইড চার্ট’-এ অনলিকসের মাধ্যমে এই ছবিগুলো প্রথম সামনে আসে। যদিও এগুলো এখনো আনঅফিশিয়াল ছবি, তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে ছবিগুলো আসল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনলিকস এর আগেও বহুবার বিভিন্ন ডিভাইসের সঠিক রেন্ডার ফাঁস করেছে।

তথ্যমতে, আগামী ১২ আগস্ট গুগলের বার্ষিক বিশেষ অনুষ্ঠানে পিক্সেল ওয়াচ ৫ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে। নতুন এই ঘড়িটির ডিজাইন আগের পিক্সেল ওয়াচ ৪-এর মতোই রাখা হয়েছে। গুগল তাদের চেনা বৃত্তাকার ওয়াচ ফেস এবং ডোমড ডিসপ্লে ডিজাইনটি সম্পূর্ণ অপরিবর্তিত রেখেছে। এর ফলে ব্যবহারকারীরা আগের মডেলের বেল্ট ও ব্যান্ডগুলো এই নতুন সংস্করণেও সহজে ব্যবহার করতে পারবেন।

তথ্য অনুযায়ী স্মার্টওয়াচটি ডার্ক অ্যানথ্রাসাইট, ন্যাচারাল সিলভার, পাইরাইট এবং ওয়ার্ম গোল্ড রঙে বাজারে আসবে। এগুলোর সঙ্গে যথাক্রমে কালো, হালকা ধূসর, অলিভ এবং কোরাল রঙের ব্যান্ড যুক্ত থাকবে। এর মধ্যে ওয়ার্ম গোল্ড রংটি কেবল ছোট ৪১ মিলিমিটার মডেলে দেখা গেছে। তবে বড় ৪৫ মিলিমিটার মডেলে এটি থাকার সম্ভাবনা রয়েছে।

প্রতিবারের মতো এবারও স্মার্টওয়াচটি ওয়াই-ফাই এবং ওয়াই-ফাই প্লাস এলটিই সংস্করণে কেনা যাবে। দ্য টাইড চার্টের তথ্য অনুযায়ী, ওয়াই-ফাই সুবিধাসহ ৪১ মিলিমিটারের ছোট মডেলটির দাম শুরু হতে পারে ৩৯৯ ডলার থেকে। এটি আগের পিক্সেল ওয়াচ ৪-এর তুলনায় প্রায় ৫০ ডলার বেশি। নতুন পিক্সেল ফোনের দামও একইভাবে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বড় ডিসপ্লে এবং এলটিই সংস্করণের জন্য দাম আরও বাড়বে। ফলে এই নতুন মডেলটির সর্বোচ্চ দাম ৫২৯ ডলার পর্যন্ত হতে পারে।

নতুন চিপসেট এবং ব্যাটারির সক্ষমতার বিষয়ে বিস্তারিত জানতে গুগলের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে পিক্সেল ওয়াচ ৫ ডিভাইসটি গুগলের সর্বশেষ ওয়্যার ওএস ৭-চালিত হবে বলে জানা গেছে। আগামী আগস্টে এটি বাজারে আসতে পারে।

মাস্কের মহাকাশ পরিকল্পনা নিয়ে অল্টম্যানের উপহাস

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
মাস্কের মহাকাশ পরিকল্পনা নিয়ে অল্টম্যানের উপহাস
বাম থেকে স্পেসএক্সের সিইও ইলন মাস্ক ও ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। ছবি: সংগৃহীত

২০২৭ সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার এই মহাকাশ পরিকল্পনা নিয়ে উপহাস করেছেন ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান।

স্পেসএক্সের ‘স্টারমাইন্ড’ প্রকল্পের অধীনে এক লাখ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে। অল্টম্যান দাবি করেছেন, সম্প্রতি আইপিওতে দুই ট্রিলিয়ন ডলারের মূল্যায়ন পাওয়া স্পেসএক্সের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে এই পরিকল্পনা সাজানো হয়েছে।

সম্প্রতি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে অ্যাপল। আইফোন নির্মাতাদের অভিযোগ, নিজস্ব হার্ডওয়্যার তৈরির জন্য তাদের মেধাস্বত্ব চুরি করেছে ওপেনএআই। সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্কের কয়েকটি পোস্টের পর অল্টম্যান এমন মন্তব্য করেন।

এক্সে মাস্ক লিখেছেন, স্ক্যাম অল্টম্যান আবারও আঘাত হেনেছে। সে প্রতারণাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এর জবাবে অল্টম্যান লেখেন, তুমিই সেই ব্যক্তি যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে স্বল্পমেয়াদি স্পেস ডেটা সেন্টার বিক্রি করছ।

উত্তরে মাস্ক বলেন, আগামী বছর থেকে আমরা এগুলো ওড়ানো শুরু করব। তোমার প্যারোল অফিসার অনুমতি দিলে দেখতে আসতে পারো। ওপেন সোর্স এআই চ্যারিটি চুরির পর তুমি অ্যাপলের ফোন প্রযুক্তিও চুরি করেছ।

