চীনে জিনজিয়া প্রদেশের উইঘুর মুসলিমদের হত্যা, অমানবিক নির্যাতন ও লাখ লাখ কারাবন্দী মুসলিমদের মুক্তির দাবিতে পঞ্চগড় সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করেছে।
রবিবার (১ অক্টোবর) দুপুরে জেলা শহরের এম আর সরকারি কলেজ রোডে ঘন্টাব্যাপি এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি, জনসাধারণসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও পঞ্চগড় সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সংবাদিক ও পরিবেশকর্মী সরকার হায়দার, সাবেক ছাত্রনেতা বাবুল হোসেন, গ্রামবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিবেশকর্মী সাইফুল ইসলাম শান্ত, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৩০ সাল থেকে ৯৩ বছর ধরে উইঘুর মুসলিমদেরকে জাতিগতভাবে নিবাস করার লক্ষ্যে রাষ্ট্রীয় বাহিনী নির্যাতন করে আসছে। বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে কারাগার তৈরি করে প্রায় ১৫ লাখ উইঘুর মুসলিমকে আটক করে রাখা হয়েছে। বক্তারা এই নির্যাতন বন্ধ করে কারাবন্দীদের মুক্তি দাবি করেন।
বক্তারা আরও জানান, ২০০৯ সালে চীন দেশের জিংজিয়ান প্রদেশে উইঘুর মুসলিম হত্যাকাণ্ড চালায় রাষ্ট্রীয় বাহিনী। সেই থেকে আজও সেখানে মুসলিম হত্যা লেগেই আছে। ২০১৬ তেকে ২০২১ সাল পর্যন্ত দফায় দফায় গণহত্যা চালানো হয়। উইঘর মুসলিমরাও মানুষ। তাদের মৌলিক অধিকার নিয়ে বাঁচাতে দিতে হবে। হত্যা নির্যাতন বন্ধ করতে হবে।