ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন রাশিয়ায় তীব্র জ্বালানিসংকট ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে হামলা, নিহত ৮ মংডুতে জান্তা সরকারের বিমান হামলা,  কাঁপছে টেকনাফ সীমান্ত দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্পন্ন ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অস্ট্রেলিয়ার নতুন ভরসা অধিনায়ক হ্যারি সাউটার রোনালদো–মদ্রিচ নয়, মিডফিল্ডের লড়াইয়েই চোখ ক্রোয়েশিয়া কোচের পেকুয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির চারা ঢাকা পড়েছে বর্জ্যে মৃত্যু দাঁড়িয়ে ছিল গুহার মুখে রাজবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ ২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা তালতলীতে সরকারি রাস্তা কেটে জমি তৈরির প্রতিবাদে মানববন্ধন পদ্মার চরে রক্তাক্ত আধিপত্যের লড়াই: আট মাসে ৮ খুন, আতঙ্কে চরবাসী আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল এক রাতেই শেষ মৌসুমের ফসল নরসিংদীতে পুলিশের কাছ থেকে এক ডজন মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করা নারীর বিরুদ্ধে মামলা

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৪ নভেম্বর

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৪ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আগামীকাল সোমবার (৪ নভেম্বর) থেকে শুরু হবে।

সোমবার বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা ঢাবির নির্ধারিত ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। যা চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

আবেদন শেষে নির্ধারিত ব্যাংক, অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন। এ ছাড়া আগামী ২৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। 

সুযোগ নেই সেকেন্ড টাইমারদের 

২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। যার ফলে বিগত বছরগুলোর মতো এ বছরও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না সেকেন্ড টাইমাররা।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণদের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০; ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

চলতি বছর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ও ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

আরিফ/নাবিল/সালমান/

 

নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার
আজিজ আল কায়সার। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ড ২০২৬–২০২৭ মেয়াদের জন্য আজিজ আল কায়সার-কে নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে। 

আজিজ আল কায়সারকে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তার নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উন্নয়নে তার অব্যাহত অবদানের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন ঘটেছে। 

তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে সুশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, উদ্ভাবন এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি তার অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তাকে চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব অব্যাহত রাখায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার সফল নেতৃত্বে বিশ্ববিদ্যালয় তার কৌশলগত লক্ষ্য অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে একটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেছেন। 

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়ে আজিজ আল কায়সার বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি  দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বোর্ড আমার ওপর আবারও আস্থা রাখায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এনএসইউ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাব।’

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অব্যাহত থাকায় আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন। তার নেতৃত্ব এনএসইউকে শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান প্রয়াত এম. এ. হাশেমের পুত্র। এছাড়াও জনাব এম. এ. হাশেম ছিলেন দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, জাতীয় সংসদের সাবেক সদস্য, এবং পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বাবার দেখানো পথ অনুসরণ করে আজিজ আল কায়সারও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। এর পাশাপাশি তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির সদ্য সাবেক চেয়ারম্যান। 

তিনি দীর্ঘদিন ধরে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষার উন্নয়নে অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

বিজ্ঞপ্তি

কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্পন্ন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্পন্ন
ছবি: সংগৃহীত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী 'সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬' সফলভাবে সম্পন্ন হয়েছে। 

গত ২৫ জুন সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই জাতীয় পর্যায়ের আয়োজনের প্রথম দুই দিনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আজ, ২৭ জুন, রাজধানীর ওয়াটারফ্রন্ট কনভেনশন হলে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।

দেশের ৩০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিসহ দেশের অন্যান্য শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে জাতিসংঘের আদলে বিতর্ক, আলোচনা, কূটনৈতিক আলোচনাপ্রক্রিয়া এবং প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে তাদের বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং জনসমক্ষে বক্তব্য প্রদানের সক্ষমতা প্রদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (মনোনীত), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদপত্র এবং সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণদের মধ্যে নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে সচেতনতা এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে মডেল ইউনাইটেড ন্যাশনস (মুন)-এর মতো প্ল্যাটফর্ম অত্যন্ত কার্যকর। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সম্মেলনটি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে জেপিএন কনসালটেন্সি, বিজম্যান, নেসলে বাংলাদেশ পিএলসি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভবিষ্যতেও শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক মানের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। 

বিজ্ঞপ্তি/

ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টি ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) কমিউনিস্ট পার্টি অব চায়নার ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ জুলাই) এই আয়োজনটি ইউল্যাব, চীনের দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে চীনের লং মার্চ বিজয়ের ৯০তম বার্ষিকীও স্মরণ করা হয়েছে।