২০১৫ সালে আরও নয়জনের সঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন এই দুই বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমের এই বাদানুবাদ তাদের পুরোনো দ্বন্দ্বকে সামনে এনেছে। ২০১৮ সালে মাস্ক চ্যাটজিপিটির নিয়ন্ত্রণ নিতে চাইলে অল্টম্যান তাতে বাধা দেন। এর পর থেকে সম্পর্কের অবনতি ঘটে।

শুরুতে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করলেও পরে ওপেনএআই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকে সরে আসার অভিযোগে চলতি বছরের শুরুতে অল্টম্যানের বিরুদ্ধে মামলাও করেছিলেন মাস্ক। পরে আদালত তা খারিজ করে দেন।

এদিকে সম্প্রতি নতুন একটি এআই ডিভাইস তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে ওপেনএআই। অ্যাপলের অভিযোগ, ডিভাইস তৈরিতে ওপেনএআই কর্মীরা গোপন তথ্য চুরি করেছে। কারিগরি কর্মী থেকে শুরু করে প্রধান হার্ডওয়্যার কর্মকর্তা পর্যন্ত সবাই মিলে এই চুরি করেছে।
তবে এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানের ব্যবসায়িক গোপন তথ্যের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তারা শুধু উদ্ভাবনী প্রযুক্তি তৈরিতে মনোযোগ দিচ্ছে।

এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম
এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের কারণে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে বেড়েছে ২০২৬ সালের পরিবেশগত স্থায়িত্ব প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগের বছরের তুলনায় ২০২৫ অর্থবছরে তাদের কার্বন নিঃসরণ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ হিসেবে এআই ডেটা সেন্টারের বিপুল বিদ্যুতের চাহিদাকে দায়ী করা হয়েছে

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকওয়ারের প্রতিবেদন অনুযায়ী, কার্বন নিঃসরণ বৃদ্ধির এই পরিসংখ্যান মাইক্রোসফটের মূল পরিবেশগত লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক ২০২০ সালে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, ২০৩০ সালের মধ্যে তারাকার্বন নেগেটিভহবে অর্থাৎ তারা যে পরিমাণ কার্বন নির্গমন করবে, তার চেয়ে বেশি পরিমাণ কার্বন বায়ুমণ্ডল থেকে সরিয়ে নেবে এই লক্ষ্য পূরণে আর মাত্র চার বছর বাকি থাকলেও এআইয়ের কারণে জ্বালানি, পানি ভূমির চাহিদা দ্রুত বাড়ছে, যার সঙ্গে তাল মিলিয়ে টেকসই সমাধানের প্রসার ঘটছে না

তবে ক্রমবর্ধমান চাহিদার মুখেও নিজেদের পরিবেশগত লক্ষ্য থেকে সরে আসতে রাজি নয় মাইক্রোসফট প্রতিষ্ঠানটির চিফ সাস্টেইনেবিলিটি অফিসার মেলানি নাকাগাওয়া জানিয়েছেন, ২০৩০ সালের লক্ষ্য অর্জনে তারা আগের মতো নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন

প্রতিবেদনে কার্বন নিঃসরণ বাড়ার পেছনে আরেকটি কাঠামোগত কারণও উল্লেখ করা হয়েছে মাইক্রোসফট সম্প্রতিনবায়নযোগ্য জ্বালানি সনদকেনা বন্ধ করে দিয়েছে এর বদলে তারা সরাসরি কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটির বিশ্বাস, কৌশলগত এই পরিবর্তনের কারণে সাময়িকভাবে নিঃসরণ বাড়লেও দীর্ঘমেয়াদে তা পরিবেশের জন্য বেশি সুফল বয়ে আনবে

নিঃসরণ বাড়লেও ২০২৫ অর্থবছরে বেশকিছু সফলতার কথাও জানিয়েছে মাইক্রোসফট প্রতিষ্ঠানটি দাবি করেছে, বিশ্বজুড়ে তাদের বিদ্যুৎ ব্যবহারের শতভাগ এখন নবায়নযোগ্য শক্তি দিয়ে মেটানো সম্ভব হচ্ছে পাশাপাশি, বিশ্বব্যাপী ব্যবহৃত পানির চেয়ে বেশি পানি শোধন করে প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছে তারা এর ফলে ২০৩০ সালের মধ্যে পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনার লক্ষ্য অর্জনের দিকে আরও একধাপ এগিয়ে গেল প্রযুক্তি জায়ান্টটি 

 

এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস
ছবি: এনভিডিয়া

বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া গেমারদের জন্য নতুন ‘জিফোর্স ট্রেডিং কার্ডস’ নিয়ে এসেছে। মোট ১৪টি ভিন্ন ডিজাইনে এই কার্ডগুলো তৈরি করা হয়েছে। এনভিডিয়া জানিয়েছে, কার্ডগুলোতে জিফোর্স পিসি গেমিংয়ের বিভিন্ন ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। তবে এমন এক সময়ে এই ঘোষণাটি এল, যখন সাধারণ গেমাররা মার্কিন এই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর বেশ অসন্তুষ্ট।

বর্তমানে এনভিডিয়া গেমিং খাতের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের গ্রাহকদের বেশি প্রাধান্য দিচ্ছে। তারা ডেটা সেন্টারের জন্য চিপ তৈরিতে মনোযোগ বাড়িয়েছে। এআই শিল্পের এই দ্রুত প্রসারের কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চরম সংকট দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের আগে গেমারদের জন্য নতুন কোনো ভোক্তা-পর্যায়ের জিপিইউ বাজারে ছাড়বে না এনভিডিয়া।

নতুন কোনো গ্রাফিক্স কার্ডের বদলে ট্রেডিং কার্ড আনার এই সময়টি নিয়ে বাজারে সমালোচনা চলছে। তবে স্বস্তির বিষয়, এনভিডিয়া এই কার্ডগুলো বিক্রি করছে না। এগুলো কোনো সংগ্রহযোগ্য পণ্য নয়, যা টাকা দিয়ে কেনা যাবে। এগুলো মূলত প্রতিষ্ঠানটির প্রচারণামূলক সামগ্রী হিসেবে ব্যবহৃত হবে। এনভিডিয়া জানিয়েছে, তাদের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এগুলো বিনামূল্যে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির ‘সামার অব আরটিএক্স’ উপহার কর্মসূচির আওতায় নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এই কার্ডগুলো বিতরণ করা হবে। এ ছাড়া ২০২৬ সালের বিশ্বখ্যাত কিছু গেমিং শো এবং কমিউনিটি ইভেন্টেও এগুলো পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে বিলিবিলি ওয়ার্ল্ড ২০২৬, কোয়েককন ২০২৬ এবং গেমসকম ২০২৬। এসব অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা সরাসরি এনভিডিয়ার বুথে গিয়ে কার্ডগুলোর বিষয়ে খোঁজ নিতে পারবেন।

আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, এটি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ট্রেডিং কার্ডের প্রথম সিরিজ। ভবিষ্যতে গেমারদের জন্য এ ধরনের আরও আকর্ষণীয় সিরিজ আনার পরিকল্পনা রয়েছে তাদের। এবারের প্রথম সিরিজের ডিজাইনে স্থান পেয়েছে এনভিডিয়ার তৈরি প্রথম মেইনস্ট্রিম মাল্টিমিডিয়া প্রসেসর ‘এনভি১’। এর পাশাপাশি বিশ্বের প্রথম জিপিইউ হিসেবে পরিচিত ঐতিহাসিক ‘জিফোর্স ২৫৬’-এর নকশাও এতে যুক্ত করা হয়েছে।

 

দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন
ভিভো ওয়াই৫০০। ছবি: সংগৃহীত

স্মার্টফোনে দিনভর চার্জ না থাকার সমস্যা প্রযুক্তিপ্রেমীদের অন্যতম বড় একটি চিন্তার কারণ। এই সমস্যা সমাধানে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি। 

ভিভো জানিয়েছে, একবার ফুল চার্জে ফোনটিতে টানা ১০ ঘণ্টা পাবজি গেম খেলা, সাড়ে ১৩ ঘণ্টা নেভিগেশন এবং ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। দীর্ঘ সময় ব্যবহারের পরও এতে প্রায় ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকে। বড় ব্যাটারির পাশাপাশি এতে রিভার্স ও বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। এছাড়া এর রয়েছে ৬ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি হেলথ গ্যারান্টি।

দৃষ্টিনন্দন ডিজাইনের ভিভো ওয়াই৫০০ ফোনে রয়েছে ১.৩৫ মিলিমিটার আল্ট্রা-ন্যারো বেজেলের ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। চোখের সুরক্ষায় রয়েছে আই প্রোটেকশন মোড। মসৃণ ও গতিশীল পারফরম্যান্সের জন্য এতে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর দেওয়া হয়েছে, যার আনটুটু স্কোর ৬ লাখ ৮০ হাজার।

ফোনটি পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। পানির নিচে ছবি তোলার জন্য এতে আইপি৬৯ রেটিং এবং সুরক্ষার জন্য অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। সাথে আছে অরিজিন ওএস ৬ এবং এআই ইরেজ ২.০ ফিচার।

বাংলাদেশে ভিভো ওয়াই৫০০ স্মার্টফোনটি দুটি ভিন্ন সংস্করণে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩  হাজার ৯৯৯ টাকা। গত ৮ জুলাই থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য ভিভো ও মিনিসোর বিশেষ গিফট সেট রয়েছে।