এ উপলক্ষে ‘গ্রেট জার্নি, শেয়ার্ড ফিউচার’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ উদযাপনে ছিল ফটো ও ভিডিও প্রদর্শনী, বই প্রদর্শনী এবং চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শনী। এসব আয়োজনে অংশগ্রহণকারীরা চীনের ইতিহাস, রাষ্ট্র পরিচালনা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করেন। শিক্ষার্থীরা চীনের ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি ও পেপার কাটিং শিল্পের প্রদর্শনীও উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র ‘গুঝেং’-এ পরিবেশনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। তিনি বলেন, এই উদযাপন শিক্ষা ও সংস্কৃতির পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন চীনা দূতাবাস বাংলাদেশের সংস্কৃতি কাউন্সিলর লি শাওপেং। তিনি কমিউনিস্ট পার্টি অব চায়নার ঐতিহাসিক অবদান, লং মার্চ বিজয়ের তাৎপর্য, চীনের উন্নয়নের যাত্রা, দেশটির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘস্থায়ী সম্পর্ক তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই এবং বাংলাদেশে চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হুয়াং মউকং। এছাড়াও উপস্থিত ছিলেন চীনা প্রতিনিধি ও সাংস্কৃতিক শিল্পীরা। ইউল্যাবের পক্ষ থেকে আরও ছিলেন– অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, উপ-উপাচার্য অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা এবং ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তি/

২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:১২ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা
ছবি: সংগৃহীত

দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার সাফল্য দেখিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। সম্প্রতি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের জন্য এশিয়া ও আফ্রিকার শীর্ষস্থানীয় ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় টাইমস হায়ার এডুকেশন আয়োজিত ২২–২৫ জুন চারদিন ব্যাপি অনুষ্ঠিত ৫ম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস ২০২৬ এ এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এ সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, গবেষক এবং শিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র‌্যাংকিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। 

এই বিশাল উদ্যোগের বড় অংশজুড়েই রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির শীর্ষস্থানীয় ১৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে উত্তরা ইউনিভার্সিটি। এ ছাড়াও রয়েছে ফিলিপাইনের ৬টি বিশ্ববিদ্যালয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশ্ববিদ্যালয়ের থেকে জানানো হয়, এই অর্জন উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পৃক্ততা ও একাডেমিক উৎকর্ষ অর্জনের প্রতিশ্রুতির প্রতিফলন। 

তারা আরও জানায়, প্রায় দুই দশকের বেশি সময় ধরে দেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতে অবদান রাখা উত্তরা ইউনিভার্সিটি প্রতিনিয়ত আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

উল্লেখ্য, উত্তরা ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। গত ২৩ বছর ধরে একাডেমিক উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্ব ও পেশাগত সাফল্যের জন্য প্রস্তুত করে আসছে।

বিজ্ঞপ্তি/

আগামীতেও  পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: ড. সিরাজুল ইসলাম চৌধুরী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:০২ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
আগামীতেও  পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: ড. সিরাজুল ইসলাম চৌধুরী
শহীদ জুলাইযোদ্ধাদের স্মরণে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে গত মঙ্গলবার রাতে ছাত্রদলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়। খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গণতন্ত্র, জ্ঞানচর্চা ও সামাজিক অগ্রগতির ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণ-অভ্যুত্থানসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করবে।

বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে ছিল দিনব্যাপী নানা আয়োজন।

সকাল থেকেই দিবসটি উদযাপনে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সব হল, হোস্টেল ও প্রশাসনিক ভবন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রাসহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন। সেখান থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং কেক কাটা হয়। এ সময় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত, উদ্দীপনামূলক দেশাত্মবোধক গান ও থিম সং পরিবেশিত হয়। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্য একটি সংগীত পরিবেশিত হয়।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, উচ্চশিক্ষা, গবেষণা, নারী শিক্ষার প্রসার এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য। তবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা, জ্ঞানসৃষ্টি, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করতে হবে। দেশের প্রতি দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার সমন্বয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দিনেও জাতির পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জাতি গঠনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব প্রদানের পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আশা করি, আগামীতেও জাতির সংকটের প্রতিটি মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।’

আলোচনায় আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। 

এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সদরুল আমিন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়। এ ছাড়া বিকেল ৪টায় সাইক্লিং ক্লাবের উদ্যোগে বাইসাইকেল র‌্যালি এবং স্টান্ট শো আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘১০৫ বছরে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ইরান দূতাবাসের ঢাকাস্থ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মাহদি মৌলায়ি আরানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।